শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৫ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সুয়ালক ইউপি’র মাসিক সভায় বাল্যবিবাহ বন্ধের উদ্যোগ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সুয়ালক ইউপি’র মাসিক সভায় বাল্যবিবাহ বন্ধের উদ্যোগ
বৃহস্পতিবার ● ৫ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুয়ালক ইউপি’র মাসিক সভায় বাল্যবিবাহ বন্ধের উদ্যোগ

---বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে সদর উপজেলার সুয়ালক ইউনিয়ন পরিষদের ৩৭ তম মাসিক সভায় বাল্যবিবাহ বন্ধ ও জন্মনিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ৩৭ তম এই মাসিক সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ওয়ার্ড মেম্বারদের বাল্যবিবাহ বন্ধ ও জন্মনিয়ন্ত্রণে জনসচেতনতা তৈরি করার জন্য নির্দেশনা প্রদান করেন। এছাড়া এসভায় বাল্যবিবাহ রোধ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
মাসিক সভায় সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা বলেন, আমার সুয়ালক ইউনিয়নে যে কোন মূল্যে বাল্যবিবাহ বন্ধ করতে হবে। ইউনিয়নের বিদ্যালয়গুলোতে নিয়মিত পাঠদান চলছে। তবে শিক্ষকদের বিরুদ্ধে কিছু কিছু অভিযোগও রয়েছে। শিক্ষকরা বাচ্চাদের মারধর করে ও বাচ্চাদের বাসা থেকে ঝাড়ু নিয়ে আসতে বলে এবং কোচিং করার জন্য তাদের চাপ সৃষ্টি করে। এটা যেন আর না হয় ওয়ার্ড মেম্বারদের সবসময় স্কুলের দিকে খেয়াল রাখতে হবে এটা আপনাদের দায়িত্ব। তিনি আরো বলেন, আমাদের সকলকে দুর্নীতি থেকে বিরত থাকতে হবে। আমার ইউনিয়নে যদি কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী স্বস্ব কর্মস্থলে উপস্থিত না থাকে তা বরদাশ্ত করা হবে না। কেউ যদি দায়িত্বে অবহেলা করে আমি তাদের বিরুদ্ধে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানাবো। তিনি বলেন, আমার ইউনিয়নের দুই মৌজার দুইজন হেডম্যান আছে তারা সুয়ালক ইউনিয়নের মাসিক মিটিং এ অংশগ্রহণ করে না।
মাসিক সভায় ওয়ার্ড মেম্বাররা দাবি করেন, আমরা শুনেছি বান্দরবান সদর উপজেলার মধ্যে রেইছার সদর ইউনিয়ন নাকি মডেল ইউনিয়ন পরিষদ ঘোষণা করা হবে। বান্দরবানবাসী জানে সুয়ালক ইউনিয়ন পরিষদের তেরেসা সদর ইউনিয়ন পরিষদ অনেক পিছিয়ে আছে। মডেল ইউনিয়ন পরিষদ ঘোষণা করলে সুয়ালক ইউনিয়ন পরিষদকে মডেল ইউনিয়ন পরিষদ ঘোষণা করতে হবে বলে জানান ওয়ার্ড মেম্বাররা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুয়ালক ইউনিয়ন পরিষদের সচিব ক্যমং হ্লা মারমা, সুয়ালক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিন। ওয়ার্ড মেম্বার আব্দুস সবুর, আব্দুল মালেক, মো. আব্বাস আলী, লাল হাই বম, জামাল উদ্দিন, শৈক্যহ্লা মারমা ও মহিলা মেম্বার রিনা আক্তার, মাসা থুই মারমা, আয়েশা বেগম, উপসহকারী কৃষি কর্মকর্তা ও ইউনিয়ন সুপারভাইজার লিটন কুমার দাস, সুয়ালক বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন, পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক বিষ্ণুপদ দাশসহ আইডিএফ, কারিতাস, বিএনকেএস, সিসিডিবি, বিআরটিসির প্রতিনিধিরা মাসিক সভায় উপস্থিত ছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)