শিরোনাম:
●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক
রাঙামাটি, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » করোনা আপডেট » বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল বিভাগে যন্ত্রাংশের অভাবে চিকিৎসা সেবা ব্যাহত
প্রথম পাতা » করোনা আপডেট » বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল বিভাগে যন্ত্রাংশের অভাবে চিকিৎসা সেবা ব্যাহত
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল বিভাগে যন্ত্রাংশের অভাবে চিকিৎসা সেবা ব্যাহত

---সিলেট প্রতিনিধি :: সিলেটের বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল বিভাগের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ২০০৫ ও ২০১২ সালে প্রদানকৃত দুটি আধুনিক সুবিধাসম্পন্ন বেড প্রয়োজনীয় যন্ত্রাংশের অভাবে ব্যবহার করা যাচ্ছে না। ফলে অত্যাধুনিক বেডগুলো অব্যবহৃত (অকেজো) অবস্থায় পড়ে রয়েছে। বেড দুটির আনুমানিক মুল্য ২০ লাখ টাকা। ফলে স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল বিভাগে প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন আগত রোগীরা।

বেড গুলোকে কাজে লাগানোর জন্য প্রয়োজন বেশ কিছু যন্ত্রাংশ, যার মূল্য আনুমানিক দেড় লক্ষ টাকা। স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের দাবী বেড দুটিকে ব্যবহার উপযোগী করতে মন্ত্রণালয়ে একাধিকবার আবেদন জানালেও বেডকে ব্যবহার উপযোগী করতে প্রয়োজনীয় যন্ত্রাংশ পাওয়া যায়নি। হাসপাতালের দায়িত্বশীলরা রোগীদের প্রয়োজনীয় সেবা প্রদান করতে এবং উন্নত বেডগুলো কাজে লাগাতে বারবার যন্ত্রাংশ সরবরাহের আবেদন করলেও মন্ত্রণালয় থেকে তা সরবরাহ করা হয়নি।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বেডগুলোকে ব্যবহার উপযোগী করতে হলে ডেন্টাল বিভাগে হ্যান্ড পিস, মাইক্রোমোটর, সুসার মেশিন, এক্সাট্রাকশন এলিভেটর, বার, ফিলিং মেটেরিয়ালসহ ছোট ছোট ১০-১৫টি যন্ত্রাংশ প্রয়োজন। এসব না থাকায় বেডগুলো অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।

ডেন্টাল বিভাগের চিকিৎসক বলেন, প্রতিদিন গড়ে ৪০ জন রোগী সেবা নিতে এলেও তাদের প্রয়োজনীয় সেবা দেওয়া যাচ্ছে না। ছোট কিছু যন্ত্রাংশ না থাকায় রোগীদের শুধু ব্যবস্থাপত্র ও ওষুধ দিয়ে বিদায় দিতে হচ্ছে। এ নিয়ে রোগীরা আমাদের অসন্তুষ্ট। তিনি আরও বলেন, বেড দেখে রোগীরা মনে করেন, সব কিছু থাকা সত্ত্বেও তারা সঠিক সেবা পাচ্ছেন না।

দাত ক্ষয় নিয়ে হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা এক রোগী বলেন, আমার দাত ক্ষয় হয়ে গেছে, দাত দেখে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বলেন, দাঁতগুলো ফেলে দিতে হবে। তবে সেটি হাসপাতালে সম্ভব হবে না। বাইরের কোনো ডেন্টিস্টের কাছে নিয়ে ফেলতে হবে। পাবেল নামের এক রোগী বলেন, দাঁতে গর্ত হয়ে যাওয়ায় খাবার আটকে ব্যথা হচ্ছে। হাসপাতালে আসার পর চিকিৎসক বলেন, বাইরে গিয়ে ফিলিং করাতে হবে। হাসপাতালে এ ব্যবস্থা নেই।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন, হাসপাতাল থেকে ডেন্টাল বিভাগের ছোট ছোট যন্ত্রাংশের জন্য মন্ত্রণালয়ে বেশ কয়েকবার আবেদন করা হলেও এখনও সাড়া পাওয়া যায়নি। এসব যন্ত্রাংশ সরবরাহ না পাওয়ায় রোগীদের প্রয়োজনীয় সেবা দেওয়া যাচ্ছে না।





করোনা আপডেট এর আরও খবর

বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ
কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি
সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক
আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ
গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম
ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা
রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত
চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে
সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)