শিরোনাম:
●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
রাঙামাটি, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১২ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে র‌্যালিং ভাংলো গ্রীন লাইনের এসি বাস : আহত-২
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে র‌্যালিং ভাংলো গ্রীন লাইনের এসি বাস : আহত-২
বৃহস্পতিবার ● ১২ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে র‌্যালিং ভাংলো গ্রীন লাইনের এসি বাস : আহত-২

---বিশ্বনাথ প্রতিনিধি :: ঢাকা থেকে ছেড়ে আসা গ্রীন লাইন পরিবহণ এর একটি এসি বাস সিলেটের দক্ষিণ সুরমা রশীদপুরে এসে দূূর্ঘটনা কবলিত হয়েছে ।

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজজন যাত্রী আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। আর দূর্ঘটনা কবলিত বাসটির সামন ভেঙ্গে গেছে । তবে তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া যায়নি।

সূত্র জানায়, বুধবার দিবাগত রাত ১২টা ৫মিনিটের সময় ঢাকা থেকে যাত্রীদের নিয়ে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসে গ্রীন লাইন এসি পরিবহণের বাস ।

বৃহস্পতিবার ভোরে সিলেটের রশীদপুরে পৌছামাাত্রই ওই বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ব্রীজের র‌্যালিং এর উপর তুুলে দেন। এতে ব্রীজের র‌্যালিং ভেঙ্গে যায়। ফলে ওই বাসটি দূর্ঘটনা কবলিত হয়।

পরবর্তীতে বাসে থাকা অনেক যাত্রীরা বাসের গ্লাস ভেঙ্গে বাহির হন। আর বাসের সামনে থাকা দুইজন যাত্রী গুরুত্বর আহত হন।

দূর্ঘটনা কবলিত ওই বাসের পেছনে থাকা আরেকটি বাসের যাত্রী বিশ্বনাথ স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংকের কর্মকর্তা আজীজুল ইসলাম জানান, তিনি রাত ১২টা ২০ মিনিটের সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাসের যাত্রী ছিলেন । রশীদপুরে এসে দেখতে পান গ্রীন লাইন পরিবহণের বাসটি দূর্ঘটনায় পতিত হয়েছে। এ সময় যাত্রীরা বাসের গ্লাস ভেঙ্গে বের হন। আর গুরুতর আহত অবস্থায় ২জনকে উদ্ধার করা হয় ।

দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি খায়রুল ফজল সাংবাদিকদের জানান, গ্রীন লাইন পরিবহণের একটি এসি বাস রশীদপুরে এসে দূূর্ঘটনা কবলিত হয়। এতে বাসে থাকা দুইজন যাত্রী গুরুত্বর আহত হয়েছেন। ওই বাসটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

বিশ্বনাথে রাস্তায় মাটিভরাট : প্রকল্পের টাকা পিআইও-মেম্বারের পকেটে

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের ২০১৮-২০১৯ অর্থবছরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় ২য় পর্যায়ের একটি প্রকল্পের পুরো কাজ না করে বরাদ্দ পাওয়া টাকা ছয়নয় করা হয়েছে। প্রায় দেড় লক্ষ টাকার এই প্রকল্পের ৪৯ হাজার টাকাই পকেটে পুরেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ট্যাগ কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউপির মহিলা সদস্য। কাজ হয়েছে মাত্র ৭৫ হাজার টাকার। নামকাওয়াস্তে কাজ করায় প্রকল্প এলাকার অনেক মানুষজন হয়েছেন ক্ষুব্ধ। তারা এই অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও দাবী করেছেন।

জানা গেছে, ২০১৮-২০১৯ অর্থবছরে বিশ্বনাথ উপজেলার ৮টি ইউনিয়নে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় ২য় পর্যায়ের ৩৩টি প্রকল্প বাস্তবায়ন করতে ৯১ লক্ষ ৬০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে দশঘর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের রায়খেলি এখলাছ মিয়ার বাড়ীর সম্মুখ হতে কান্দিরখাল পর্যন্ত রাস্তার মাটিভরাটের জন্যে বরাদ্দ দেয়া হয় ১ লক্ষ ৪৪ হাজার টাকা। প্রকল্পটি পান ৭, ৮ ও ৯ নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য রোশনারা বেগম।

সরেজমিন প্রকল্প এলাকা ঘুরে অভিযোগের সত্যতা পান এ প্রতিবেদক। স্থানীয় অনেকেই জানান, পুরো টাকার কাজ হয়নি রায়খেলি এখলাছ মিয়ার বাড়ীর সম্মুখ হতে কান্দিরখাল পর্যন্ত রাস্তাটিতে। নামকাওয়াস্তে কাজ করার ফলে এটি কিছুদিনের মধ্যে তার পূর্বের অবস্থায় ফিরে গেছে। ১ লক্ষ ৪৪ হাজার টাকা বরাদ্দের প্রকল্পে কাজ করেছেন মাত্র ৭৫ হাজার টাকার-এমনটি এ প্রতিবেদকের কাছে স্বীকার করেন ৭, ৮ ও ৯ নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য রোশনারা বেগম।

তিনি প্রকল্পটি থেকে ‘৩৪ হাজার টাকা খেয়ে ফেলেছেন’ জানিয়ে বলেন, ১ লক্ষ ৪৪ হাজার টাকার মধ্যে ভ্যাট-ইনকাম ট্যাক্স বাবত ২০ হাজার টাকা রাখা হয়েছে। এছাড়াও, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) ১০ হাজার টাকা ও ট্যাগ কর্মকর্তাকে ৫ হাজার টাকা দিতে হয়েছে।

দশঘর ইউনিয়নের ট্যাগ কর্মকর্তা সমীর কান্তি দেব ৫ হাজার টাকার নেয়ার কথা অস্বীকার করে সাংবাদিকদের বলেন, আমি প্রকল্পটিই গিয়ে দেখিনি। টাকা নেয়ার প্রশ্নই উঠে না। দুয়েকদিনের মধ্যে প্রকল্পটি দেখতে যাব।

দশঘর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতির সাংবাদিকদের বলেন, প্রকল্পটি আমি দেখিনি তবে দূর্নীতি হয়েছে বলে আমি শুনেছি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাহবুব আলম শাওন সাংবাদিকদের বলেন, অই মহিলা সদস্যকে আপনাদের সামনে এনে জিজ্ঞাসা করব। সে বলুক আমাকে টাকা দিয়েছে কিনা। সে আমাকে কোনো টাকা দেয়নি। আমিও নেইনি।

এ ব্যাপারে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল সাংবাদিকদের জানান, এ ব্যাপারে খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ