শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৫ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » আন্তর্জাতিক » পশ্চিমবঙ্গে তোপের মুখে রাউজানের এমপি ফজলে করিম : ‘রাজাকার’ এবং ‘গণহত্যাকারী’ আখ্যা (ভিডিওসহ)
প্রথম পাতা » আন্তর্জাতিক » পশ্চিমবঙ্গে তোপের মুখে রাউজানের এমপি ফজলে করিম : ‘রাজাকার’ এবং ‘গণহত্যাকারী’ আখ্যা (ভিডিওসহ)
বুধবার ● ২৫ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পশ্চিমবঙ্গে তোপের মুখে রাউজানের এমপি ফজলে করিম : ‘রাজাকার’ এবং ‘গণহত্যাকারী’ আখ্যা (ভিডিওসহ)

---অনলাইন ডেস্ক :: ভারতের পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে বিজেপির বিক্ষুব্ধ সদস্যদের হাতে নিগৃহীত হলেন চট্টগ্রামের রাউজানের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। চট্টগ্রাম জেলার রাউজানের এই সাংসদকে ‘রাজাকার’ এবং ‘গণহত্যাকারী’ আখ্যা দিয়ে, কালো পতাকা নিয়ে সেখানে ব্যাপক বিক্ষোভ দেখায় বিজেপি সমর্থকরা।

পশ্চিমবঙ্গভিত্তিক সংবাদমাধ্যম ও টেলিভিশন চ্যানেলগুলোর বরাতে জানা গেছে, মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথীন ঘোষ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে তাকেও হেনস্থার মুখে পড়তে হয়। পরে মধ্যমগ্রাম থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। এ অবস্থায় নির্দিষ্ট সময়ের প্রায় ২ ঘন্টা ৩০ মিনিট পর অনুষ্ঠানে উপস্থিত হন ফজলে করিম চৌধুরী। তবে এই বিষয়ে তিনি পশ্চিমবঙ্গের স্থানীয় সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি।

মধ্যমগ্রাম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগণা জেলার একটি শহর।

ভারতের বিখ্যাত সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার বাংলা সংস্করণ এইসময় ডট কমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, ভারতের মধ্যমগ্রামের নজরুল মঞ্চে গত সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাস্টারদা সূর্যসেন ওয়েলফেয়ার সোসাইটির একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল বাংলাদেশের সাংসদ করিম চৌধুরীর। কিন্তু তার সেখানে পৌঁছানোর আগেই তার উপস্থিতিকে কেন্দ্র করে বিক্ষোভ দেখাতে শুরু করে একটি সংগঠনের বিক্ষুব্ধ সদস্যরা। অভিযোগ, তারা সকলেই বিজেপি সমর্থিত।

সাংসদকে ‘রাজাকার’ এবং ‘গণহত্যাকারী’ আখ্যা দিয়ে, কালো পতাকা নিয়ে সেখানে ব্যাপক বিক্ষোভ দেখাতে উপস্থিত হন প্রায় জনা পঞ্চাশেক বিজেপি সমর্থক। তাদের দাবি, অনুষ্ঠানে অন্যান্য অতিথিরা উপস্থিত হলেও অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের সাংসদকে তারা যোগ দিতে দেবেন না।
---

বিক্ষোভ কর্মসূচিতে জমায়েতকারীদের অভিযোগ, ‘এই সাংসদ বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা চালিয়েছে তাই তারা চান না ভারত থেকে তাকে কোনো সংবর্ধনা দেওয়া হোক, তাই তারা জমায়েত করেছিল।’

এই সময় অনুষ্ঠানের বেশ কয়েকজন আয়োজক মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষের শরণাপন্ন হন। এর পরেই বিধায়ক ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করেন। অভিযোগ, উল্টো বিক্ষোভকারীরাই তার ওপর চড়াও হয়।

এই ঘটনা সামনে আসতেই সংগঠনের এক পক্ষ বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন বারাসতের এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী। শেষে পুলিশি নিরাপত্তায় অনুষ্ঠান মঞ্চে নিয়ে আসা হয় সাংসদকে।

ওইদিন সন্ধ্যা ছটায় অনুষ্ঠান শুরুর কথা থাকলেও, নির্দিষ্ট সময়ের প্রায় একঘণ্টা পরে ব্যাপক পুলিশি উপস্থিতিতে শেষ পর্যন্ত অনুষ্ঠান শুরু করতে পারেন আয়োজকরা। বিধায়ক রথীন ঘোষ বলেন, ‘বাংলাদেশের সাংসদ এখানে আমন্ত্রিত হয়েছেন। মধ্যমগ্রাম পুরসভা প্রেক্ষাগৃহ ভাড়া দিয়েছে। কিন্তু সংগঠনের কেউ কেউ বলছেন, তাকে ঢুকতে দেবেন না। এর সঙ্গে আমাদের দেশের এবং রাজ্যের সম্মান জড়িয়ে আছে।’

বিধায়ক রথীন ঘোষ আরও বলেন, ‘ওই সংগঠনের নিজেদের ঝামেলার কারণেই এই বিক্ষোভ কর্মসূচি নিয়েছিলো কিছু মানুষ।’

মাস্টারদা সূর্যসেন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে তাপস চৌধুরী বলেন, ‘এটা অভ্যন্তরীণ বিষয়। এর বেশি কিছু বলতে চাই না।’





আন্তর্জাতিক এর আরও খবর

ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ
অনতিবিলম্বে ইরানে হামলা ও গাজায় গণহত্যা বন্ধে ইজরায়েলকে বাধ্য করার ডাক অনতিবিলম্বে ইরানে হামলা ও গাজায় গণহত্যা বন্ধে ইজরায়েলকে বাধ্য করার ডাক
বাংলাদেশ কোনভাবেই  ভারত - পাকিস্তান যুদ্ধ উত্তেজনার অংশ হবেনা বাংলাদেশ কোনভাবেই ভারত - পাকিস্তান যুদ্ধ উত্তেজনার অংশ হবেনা
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
মার্কিন মদদেই ইসরায়েল গাজায়  গণহত্যা চালিয়ে যেতে পারছে মার্কিন মদদেই ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়ে যেতে পারছে
গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা
রাঙামাটিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় আটক রাঙামাটিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় আটক
নেপালের প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন
ভয়েস অফ আমেরিকার সাংবাদিকদের বরখাস্ত করলেন ট্রাম্প ভয়েস অফ আমেরিকার সাংবাদিকদের বরখাস্ত করলেন ট্রাম্প
ভারতে ফিরে গেল আটকে পড়া মিতালী এক্সপ্রেস চার মাস পর ভারতে ফিরে গেল আটকে পড়া মিতালী এক্সপ্রেস চার মাস পর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)