শিরোনাম:
●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ
রাঙামাটি, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৫ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » পাবনা » পাবনায় শিক্ষকের বিরুদ্ধে মাদ্রাসা ছাত্রীকে কুপ্রস্তাবের অভিযোগ
প্রথম পাতা » পাবনা » পাবনায় শিক্ষকের বিরুদ্ধে মাদ্রাসা ছাত্রীকে কুপ্রস্তাবের অভিযোগ
বুধবার ● ২৫ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাবনায় শিক্ষকের বিরুদ্ধে মাদ্রাসা ছাত্রীকে কুপ্রস্তাবের অভিযোগ

---পাবনা প্রতিনিধি :: পাবনার চাটমোহরে নবম শ্রেণির এক মাদ্রসা ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে আবদুল কুদ্দুস নামের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি-কৈ গ্রামে এ ঘটনা ঘটে। এর উপযুক্ত বিচার চেয়ে গতকাল মঙ্গলবার স্থানীয়রা বাঘলবাড়ি-কৈ বহুমুখী দাখিল মাদ্রসা সামনে বিক্ষোভ শুরু করে এবং উত্তেজনা তৈরি হলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। অভিযুক্ত শিক্ষক একই ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত মছির ফকিরের ছেলে। পরে অভিযুক্ত শিক্ষককে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ তাদের হেফাজতে নেয়।

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, গত রবিবার ফুলের গাছ নেওয়ার বাহানা করে বৃ-রায়নগর গ্রামে ওই ছাত্রীর বাড়িতে যান আবদুল কুদ্দুস। এ সময় বাড়িতে কেউ ছিল না। পরে ওই ছাত্রী আবদুল কুদ্দুসকে ঘরে বসতে দিয়ে নাস্তা খেতে দেয়। নান্তা খাওয়ার সময় অভিযুক্ত শিক্ষক ওই ছাত্রীকে কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ। পরে সে (ছাত্রী) বিষয়টি তার পরিবারকে জানায় এবং সোমবার মাদ্রাসা সুপার আবদুস সামাদ আজাদী এবং ম্যানেজিং কমিটির সদস্যদের মৌখিক অভিযোগ দেয়। কিন্তু অভিযুক্ত ওই শিক্ষক মাদ্রাসা সুপারের নিকট আত্মীয় (সমন্ধি) হওয়ায় বিষয়টি ম্যানেজ করার চেষ্টা করেন এবং কাউকে না জানিয়ে মঙ্গলবার সকালে মাদ্রাসায় ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে ঘরোয়াভাবে বিষয়টি আপোষ মীমাংসা করার চেষ্টা করেন।

এদিকে বিষয়টি এলাকাবাসীর মধ্যে জানাজানি হলে উত্তেজনা শুরু হয়। মঙ্গলবার সকালে শত শত সাধারণ মানুষ এর সুষ্ঠ বিচার দাবি করে মাদ্রসার সামনে এসে বিক্ষোভ দেখানো শুরু করলে অবস্থা বেগতিক দেখে মাদ্রাসা সুপার হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দের পুলিশকে জানায়। পরে পুলিশ এসে এলাকাবাসীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। এতে উত্তেজনা শুরু হলে সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মগরেব আলী ও চাটমোহর থানার ওসি সেখ নাসীর উদ্দিন ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন।

ঘটনার ব্যাপারে মাদ্রসা সুপার আবদুস সামাদ আজাদী বলেন, ওই ছাত্রীর অভিযোগ পাওয়ার পর ম্যানেজিং কমিটির সাথে আলোচনা করে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেছি। কিন্তু মঙ্গলবার সকালে মাদ্রাসার সামনে এলাকাবাসীরা জড়ো হলে পুলিশকে খবর দেই। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে এমন মীমাংসা করতে পারেন কিনা এমন প্রশ্ন করা হলে তিনি উত্তর দিতে অনীহা প্রকাশ করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মগরেব আলী বলেন, ঘটনাস্থলে গিয়ে অভিযোগের কিছুটা সত্যতা পাওয়া গেছে। ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে বিষয়টি অধিকতর তদন্ত করে ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

চাটমোহর থানার ওসি সেখ নাসীর উদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ গ্রহণের জন্য ওই ছাত্রীর বাবা-মাকে থানায় ডেকে আনা হয়েছে। অভিযোগ পেল ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীদের বুঝিয়ে শান্ত করা হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের কিছুটা সত্যতা পাওয়া গেছে। তবে মেয়ের সম্মানের কথা চিন্তা করে তার (ছাত্রী) বাবা-মা এখন থানায় অভিযোগ বা মামলা করতে অনীহা প্রকাশ করছে। তবে অভিযোগ দিলে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।

উল্লেখ্য, ২ বছর পূর্বে ওই মাদ্রসায় একই ঘটনার উদ্ভব হয়। সে সময় তৎকালীন এসিল্যান্ডকে আহবায়ক করে একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন কওে প্রতিবেদন পেশ করা হলে তৎকালীন ইউপি চেয়ারম্যান মোটা অংকের আর্থিক সুবিধা নিয়ে মেয়েলি ওই ঘটনা ধামাচাপা দেয়।

চাটমোহরে বাংলা মদসহ মেম্বর আটক

পাবনা :: পাবনার চাটমোহরে বাংলা মদসহ ২ জনকে আটক করেছে পুলিশ। এরমধ্যে একজন ইউপি সদস্য রয়েছে। থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মথুরাপুর ইউনিয়নের উথলী ফায়ার সার্ভিস এর সামনে থেকে এএস আলী ওয়াসিম, এএসআই শরিফুল ইসলাম ৫ লিটার বাংলা মদসহ মূলগ্রাম ইউপি’র ২ নং ওয়ার্ড মেম্বর চক উথলী গ্রামের মৃত আছিল উদ্দিনের ছেলে মোঃ আরজান আলী (৪৮) ও অমৃতকুন্ডা গ্রামের আবেদ আলীর ছেলে সুজন আলী (২৮) কে আটক করে।

এ ব্যাপারে চাটমোহর থানার অফিসার ইনচার্জ সেখ মোঃ নাসীর উদ্দিন বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রেকর্ড করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)