শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৫ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গোবিন্দগঞ্জে রাজা পেপার এন্ড বোর্ড মিলে তরল বর্জ্য পরিশোধনাগার না থাকায় সিলগালা
প্রথম পাতা » গাইবান্ধা » গোবিন্দগঞ্জে রাজা পেপার এন্ড বোর্ড মিলে তরল বর্জ্য পরিশোধনাগার না থাকায় সিলগালা
বুধবার ● ২৫ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গোবিন্দগঞ্জে রাজা পেপার এন্ড বোর্ড মিলে তরল বর্জ্য পরিশোধনাগার না থাকায় সিলগালা

---গাইবান্ধা প্রতিনিধি ::গাইবান্ধার গোবিন্দগঞ্জে মেসার্স রাজা পেপার এন্ড বোর্ড মিলের তরল বর্জ্য পরিশোধনাগার না থাকা এবং কারখানার ভেতরে বিভিন্ন শ্রেণির বিক্রয় নিষিদ্ধ বিপুল পরিমাণ সরকারি পাঠ্য পুস্তক পাওয়ায় তার উৎপাদন কার্যক্রম বন্ধসহ তা সিলগালা করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (উপসচিব) মোঃ আশরাফুজ্জামান এবং গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজির হোসেন উপজেলার ফাঁসিতলা এলাকায় অবস্থিত রাজা পেপার এন্ড বোর্ড মিল পরিদর্শনে যান। এসময় মিলের তরল বর্জ্য পরিশোধনাগার না থাকার বিষয়টি তারা নিশ্চিত হন। এছাড়া কারখানার ভেতরে বিপুল পরিমাণ সরকারী বিক্রয় নিষিদ্ধ ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির নতুন পাঠ্য বই পাওয়া যায়।
দীর্ঘদিন যাবত রাজা পেপার এন্ড বোর্ড মিলের উৎপাদনে সৃস্ট কেমিক্যাল মিশ্রিত তরল বর্জ্য পরিশোধন ব্যতিত পার্শ্ববর্তী ইছামতি গজারিয়া খালে ফেলা হচ্ছিল। এতে আশেপাশের বহু গ্রামের মানুষের জন্য উপকারী ইছামতি গজারিয়া খালটি চরমভাবে দুষিত হয়ে পড়ে। সেখানকার শিক্ষা প্রতিষ্ঠান ও জনবসতি এলাকার মানুষ পরিবেশ দূষিত হওয়ায় বিভিন্ন সময়ে নানাভাবে আন্দোলন করে আসছিল। এলাকাবাসী ও শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (উপসচিব) আশরাফুজ্জামান এক লিখিত পত্রে ‘রাজা পেপার এন্ড বোর্ড মিল’ এর উৎপাদন কার্যক্রম বন্ধের আদেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজির হোসেন ওই পেপার এন্ড বোর্ড মিল সিলগালা করেন।
বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতির বর্ধিত কর্মীসভা
গাইবান্ধা :: বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতি গাইবান্ধা জেলা শাখার এক বর্ধিত কর্মীসভা আজ বুধবার সংগঠন জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য রাখেন পল¬ী বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতির উপদেষ্টা মাসুদুর রহমান মাসুদ, সংগঠনের জেলা সাধারণ সম্পাদক আনাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান সুমন, আহমেদুর রহমান রহিমন, কাউসার আলম, আব্দুল হালিম, জাহাঙ্গীর আলম, আবুল কালাম আজাদ, মাহবুবর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, অনেক সংগ্রামের পরেও আমাদের বিল সংশোধন হয়নি এটা বড় দুঃখের বিষয়। মিটার দেয়ার ব্যাপারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিদ্ধান্ত নিলেও নেসকো এখনও মিটারের ব্যাপারে অনিহা দেখাচ্ছে। আগের বিল সংশোধন করা এখনও অর্ধেক বাকি রয়েছে এবং আবারও অনেকের নতুনভাবে অতিরিক্ত বিল করা হচ্ছে। আমরা সমস্ত অতিরিক্ত বিল সংশোধনের দাবি করছি এবং সমস্ত সেচ পাম্প মিটারিংয়ের আওতায় আনতে হবে। সেইসাথে বসতবাড়ির অতিরিক্ত বিল এবং সমস্ত বিদ্যুৎ লাইন সংস্কারের দাবি জানানো হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)