বৃহস্পতিবার ● ১০ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » নদীতে অভিযান চালিয়ে কারেন্ট জাল উদ্ধার করলো ঝালকাঠি এসপি ফাতিহা ইয়াসমিন
নদীতে অভিযান চালিয়ে কারেন্ট জাল উদ্ধার করলো ঝালকাঠি এসপি ফাতিহা ইয়াসমিন
ঝালকাঠি প্রতিনিধি :: সুগন্ধা নদীতে ইলিশ নিধন বিরোধী অভিযান চালিয়ে ৩ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করলো ঝালকাঠি পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। সরকারের দেয়া নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন আজ বৃহস্পতিবার মধ্যরাতে সুগন্ধা নদীর ঝালকাঠি ও নলছিটি অংশে বিশেষ অভিযান পরিচালনা করেন। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসান, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু তাহের মিয়া ও সদর থানার উপ-পরিদর্শক সরোয়ার হোসেন এ অভিযানে অংশ নেয়। দীর্ঘক্ষণ খোঁজাখুজির পর সুগন্ধা নদীর ভৈরবপাশা অংশে নদীর মধ্যে বেশ ক’টি প্লাষ্টিকের বোতল ভাসতে দেখে সন্দেহ হলে সেখানে সন্ধান চালিয়ে ৩ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল উদ্ধার করা হয়। নদীতে পুলিশের উপস্থিতি টের পেয়ে জাল ফেলে জেলেরা পালিয়ে যায়। বৈরী আবহাওয়া থাকায় অভিযান দীর্ঘক্ষণ করা সম্ভব হয়নি। অভিযানে উপস্থিত মিডিয়া কর্মীদের পুলিশ সুপার বলেন, মা ইলিশ রক্ষায় সরকারের বেধেদেয়া সময় পর্যন্ত অসাধূ জেলেদের ধরতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।





সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত