শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৯ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » জাতীয় » গৃহহীন মুক্ত বাংলাদেশ গড়া হবে: ভূমি মন্ত্রী
প্রথম পাতা » জাতীয় » গৃহহীন মুক্ত বাংলাদেশ গড়া হবে: ভূমি মন্ত্রী
মঙ্গলবার ● ১৯ জানুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গৃহহীন মুক্ত বাংলাদেশ গড়া হবে: ভূমি মন্ত্রী

---
নিজস্ব প্রতিনিধি :: ভূমি মন্ত্রী শামসুুর রহমান শরীফ এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী দেশের গৃহহীনদের বিনামূল্যে ঘর তৈরি করে পুনর্বাসন করা হবে৷ তিনি গৃহহীন ও ভূমিহীনদের খুঁজে বের করে তাদের জন্য খাসজমিতে গৃহ নির্মাণ ও ভূমিহীনদের কৃষি খাস জমি বন্দোবসত্ম প্রদান নিশ্চিত করে ভূমিহীন ও গৃহহীন মুক্ত বাংলাদেশ গড়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন৷

১৮ জানুয়ারি ভূমিমন্ত্রণালয়ের সভাকক্ষে ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত বিষয়াদির উপর বিভাগীয় কমিশনারদের সমন্বয়ে জানুয়ারি ২০১৬ মাসের সভায় সভাপতির বক্তব্যে ভূমিমন্ত্রী শরীফ এসব কথা বলেন৷

সভায় অন্যান্যের মধ্যে ভূমি সচিব মেছবাহ উল আলম, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মাহফুজুর রহমান, ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক ও ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আঃ জলিল, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম হোসেন, এ.কে.এম. ফজলুল হক, যুগ্ম সচিব সিরাজুল ইসলাম ও সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারগণ উপস্থিত ছিলেন৷

সভায় ঢাকা বিভাগের ঢাকা জেলা বাদে সারাদেশের ৬০ জেলার ৪৩২ উপজেলা থেকে ১০ লাখ ৫১ হাজার ৮৩১ জন ভূমিহীন, ২ লাখ ৫২ হাজার ৭৯০ জন গৃহহীন এবং জমি আছে কিন্তু থাকার জন্য ভালো ঘর নাই এমন ১ লাখ ৫০ হাজার ৮৫৫ জনকে পাওয়া গেছে৷ মন্ত্রী বরাদ্দযোগ্য খাস জমিতে এদের পুনর্বাসন ও বন্দোবস্ত প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন৷

ভূমিমন্ত্রী শরীফ দেশের দক্ষিণাঞ্চলে জেগে ওঠা চর দিয়ারা জরিপ বা এডি লাইন টেনে চর্চা ম্যাপের মাধ্যমে কৃষি খাস জমি ভূমিহীনদের বন্দোবস্ত প্রদানের নির্দেশ দেন৷ মন্ত্রী নোয়াখালীর বেরিং চর, হাতিয়া, মনপুরা, সন্দ্বীপসহ দেশের বিভিন্ন স্থানে জেগে ওঠা চরের হাজার হাজার একর জমির বাসত্মব অবস্থান জেনে উপযোগী সিদ্ধান্ত নেওয়ার জন্যও সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন৷ মন্ত্রী জবরদখলকৃত ভূমি উদ্ধার কাজ অব্যাহত রাখার জন্যও নির্দেশ দেন৷ সভায় ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রমকে আরও বেগবান করার সিদ্ধান্ত হয়৷ ২০১৫-১৬ অর্থ বছরে ভূমি উন্নয়ন কর আদায়ে সাধারণ দাবীর বিপরীতে ১২০ কোটি ২০ লাখ ৬৫ হাজার ৩৮০ টাকা এবং সংস্থার কাছ থেকে ১২২ কোটি ৮৫ লাখ ৫৯ হাজার ৮৩৩ টাকা আদায় করা হয়েছে৷ সভায় কৃষি ও অকৃষি খাস জমি বন্দোবস্ত প্রদান, জরিপ ও আন্তজেলা/আন্তঃবিভাগ সীমানা বিরোধ, গুচ্ছগ্রাম প্রকল্প, জিপি ও গুরম্নত্বপূর্ণ মামলার তদারকি, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস ভবন নির্মাণ, বিভাগীয় পর্যায়ে প্রশিক্ষণ ও ভূমি সেবা সপ্তাহ পালন বিষয় ও এগুলোর সুষ্ঠু বাস্তবায়ন ও অগ্রগতির উপর আলোচনা হয়৷

সভার শুরুতেই সম্প্রতি সড়ক দুর্ঘটনায় ভূমিমন্ত্রীর মেঝ ছেলে হীরক হাসানুর রহমান শরীফ রানার অকাল মৃত্যুতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালনসহ শোক প্রকাশ করা হয়৷





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ