শিরোনাম:
●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা
রাঙামাটি, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৮ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিনের স্ত্রীকে মঞ্চ থেকে নামিয়ে দিলেন বর্তমান মেয়র নাসির
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিনের স্ত্রীকে মঞ্চ থেকে নামিয়ে দিলেন বর্তমান মেয়র নাসির
সোমবার ● ২৮ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিনের স্ত্রীকে মঞ্চ থেকে নামিয়ে দিলেন বর্তমান মেয়র নাসির

---চট্টগ্রামে আওয়ামী লীগের একটি প্রতিনিধি সম্মেলনের মঞ্চ থেকে চট্টগ্রাম নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিনকে নামিয়ে দিয়েছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভার সঞ্চালক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

হাসিনা মহিউদ্দিন চট্টগ্রাম নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ছাড়াও চট্টগ্রামের সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা প্রয়াত এবিএম মহিউদ্দিনের স্ত্রী। এ ছাড়া তিনি শিক্ষা উপমন্ত্রীর ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর মা।

এ ঘটনায় হাসিনা মহিউদ্দিনের অনুসারী নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। ঘটনাস্থলেই এর প্রতিবাদ করেছেন নগর যুবলীগের আহ্বাক মহিউদ্দিন বাচ্চু।

রবিবার সকালে নগরীর কিং অব চিটাগাং কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। এ প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ।

নগর আওয়ামী লীগের দায়িত্বশীল একটি সূত্র বলেছে, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মীকে ডাকার বা বসানোর সিদ্ধান্ত ছিল না। এ কারণে মঞ্চ থেকে শুধু হাসিনা মহিউদ্দিনকে নয়, আরও বেশ কয়েকজনকে নামিয়ে দেয়া হয়। এর মধ্যে চউক চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুস ছালামও ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চট্টগ্রাম বিভাগের ৬টি জেলার সাংগঠনিক প্রতিনিধি সম্মেলন ছিল রবিবার। বেলা ১১টায় এ সভা শুরু হয়। সভার শুরুতেই নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী হাসিনা মহিউদ্দিনকে ডেকে মঞ্চে তোলেন।

এর কিছুক্ষণ পর মেয়র আ জ ম নাছির উদ্দীন হাসিনা মহিউদ্দিনকে মঞ্চ থেকে নেমে যেতে অনুরোধ করেন। এর পর হাসিনা মহিউদ্দিন মঞ্চ থেকে নেমে দর্শক সারিতে বসেন।

তাৎক্ষণিকভাবে এ বিষয়টি নিয়ে মেয়র আ জ ম নাছিরের কাছে ক্ষোভ জানান নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু।

সম্মেলনের প্রধান অতিথি ছিলেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে তিনি অনুষ্ঠানস্থলে আসার আগেই এ ঘটনা হয়।

এ প্রসঙ্গে জানার জন্য মেয়র আ জ ম নাছির উদ্দীন ও হাসিনা মহিউদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও রিসিভ না করায় তাদের বক্তব্য দেয়া সম্ভব হয়নি।

তবে নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান সাংবাদিকদের বলেন, সিদ্ধান্ত ছিল প্রতিনিধি সম্মেলনের মঞ্চে কেবল সংশ্লিষ্ট জেলার দলের সভাপতি-সাধারণ সম্পাদক, নগর আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও সহ-সভাপতিরা থাকবেন। অন্য কেউ নয়। সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। সূত্র :যুগান্তর





আর্কাইভ