শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৭ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম
রবিবার ● ২৭ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম

---বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিযোগের প্রেক্ষিতে নির্মাণাধীন ভবন সরেজমিন পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেয়েছেন কাজের তত্বাবধানে থাকা এলজিইডি’র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
জানা যায়, ২০১৮ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সরকারি বরাদ্দকৃত প্রায় ৮১ লাখ টাকা ব্যয়ে হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন নির্মাণ শুরু হয়। ওই বছরের ৩১ মার্চ ভবনটির নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন তথকালীন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি ও সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া। নির্মাণ কাজের দায়িত্ব মেসার্স হিমানী এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান পেলেও ওই প্রতিষ্ঠানের মাধ্যমে নির্মাণ কাজটি করে যাচ্ছেন জসিম উদ্দিন নামের একজন ঠিকাদার। ইতিমধ্যে ভবনের প্রায় ৯০% কাজ সম্পন্ন হয়েছে। শুধুমাত্র রঙ এর কাজ শেষ করে কর্তৃপক্ষের কাছে ভবনটি হস্তান্তরের অপেক্ষায়।
এলাকাবাসী ও ম্যানেজিং কমিটির অভিযোগ, বিদ্যালয়ের ভবনটি যেভাবে নির্মাণ কাজ করার কথা রয়েছে, সেই ভাবে না করে দায়সারাভাবে করা হচ্ছে নির্মাণ কাজ। ভবনের ফ্লোরে নুড়ি পাথর (চিপ পাথর) দিয়ে নেট ফিনিসিং ঢালাই এর নিয়ম থাকলেও তা শুধু বালু ও সিমেন্ট দ্বারা করা হয়েছে। বারান্দার ফ্লোরের ঢালাই বাহিরের দিকে ঢাল না দিয়ে ক্লাসরুমের ভিতরের দিকে ঢাল হওয়ায় বৃষ্টির পানি বাহিরের দিকে না গড়িয়ে রুমের ভিতরে প্রবেশ করে আটকে থাকে। গ্রীল, দরজা ও জানালা খুবই নিম্নমানের। নির্মাণকাজ সম্পন্ন করার আগেই জানালায় বসানো ফ্রেইম থেকে খুলে পড়ছে পাল্লা। কাচা কাঠ দিয়ে দরজা তৈরী করায় কাটগুলো শুকিয়ে ব্যান্ড হয়ে যাচ্ছে। জানালার নীচে নেই কার্নিংস ও জলপট্রি। ভবনের বাহিরের গ্রেড ভিমের নীচের অংশ সিমেন্ট দিয়ে ফিনিশিং হওয়ার নিয়ম থাকলেও তা করা হয়েছে বালি ও সিমেন্ট দ্বারা। ভবনের রঙের কাজ ভিতরের অংশ প্লাস্টিক পেইন্ট, আর বাহিরের অংশ সিলার ওয়েদার কোট দিয়ে করার কথা থাকলেও তা করা হচ্ছে শুধুমাত্র চক পাউডার এর সঙ্গে লিকুইড মিশ্রণ করে। যা খুবই নিম্নমানের। ফলে ভবনের প্লাস্টার দ্রুত নষ্ট হয়ে যাওয়ার আশঙ্খা বেশী। কলাপসিবল গেইট ফ্লোরের লেবেল না করে প্রায় ৬ ইঞ্চি উপরে করা হয়েছে, এতে বাচ্চারা হাটার সময় পায়ে আঘাত পেতে পারে। এছাড়া ভবনের ভিম, পিলার, ভেনটিলেটর, সানসেট ও গ্রীল করা হয়েছে অগুছালোভাবে, যেন একটির সাথে অন্যটির মিল নেই। একটু দূর থেকে দেখলেই তা দেখা যায়।
এদিকে, এলাকাবাসী ও ম্যানেজিং কমিটির অভিযোগের প্রেক্ষিতে গত বৃহস্পতিবার সরেজমিন নির্মাণাধীন ভবনটি পরিদর্শন করেন কাজের তত্বাবধানে থাকা এলজিইডি’র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও বিশ্বনাথ উপজেলা এলজিইডি অফিসের সাবেক উপ-সহকারী (বর্তমানের বালাগঞ্জ উপজেলায় কর্মরত) মোশারফ হোসেন। এসময় তিনি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, এলাকার মুরব্বি ও সাংবাদিকদের উপস্থিতিতে ভবনের ফ্লোর ভেঙে দেখেন এবং অভিযোগগুলোর সত্যতা পান।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান ও এলাকার মুরব্বি কবির আহমদ কুব্বার বলেন, বরাদ্দকৃত টাকার অর্ধেক টাকারও কাজ হয়নি। ব্যাপক অনিয়মের মাধ্যদিয়ে দ্রুত ভবনের নির্মাণ কাজ সম্পন্ন করে সরকারের টাকা আত্মসাৎ করতে চাইছেন ঠিকাদার। তাই নিয়মানুযায়ী ভবনের কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন তারা।
নির্মাণ কাজের ঠিকাদার জসিম উদ্দিন তার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয় দাবি করে বলেন, আমি নিয়মানুযায়ী কাজ করে যাচ্ছি। চক পাউডারের সাথে লিকুইড মিশ্রন করে রঙ করার কথা স্বীকার করে তিনি বলেন, আমি রঙ করার জন্য যাকে দায়িত্ব দিয়েছিলাম সে টাকা বাঁচানোর জন্য লিকুইড দিয়ে রঙ করতে থাকে। তবে সেই কাজ বন্ধ রাখা হয়েছে, সঠিক নিয়মেই কাজ সম্পন্ন করা হবে। কাজের তদারকির দায়িত্বে থাকা এলজিইডি’র উপজেলা উপ-সহকারী মোশারফ হোসেন আমার কাছ থেকে উৎকোচ দাবি করেন। কিন্ত আমি তা না দেওয়ায় তিনি অফিসে আমার কাজের বিল আটকে রেখেছেন এবং বলছেন কাজে অনিয়মের সত্যতা পেয়েছেন।
এব্যাপারে নির্মাণ কাজের তত্ত্বাবধানে থাকা এলজিইডি’র বালাগঞ্জ উপজেলা এলজিইডি অফিসের উপ-সহকারী মোশারফ হোসেন তার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয় দাবি করে বলেন, আমি ভবনটি পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেয়েছি। যেভাবে রঙের কাজ করা হচ্ছে তা বন্ধ করে নিয়মানুযায়ী রঙ করতে এবং ফ্লোর ভেঙে নতুন করে কাজ করার জন্য আমি ঠিকাদারকে নির্দেশ দিয়েছি। তাই সে নিজেকে রক্ষার্থে আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছে। আমার বিরুদ্ধে উৎকোচ দাবির কোন প্রমাণ সে না দেখালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
বিশ্বনাথ উপজেলা প্রকৌশলী (অঃদঃ) হারুনুর রশীদ বলেন, সঠিকভাবে ভবনের নির্মাণ কাজ সম্পন্ন করতে ঠিকাদারকে বলা হয়েছে। এরপরও কাজে যদি কোন অনিয়ম থেকে থাকে তাহলে নিয়ামানুযায়ী সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।





প্রধান সংবাদ এর আরও খবর

রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)