শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৮ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » ময়মনসিংহ » নান্দাইলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভূমি দস্যুতার প্রতিবাদে মানববন্ধন
প্রথম পাতা » ময়মনসিংহ » নান্দাইলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভূমি দস্যুতার প্রতিবাদে মানববন্ধন
সোমবার ● ২৮ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নান্দাইলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভূমি দস্যুতার প্রতিবাদে মানববন্ধন

---নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৮নং সিংরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম গং এর বিরুদ্ধে ভূমি দস্যুতা, হিন্দু ও সংখ্যালঘু পরিবারের জমি জোরপূর্বক দখল,সংখ্যালঘু পরিবারের উপর নির্যাতন,বিভিন্ন অপকর্মের অভিযোগে এবং এর প্রতিকারের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার ২৮ অক্টোবর বেলা ১১টার দিকে নান্দাইল উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নান্দাইল উপজেলা শাখার উদ্যোগে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়েছে।

এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নান্দাইল উপজেলা শাখার সভাপতি এডভোকেট বাবু ধীমান কুমার সরকার, সাধারন সম্পাদক অধ্যাপক জ্যোতিষ চন্দ্র সাহা, নির্যাতিত সংখ্যালঘু পরিবারের সদস্য স্বপন কুমার সাহা, বদলুল হক প্রমুখ।

এসময় বক্তারা নান্দাইল উপজেলার ৮নং সিংরইল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম গং এর বিরুদ্ধে হিন্দু ও সংখ্যালঘু পরিবারের জমি জোরপূর্বক দখল, জমির উপর দিয়ে জোরপূর্বক মৎস্য খামার তৈরী, পানি নিষ্কাশনের সরকারী নদী, খাল ও খাস জমি দখল, খাল দখল করে শত একর জমিতে জলবদ্ধতার সৃষ্টি, নিরীহ পরিবারকে নির্যাতন ও বিভিন্ন অপকর্মের প্রতিবাদে এবং এসব অপকর্ম বন্ধ ও ভূমি উদ্ধারে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এ মানববন্ধন শেষে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুর রহিম সুজন এর নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।





আর্কাইভ