শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৮ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » পাবনা » সমিতির নামে চাটমোহরে চলছে জমজমাট সুদের ব্যবসা
প্রথম পাতা » পাবনা » সমিতির নামে চাটমোহরে চলছে জমজমাট সুদের ব্যবসা
সোমবার ● ২৮ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সমিতির নামে চাটমোহরে চলছে জমজমাট সুদের ব্যবসা

---পাবনা প্রতিনিধি :: পাবনার চাটমোহর উপজেলায় বিভিন্ন সমিতির নামে চলছে জমজমাট সুদের ব্যবসা। এ সমিতির খপ্পোরে পড়ে নিরীহ মানুষ হচ্ছে সর্বশান্ত। খোঁজ নিয়ে জানা যায়, চাটমোহর উপজেলা পৌর সদরসহ ইউনিয়নের গ্রাম-গঞ্জে চলছে জমজমাট সুদের ব্যবসা।

চাটমোহর উপজেলার গুনাইগাছা, জালেশ্বর, রামচন্দ্রপুর, পৈলানপুর, কুমারগাড়া, নতুনপাড়া, দহপাড়া, বোয়াইলমারী, মল্লিকচক, হরিপুর সুদের ব্যবসা লক্ষ করা যাচ্ছে।

আরও জানা গেছে, নামে-বেনামে গড়ে উঠা এ সমিতিগুলো চড়া সুদ গ্রহণ করে। পরে কিস্তি হিসেবে সুদ গ্রহণ করার চেয়ে বেশি টাকা দেয়া সত্বেও টাকা পরিশোধ হয় না। এ নিয়ে এলাকায় গ্রাম্য শালিশি বৈঠক বসার মাধ্যমে সুদ গ্রহণ কারিদের স্ত্রীর সর্ণলংকার, গরু-ছাগল, ঘরের টিন বিক্রি করে সুদ গ্রহণ কারিদের টাকা পরিশোধ করতে হয়।

অপরদিকে সুদের টাকা পরিশোধ করতে না পারলে তাদের বিভিন্ন সময় লাঞ্চিত, মারপিট ও মামলার হুমকি দিয়ে থাকে। এমন কি তাদের ভয়ে অনেকে পালিয়ে বেড়ায়। এতে বেশি স্বীকার হয় দিন আনে দিন খায় এমন পরিবারের লোকজন।

এ ব্যাপারে সাবেক চেয়ারম্যান মো. গোলাম মওলা বলেন, ছোট ছোট সমিতির নামে গরিব নিরীহ মানুষকে বেশি দরে সুদ দিয়ে থাকে এলাকার প্রভাবশালী কিছু লোকজন। এর খপ্পোরে পড়ে কিছু নিরীহ মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে। সরকারি ভাবে এর ব্যবস্থা গ্রহণ করা উচিত।

চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মহেলা গ্রামের সাহেব আলী জনৈক এক সুদখোরের কাছ থেকে প্রতি মাসে হাজারে ২০০ টাকা সুদসহ ২০ হাজার টাকা নিয়েছিলেন। তাকে প্রতি মাসে ২০ হাজার টাকা সুদ ৪ হাজার টাকা পরিশোধ করতে হতো। পরে ৬ মাসে সে ২৬ হাজার টাকা সুদসহ মোট ৪৬ হাজার টাকা পরিশোধ করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে এক সুদ গ্রহণকারি বলেন, একটি সমিতি থেকে ১০ হাজার টাকা সুদ নিয়েছিলাম, কিন্তু এক বছরের মধ্যে ১৫ হাজার ৩’শ টাকা দেয়ার পরে আজও টাকা শোধ হয়নি। এ অঞ্চলে প্রায় ১ হাজারের বেশি ছোট বড় সমিতি রয়েছে।

সমিতি সূত্রে জানা গেছে, এ সমিতি গুলোর সদস্য প্রতি দুই দিন অর্থাৎ হাটবারে, আবার মাসিক ভাবে নির্দিষ্ট পরিমান টাকা কিস্তি হিসেবে সমিতিতে জমা করে। ওই জমাকৃত টাকা সাধারন মানুষের মধ্যে চড়া সুদে বিতরণ করা হয়।

এ ব্যাপারে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার জানায়, অবৈধ ভাবে সমিতির মাধ্যমে সুদের ব্যবসা ব্যাপারে কেউ অভিযোগ দেয়নি। এ সুদের টাকার মাধ্যমের মানুষকে হয়রানি করা হচ্ছে, এ ধরণের অভিযোগ পেলেই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)