শিরোনাম:
●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে
রাঙামাটি, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৩০ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে ৮বিঘা জমির ধান বিষ প্রয়োগে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে ৮বিঘা জমির ধান বিষ প্রয়োগে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা
বুধবার ● ৩০ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে ৮বিঘা জমির ধান বিষ প্রয়োগে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা

---আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে ৮বিঘা জমির ধান বিষ প্রয়োগে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষক হতাশ হয়ে পড়েছেন। ঘটনাটি ঘটেছে গত সোমবার দিাবগত রাতের যে কোন সময় উপজেলার মনিয়ারী ইউনিয়নের নগেন্দ্রনগর মাঠে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ কৃষক আত্রাই উপজেলা নির্বাহী অফিসার, আত্রাই থানা ও উপজেলা কৃষি অফিসার বরাবর পৃথক লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নগেন্দ্রনগর গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক গত আড়াই মাস পূর্বে তার ৮ বিঘা জমিতে হালচাষ করে বিআর-৩৪ জাতের (চিনি আতপ) আমন ধান রোপন করেন। নিয়মিত পরিচর্যায় সম্প্রতি ধানের শীষ বের হতে থাকে। ধানের শীষ দেখে কৃষকের মনে বুকভরা আশা জাগ্রত হয়। এ ধান গোলায় উঠবে, ধান বিক্রি করে পরিবারের ভরণ-পোষণসহ বিভিন্ন প্রয়োজন মিটানো হবে। কিন্তু না তার সব আশা-আকাঙ্খা ধুলোয় মিশিয়ে দিল দুর্বৃত্তরা। রাতের অন্ধকারে ৮ বিঘা শীষযুক্ত ধানের উপর আগাছা নাশক বিষ প্রয়োগ করে সমুদয় ধানের গাছ মেরে ফেলা হয়েছে। মঙ্গলবার সকালে জমিতে গিয়ে ধানের এ পরিনতি দেখে হতাশায় ভেঙ্গে পরেন কৃষক আব্দুর রাজ্জাক।

উপজেলা কৃষি অফিসার কেএম কাউছার হোসেন বলেন, গতকাল বুধবার আমি সরে জমিনে গিয়ে ছিলাম। যা দেখলাম কোন মানুষ মানুষের এমন ক্ষতি করতে পারে না। সবেমাত্র ধানের শীষ বের হয়েছে, ধানগুলো সম্ভাবনাময় হয়ে দেখা দিয়েছে। এমন ধান বিষ প্রয়োগ করে নষ্ট করা এটা কোন শত্রুতা ? আত্রাই থানার ওসি মোসলেম উদ্দিন বলেন, কৃষক আব্দুর রাজ্জাকের সাথে মসজিদ ও ঈদগাহের কমিটি সংক্রান্ত কিছু বিরোধ তার গ্রামের লোকজনের রয়েছে। তারপরও সবকিছু সামনে রেখে তদন্ত করা হচ্ছে। দোষি ব্যক্তিদের অবশ্যই আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে।





আর্কাইভ