শিরোনাম:
●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
রাঙামাটি, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১২ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত
মঙ্গলবার ● ১২ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত

---ষ্টাফ রিপোর্টার :: ‘কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস-২০১৯ উপলক্ষে গাজীপুরের কাশিমপুরে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও গণ-নাটক অনুষ্ঠিত হয়েছে।

আজ ১২ নভেম্বর মঙ্গলবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) ৬ নং ওয়ার্ডের আয়োজনে ও ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় কাশিমপুর হাই স্কুল এন্ড কলেজ মাঠে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীর সমন্বয়ে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি কাশিমপুর হাই স্কুল এন্ড কলেজ মাঠ হতে শুরু হয়ে কাশিমপুর বাজার ঘুরে কাশিমপুর হাই স্কুল এন্ড কলেজ মাঠে গিয়ে শেষ হয়। এরপর শুরু হয় আলোচনা সভা।

সভায় গাজীপুর সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মীর মোঃ আসাদুজ্জানের সভাপতিত্বে ও জিসিসি-ইউনিসেফ আরবান প্রজেক্টের সোস্যাল এ্যান্ড বিহিবিয়ার চেঞ্জ কমিউনিকেশন কর্মকর্তা মোঃ মনোয়ারুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব মোঃ মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল-৮ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, ইউনিসেফ ঢাকা-ময়মনসিংহ বিভাগের প্রোগ্রাম অফিসার মো. আমানউল্লাহ, প্রোগ্রাম অফিসার সাব্বির আহম্মেদ, গাজীপুর সিটি কর্পোরেশনের ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মাহমুদা আক্তার, কাশিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিক হোসেন ও কাশিমপুর মর্ডান হাই স্কুলের প্রধান শিক্ষক মো. গোলাম হোসেন প্রমুখ।

সভা শেষে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সুন্দরবন থিয়েটারের গণ-নাটক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব মো. মোস্তাফিজুর রহমান ছাত্র-ছাত্রীদের উদ্দ্যেশে বলেন, তোমাদের মোবাইল ফোন ব্যবহার থেকে যতদুর সম্ভব বিরত থাকতে হবে, মন দিয়ে লেখাপড়া করতে হবে। তোমার জীবন অনেক বড়। সমাজের উন্নয়নের জন্য তোমাদের প্রত্যেক জিনিসের মূল্যায়ন করতে হবে।

ইউনিসেফ ঢাকা-ময়মনসিংহ বিভাগের প্রোগ্রাম অফিসার মো. আমানউল্লাহ বলেন, আজকের অনুষ্ঠান আন্তর্জাতিক কন্যা শিশু দিবস নিয়ে। ২০১১ সালের ১৯ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে সিদ্ধান্ত হয় প্রতিবছর ১১ অক্টোবর এই দিবসটি উদযাপন করা হবে। পৃথিবীজুড়ে লিঙ্গ বৈষম্য দূর করতে ২০১২ সালের ১১ অক্টোবর প্রথম এ দিবসটি পালন করা হয়। জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহ প্রতি বছর এ দিবসটি পালন করে থাকে। মেয়েদের শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনি সহায়তা ও ন্যায় অধিকার, চিকিৎসা সুবিধা ও বৈষম্য থেকে সুরক্ষা, নারীর বিরুদ্ধে হিংসা ও বলপূর্বক বাল্যবিবাহ বন্ধে কার্যকর ভূমিকা পালনের উদ্দেশ্যে এ দিবসের সূচনা করা হয়। আপনারা জানেন, ইউনিসেফ সারাদেশে শিশুদের নিয়ে কাজ করে।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)