শুক্রবার ● ১৫ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে মহিলার লাশ উদ্ধার
বিশ্বনাথে মহিলার লাশ উদ্ধার
ষ্টাফ রিপোর্টার :: বিশ্বনাথের পল্লীতে পুকুর থেকে হাত-পা বাধা অজ্ঞাতনামা এক মহিলার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপজেলার লামাকাজি ইউনিয়নের দুর্লভপুর গ্রমের আবদুল গফুরের বাড়ির পুকুর থেকে ওই মহিলার হাত-পা বাঁধা অবস্থায় লাশ পাওয়া যায়।
বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে ঘটনাস্থলে পুলিশ ছুটে গিয়ে লাশ উদ্ধার করে। অজ্ঞাতনামা মহিলার অর্ধগলিত লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার এসআই মিজানুর রহমান জানান, উপজেলার দুর্লভপুর গ্রামের আবদুল গফুরের বাড়ির নতুন পুকুরে গরুর খাবারের জন্য আজ শুক্রবার সকালে পুকুরে পানি আনতে যান তিনি। এ সময় পুকুরে অর্ধগলিত মহিলার লাশ দেখতে পান বাড়ির মালিক আবদুল গফুর। পরে বিষয়টি পুলিশকে অবহিত করেন। নিহত মহিলার আনুমানিক বয়স হবে ৩০-৩৫ বছর। পুলিশের প্রাথমিক তদন্তে ধারনা করা হচ্ছে ওই মহিলাকে হত্যা করে পুকুরে লাশ ফেলে দেয়া হয়েছে।





রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা
বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন
দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা
বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা
জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা
চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে
পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা
শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা
নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ
আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা