রবিবার ● ২৪ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » গুনীজন » অভিনেতা কালা আজিজ আর নেই
অভিনেতা কালা আজিজ আর নেই
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা আজিজ ইন্তেকাল করেছেন। শনিবার রাত ১০টার দিকে নিজ বাসভবনে তিনি মারা যান (ইন্না লিল্লাহি…রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৫ বছর।
শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর গণমাধ্যমকে আজিজের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। মিশা সওদাগর বলেন, ‘রাত ১০টার দিকে তিনি ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে শিল্পী সমিতি শোকাহত। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।’
আজিজ দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনি রোগে ভুগছিলেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।
অভিনেতা আজিজ দর্শকদের কাছে ‘কালা আজিজ’ নামেই পরিচিত ছিলেন। প্রায় পাঁচশ ছবিতে অভিনয় করেছেন তিনি। ‘কালা আজিজ’ অভিনীত সিনেমার মধ্যে রয়েছে আমার পৃথিবী তুমি (২০১১), হৃদয় ভাঙ্গা ঢেউ (২০১১), মায়ের হাতে বেহেস্তের চাবি (২০০৯), মেশিনম্যান (২০০৭), পিতার আসন (২০০৬), কোটি টাকার কাবিন (২০০৬) ও আয়না সুন্দরী (২০১৫)।





চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার
আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আয়োজনে রাঙামাটিতে বেগম খালেদা জিয়া’র শোক সভা
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির শোক
নবীগঞ্জে বীর মুক্তিযুদ্ধা সমরেন্দ্র দাশের পরলোক গমন
বদরুদ্দীন উমর এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ভানু বড়ুয়ার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের শোক
ডাঃ আমিনুর ও ডাঃ আলতাফুরকে লন্ডনে সংবধনা
সন্ত্রাসীদের দমনে বিলাইছড়িতে সেনা অভিযান
মানুষের অধিকার আর মুক্তির গণবিপ্লবের মাঝেই এই গুণী শিল্পী বেঁচে থাকবেন : সাইফুল হক