মঙ্গলবার ● ২৬ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » অপরাধ » রেলের তেল চুরির মূলহোতাসহ ৪জন গ্রেফতার
রেলের তেল চুরির মূলহোতাসহ ৪জন গ্রেফতার
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে শাহাগোলা বাজার এলাকা থেকে রেলের তেল চুরির মূলহোতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে সিপিসি-২ নাটোর র্যাব ক্যাম্পের একটি অপারেশন দল। গতকাল সোমবার রাতে উপজেলার শাহাগোলা বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, শাহাগোলা গ্রামের মোবারক আলীর ছেলে মফিজার রহমান বাবু (৬০), মনির উদ্দিনের ছেলে নুর মোহাম্মদ (৬২), কাশেম আলী মন্ডলের ছেলে আবু বক্কর সিদ্দিক (৩৬), নাজমুল হকের ছেলে সুজন ইসলাম (৩৪)।
নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) জামিল আহমেদ জানান, সোমবার রাতে সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, রেলের ৬৫০ লিটার চোরাই তেল সংশ্লিষ্ট মামলার তেল চুরির সিন্ডিকেটের মূলহোতারা শাহাগোলা বাজারে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে শাহাগোলা বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)