শিরোনাম:
●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাঙামাটি, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৭ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী আটক
প্রথম পাতা » নওগাঁ » স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী আটক
বুধবার ● ২৭ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী আটক

---আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে পারিবারিক কলহের জেরে স্ত্রী অরুনা বেগমকে (৪২) শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী বাবলু কামারের বিরুদ্ধে। বাবলুকে (৫৫) আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা। মৃত অরুনা বেগম উপজেলার মির্জাপুর গ্রামের বাদুল্লা পাড়ার করিম হোসেনের মেয়ে। বাবলু একই উপজেলার হাটুরিয়া গ্রামের সদর উদ্দীনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাবলুর সঙ্গে ২০বছর আগে পারিবারিক ভাবে অরুনার বিয়ে হয়। বিয়ের পর থেকে বাবলু অরুনার বাবার বাড়ি মির্জাপুরে ঘর জামাই হিসেবে বসবাস করতেন। সংসারজীবনে তাদের দুই ছেলে-মেয়ে রয়েছে। বিয়ের পর থেকেই নানা বিষয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাতে স্বামী-স্ত্রী ও সন্তানদের খাবার খাওয়া শেষে ছেলেকে তার নানার ঘরে শুয়িয়ে রেখে স্বামী ও স্ত্রী নিজ ঘরে ঘুমাতে যান। রাত সাড়ে-তিনটার দিকে বাবলু তার শ্বশুর ও ছেলেকে ডেকে বলে অরুনা মারা গেছে। বিষয়টি জানার পরে অরুনার বাবা, ভাই ছেলেসহ এলাকার লোকজন এসে মৃত অবস্থায় দেখতে পায়।
করিম হোসেন জানান, পারিবারিক কলহের জেরে তার মেয়ে অরুনাকে শ্বাসরুদ্ধে হত্যা করা হয়েছে। এরপর আত্রাই থানা পুলিশকে জানানো হয়েছে। নওগাঁ জেলা অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ও আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দীন মন্ডল ঘটনাস্থল পরিদর্শন এবং অভিযুক্ত বাবলুকে আটক করেন। অরুনার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়। ওসি আরো জানান, এ ব্যাপারে আত্রাই থানায় মামলা দায়ের করা হয়েছে।

আত্রাইয়ে অবৈধ স্থাপনা গুড়িয়ে দিলেন
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে সরকারী জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মানকালে অভিযান চালিয়ে ঘড়গুলো ভেঙ্গে মাটির সাথে গুড়িয়ে দিলেন এসিল্যান্ড।

ঘটনাটি ঘটেছে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের সন্যাসবাড়ী গ্রামে ।

মঙ্গলবার বিকেলে সন্যাসবাড়ী উচ্চ বিদ্যালয় ও মাঠ সংলগ্ন সরকারী জায়গা দখল করে ঐ গ্রামের খনজোর হোসেনের ছেলে আবুল কালাম আজাদ স্থায়ী স্থাপনা নির্মান করছেন এমন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) আরিফ মুর্শেদ মিশু অভিযান চালিয়ে নির্মানাধীন দুটি ঘড় ভেঙ্গে গুড়িয়ে দেন।

এসময় উপস্থিত ছিলেন সার্ভেয়ার জিল্লুর রহমান, গোলাম মোস্তফা, হাটকালুপাড়া ইউনিয়ন ভারপ্রাপ্ত সহকারী ভূমি কর্মকর্তা মির্জা মো. মিজানুর রহমান এবং আত্রাই থানা পুলিশ।

সহকারী কমিশনার (ভূমি) আরিফ মুর্শেদ মিশু বলেন, ইতোপূর্বে ঐ জায়গা ঘড় নির্মানের সংবাদ পেয়ে লোক পাঠিয়ে নিষেধ করি। নিষেধ অমান্য করে ঘড় নির্মান করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে গিয়ে জায়গাটি সার্ভেকরে সরকারী জায়গা হওয়ায় দুটি ঘড় ভেঙ্গে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন এমন ঘটনার পুনরাবৃত্তি হলে তাকে আটক করে আইনের আওতায় আনা হবে।





আর্কাইভ