শিরোনাম:
●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
রাঙামাটি, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে মাসব্যাপী প্রাক্তন ছাত্র পরিষদের সদস্য ফরম সংগ্রহ ও জমাদান শুরু
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে মাসব্যাপী প্রাক্তন ছাত্র পরিষদের সদস্য ফরম সংগ্রহ ও জমাদান শুরু
সোমবার ● ২ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙ্গুনিয়াতে মাসব্যাপী প্রাক্তন ছাত্র পরিষদের সদস্য ফরম সংগ্রহ ও জমাদান শুরু

---রাঙ্গুনিয়া প্রতিনিধি :: মহান বিজয়ের মাস ডিসেম্বর মাসকে সদস্য সংগ্রহ ও জমাদানের মাস ঘোষণা করে মাদরাসার সাবেক সকল ছাত্রদের সদস্য ফরম সংগ্রহ করে যথাযথ পূরণ করে সদস্য হওয়ার আহবান জানান পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদ ।
চট্টলার ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়াস্থ পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সাধারণ সভায় সদস্য সংগ্রহ মাসকে সফল ও সার্থক করার জন্য সংগঠনের সাংগঠনিক সম্পাদক ছৈয়দ মুহাম্মদ জাহেদুল হক-কে সভাপতি ও প্রচার ও প্রকাশনা সম্পাদক দেলোয়ার হোসাইন -কে সদস্য সচিব করে ৫ জন বিশিষ্ট উপ-কমিটি ঘোষণা করা হয়। অন্যান্য সদস্য হলেন, আরিফুল ইসলাম, মুহাম্মদ হোসাইন কাদেরী, মুজিবুর বশর।
সভায় সভাপতি তার বক্তব্য বলেন, ১৯৩০ সালে প্রতিষ্ঠিত এ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার মেধাবী শিক্ষার্থী দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থানে থাকার পরও মাদরাসায় প্রাক্তন ছাত্র পরিষদ নামক কোন সংগঠন সক্রিয় না থাকায় প্রতিষ্ঠানের কোন অবদান রাখতে পারছে না। তাই আমরা সাবেক সকল ছাত্রদের একত্রে করার প্রয়াসে এ সংগঠনটি পূর্ণ গঠন করেছি।
সংগ্রহ সংগ্রহ ব্যাপারে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সহকারী রেজিস্ট্রার মোক্তারুল মোস্তফা টিপু জানান,গঠনতন্ত্র অনুযায়ী মাদরাসা হতে যারা ৮ ম শ্রেণি হতে ফাযিল শ্রেণি পর্যন্ত সাবেক সকল শিক্ষার্থীদের প্রাক্তন ছাত্র পরিষদের সদস্য ফরম সংগ্রহ করে যথাযথভাবে পূরণ পূর্বক সদস্য হওয়ার জন্য নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করার আহবান জানান। ছৈয়দ মুহাম্মদ জাহেদুল হক (সাংগঠনিক সম্পাদক) -01875911881, মুহাম্মদ দেলোয়ার হোসাইন (তথ্য,প্রচার ও প্রকাশনা সম্পাদক) -01820039772 (বিকাশ),আরিফুল ইসলাম (দপ্তর সম্পাদক) 01865960018 বিকাশ)। তিনি আরো জানান, ব্যাংক একাউন্টের মাধ্যমে ও টাকা টাকা জমা দিতে হবে।

রাঙ্গুনিয়ায় চতুর্থবারের মত প্রাথমিকে শ্রেষ্ঠ শিক্ষক শাওন

রাঙ্গুনিয়া :: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলাধীন মরিয়ম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাস্টার মুহাম্মদ শাহ শাওন উপজেলা পর্যায়ে চতুর্থবারের মত শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ ) নির্বাচিত হয়েছেন।

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৯ এ রাঙ্গুনিয়া উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে পরীক্ষার পর যাচাই বাছাইয়ে শেষে তাঁকে এই নির্বাচন করে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে ঘোষনা করেন উপজেলা শিক্ষা অফিস।

গত শনিবার (৩০ নভেম্বর) বিকালে উপজেলা শিক্ষা অফিসস্থ স্বাক্ষাতে তাঁর এ অর্জন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ” আমি ক্লাসে গণিত বিষয়ে পাঠদান করি, আমি ক্লাসে শিক্ষার্থীদের সন্তানের মত দেখাশোনা করি, তাদেরকে সর্বোচ্চ পাঠদান মাধ্যমে পড়ানোর চেষ্টা করি। মরিয়ম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আমার ১৬ বছর শিক্ষা জীবনে আলহামদুল্লিহ! প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় গণিত বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়ে থাকে যা বিদ্যালয়ের ফলাফলে বিশেষ অবদান রাখে। বিদ্যালয়ের সার্বিক বিবেচনা করে অাজকে আমাকে চতুর্থবারের মত আবার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক(পুরুষ) হিসেবে মনোনীত করেছে।

উল্লেখ যে, মুহাম্মদ শাহ শাওন তাঁর ২০ বছর শিক্ষা জীবনে ২০১৯ সালের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়া ছাড়াও ২০১৩,২০১৫ ও ২০১৭ সালের সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। তিনি একই উপজেলাধীন মরিয়ম নগর পূর্ব সৈয়দ বাড়ি গ্রামে মরহুম মুহাম্মদ হোসেন সন্তান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)