শিরোনাম:
●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের ●   গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক ●   রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ ●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী কায়সার ইবনে সাঈখের বিরুদ্ধে উত্থাপিত অনিয়ম ও দুর্নীতি তদন্ত শুরু
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী কায়সার ইবনে সাঈখের বিরুদ্ধে উত্থাপিত অনিয়ম ও দুর্নীতি তদন্ত শুরু
মঙ্গলবার ● ৩ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী কায়সার ইবনে সাঈখের বিরুদ্ধে উত্থাপিত অনিয়ম ও দুর্নীতি তদন্ত শুরু

---ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী কায়সার ইবনে সাঈখের বিরুদ্ধে উত্থাপিত অনিয়ম ও দুর্নীতি তদন্তে সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের ৩ সদস্য বিশিষ্ট কমিটি তদন্ত শুরু করেছেন। মঙ্গলবার সকাল থেকে ঝিনাইদহ শহরের চাকলাপাড়াস্থ সার্কিট হাউসে অভিযোগকারীদের বক্তব্য লিখিত আকারে গ্রহন করেন তদন্ত দল। গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন-২) মোঃ ইয়াকুব আলী পাটওয়ারী এই তিন সদস্য তদন্ত দলের নেতৃত্ব দেন। সার্কিট হাউসে তদন্তকালে উপ-সচিব এস এম নজরুল ইসলাম, গণপুর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মাইনুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কমিশনার (এনডিসি) আবু সালেহ মোহাম্মদ হাসনাত ও গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রনালয়ের সিস্টেম এনালিস্ট মিহির কান্তি উপস্থিত ছিলেন। তদন্তকালে ঝিনাইদহ গণপূর্ত বিভাগের বেশ কয়েকজন ঠিকাদার নির্বাহী প্রকৌশলী কায়সার ইবনে সাঈখের বিরুদ্ধে ঘুষ গ্রহন, জালিয়াতির মাধ্যমে টাকা উত্তোলনসহ নানাবিধ অভিযোগ উত্থাপন করেন ঠিকাদাররা। গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন-২) মোঃ ইয়াকুব আলী পাটওয়ারী দুর্নীতির চিত্র তুলে ধরার জন্য ঝিনাইদহের সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, বিলের টাকা উত্তোলন করে কাজ করবেন না তা হতে পারে না। তিনি বলেন, পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে বিধায় পরে তড়িঘড়ি করে কাজ শুরু করা হয়। তিনি বলেন, সরকারের দুর্নীতি বিরোধী অভিযানে অংশ নিয়ে ঝিনাইদহের সংবাদকরা পত্রিকায় খবর প্রকাশ করে সহযোগি হিসেবে কাজ করেছেন। ইমরান আহম্মেদ রয়েল নামে এক ঠিকাদার অভিযোগ করেন গণপূর্তের নির্বাহী প্রকৌশলী কায়সার ইবনে সাঈখ তার কাছ থেকে ঘুষ নিয়েছেন। তিনি দাবী করে লিজা এন্টারপ্রাইজের কাজ ও টেন্ডার সিকিউরিটি বাতিল করে ঘুষ নিয়ে ১৬ লাখ ৮০ হাজার টাকার বিল দেওয়া হয়, যার চেক নং গ-০১৯৬০৩। ঠিকাদার সাইদুর রহমানের প্রতিনিধি আব্দুল্লাহ অভিযোগ করেন, তার নামে অন্য লোক কাজ করে টাকা তুলে নিয়েছেন। ঝিনাইদহের ঠিকাদার জাহাঙ্গীর ও লিটন এ সময় যুক্তি তুলে ধরে বক্তব্য রাখেন। উল্লেখ্য ঝিনাইদহ গনপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কায়সার ইবনে শাঈখ গত ২০১৮-১৯ অর্থ বছরে ই-জিপি টেন্ডারের মাধ্যমে দরপত্র আহবান করেন। কিন্তু বিধি ভঙ্গ করে মেন্যুয়ালি নেটিফিকেশন অফ এওয়ার্ড (নোয়া) দেওয়া হয়। যা পিপি’র বিধি বহির্ভুত। ই-জিপি টেন্ডার আহবান না করার কারণে একজন ঠিকাদার অর্ধশত কাজ পেয়েছেন। টিন্ডারের রেট গোপনে কয়েকজন ঠিকাদারকে জানিয়ে দেওয়ার কারণে এক ব্যক্তি একাধিক কাজ করছেন।

কালিগঞ্জে নারকেল পাতায় আল্লাহু লেখা
ঝিনাইদহ :: কখনো পাথরে, কখনো গাছের পাতায়, কখনো মাছের গায়ে আরবি বর্ণে ‘আল্লাহ’ শব্দটি রয়েছে এমন কথা শোনা যায়। এবার ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত-জবেদ আলী মন্ডলের পুত্র সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলামের বাড়ির একটি নারকেল গাছের পাতায় আরবি লেখা ‘আল্লাহু’ শব্দটি লেখা পাওয়া গেছে বলে দাবী করেছে গাছের মালিক রফিকুল ইসলাম ওরফে রফি মেম্বর। এখবর ছড়িয়ে পড়ায় নারকেল গাছের পাতায় আল্লাহু নাম লেখা দেখতে আশপাশের উৎসুক মানুষ আসতে থাকেন রফি মেম্বরের বাড়িতে। গাছের মালিক রফিকুল ইসলাম (রফি) জানায়, তার বাড়িতে এসএস পাইপ মিস্ত্রি কাজ করছিল সোমবার হঠাৎ মিস্ত্রি তাকে জানায় যে আপনার নারকেল গাছের পাতায় আরবি হরফে লেখা আল্লাহর নাম লেখা আছে। তখন আমি নারকেলের পাতায় লেখা দেখে শিওর হওয়ার জন্য দূর্গাপুর জামে মসজিদের ইমাম মোঃ নওশের আলী এবং ছালাভরা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ ইব্রাহিমকে ডেকে পাতাগুলো দেখায় তারাও স্বীকার করেন যে এগুলো আরবি হরফে আল্লাহ লেখার সাথে হুবহু মিল রয়েছে। হাফেজ মাওলানা মোঃ ইব্রাহিম জানান, বিষয়টি দেখে আমি প্রথমে বিস্মিত হয়ে যায়। পরে পাতাগুলো দেখে এমন অনেক চিহ্ন পাওয়া যায় তার মধ্যে কয়েকটি চিহ্ন আরবি হরফে লেখা আল্লাহ লেখার সাথে মিল পাওয়া গেছে। এগুলো বিভিন্ন কিট পতঙ্গ পাতায় লাগার কারণে কাকতালীয় ভাবে আরবি হরফে আল্লাহ নাম লেখার সাথে মিল রয়েছে। এ খবর এলাকাবাসীর মধ্যে জানাজানি হলে নারকেলের পাতায় আল্লাহ লেখা দেখার জন্য তার বাড়িতে ভীড় জমাতে থাকে।

ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে আসা বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস
ঝিনাইদহ :: ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে বিভিন্ন সময় অবৈধভাবে আসা উদ্ধার হওয়া বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। মঙ্গলবার সকালে ঝিনাইদহের মহেশপুরের খালিশপুর ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদর দপ্তরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এসময় অনুষ্ঠিত মাদক বিরোধী আলোচনা সভায় যশোর দক্ষিন-পশ্চিম রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্ণেল মোহা: আমিরুল ইসলাম, বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্ণেল জিয়া সাদাত খান (পিএসসি), জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, ৫৮ বিজিবির অধিনায়ক কামরুল আহসান, উপ-অধিনায়ক কামরুল হাসান, ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মাসুদ আলম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের সহকারী পরিচালক আজিজুল হক, কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে চলতি বছরের ১৩ এপ্রিল থেকে ৩১ অক্টোবর পর্যন্ত উদ্ধার হওয়া প্রায় ২৬ হাজার বোতল ফেন্সিডিল, ২৫’শ বোতল ভারতীয় মদ, ৫০ কেজি গাজাসহ বিপুল পরিমান মাদক ধ্বংস করা হয়। যার আনুমানিক মুল্য প্রায় ১ কোটি ৪৪ লাখ টাকা।

কালীগঞ্জে মাদ্রাসা হাফেজ পড়ুয়া ছাত্র নিখোঁজ না অপহরন
ঝিনাইদহ :: ওয়াজ মাহফিল শুনতে গিয়ে আর বাড়িতে ফিরে আসেনী আলআমিন (১৩) নামের এক মাদ্রাসা পড়–য়া ছাত্র। শনিবার রাতে বাড়ীর পাশের্^ আড়পাড়া আলহাজ্ব আমজাদ আলী মাদ্রাসায় ওয়াজ শুনতে গিয়ে সে নিখোজ হয়। তবে সে নিখোঁজ না অপহরন হয়েছে এ নিয়ে পরিবারটির মাঝে আতংক বিরাজ করছে। কালীগঞ্জ শহরের আড়পাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র আলআমিন ওই গ্রামের সাওতাল হেরা ক্যাডেট হাফেজুল কোরআন মাদ্রাসার হেফজ শ্রেনীর ছাত্র। নিখোঁজের ঘটনায় তার পরিবার থানায় একটি সাধারন ডায়েরী করেছে। নিখোজ আলআমিনের পিতা আব্দুর রাজ্জাক জানায়, শনিবার রাত ৮ টার দিকে বাড়ির পাশের্^ এক মাদ্রাসায় ওয়াজ শুনতে বাড়ি থেকে বের হয়। এরপর রাত ১০ টার দিকে মাহফিল শেষ হলেও তার পুত্র বাড়িতে ফিরে আসেনী। পরিবারের লোকজন তার সহপাঠি ও আত্বীয় স্বজনদের বাড়ীতে অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পানটি। এদিকে গভীর রাত পর্ষন্ত আলআমিন বাড়ীতে ফিরে না আসায় সে নিখোঁজ না অপহরন হয়েছে এ নিয়ে তার পরিবারে শংকা ও কান্নাকাটির রোল পড়ে যায়। এ ঘটনায় ওই রাতেই পরিবারের পক্ষ থেকে কালীগঞ্জ থানাতে একটি সাধারন ডায়েরি করা হয়। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার্স ইনচাজ মাহফুজুর রহমান জানান, মাদ্রাসা ছাত্র নিখোঁজের বিষয়ে থানাতে একটি ডায়েরী হয়েছে। পুলিশ তাকে উদ্ধারের জন্য জোর চেষ্টা চালাচ্ছে।

শৈলকুপায় ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত
ঝিনাইদহ :: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাদাপাড়া ব্রীজ এলাকায় ট্রাকচাপায় নুরালী হোসেন (৬০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার সকালে শৈলকুপা-কাতলাগাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরালী হোসেন কৃষ্ণনগর গ্রামের মৃত ওলিম উদ্দিনের ছেলে। শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, সকালে ভ্যানযোগে নুরালী হোসেন শৈলকুপা আসছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে নুরালী রাস্তায় ছিটকে পড়লে ট্রাকটি তাকে চাপা দেয়। সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাক ও ট্রাকের চালককে আটক করেছে করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঝিনাইদহে উদ্যোক্তা প্রশিক্ষণের তৃতীয় ব্যাচের উদ্বোধন
ঝিনাইদহ :: “তারুণ্যের শক্তি-বাংলাদেশের সমৃদ্ধি”এই শ্লোগানে প্রধানমন্ত্রীর কার্যালয় বিডা কর্তৃত উদ্যোক্তা সৃষ্ঠি ও দক্ষতা উন্নয়নে ঝিনাইদহে উদ্যোক্তাদের তৃতীয় ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে ঝিনাইদহ সার্কিট হাউজের সামনে অবস্থিত প্রশিক্ষন কেন্দ্রে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ কার্যক্রমের উদ্ধোধন করা হয়। প্রধান অতিথি থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষক সমন্বয়ক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’র সহ-সভাপতি নাসিম উদ্দিন, ন্যাশনাল ব্যাংক ঝিনাইদহ শাখা’র ব্যাবস্থাপক ইলিয়াস ইকবাল, ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক শাপলা ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা চাকুরির পেছনে না দৌড়ে নিজেরায় কর্মসংস্থান তৈরি করি। যেখানে নিজে নিজের চাকুরি করে অন্যকে চাকুরি দিতে পারি। এজন্যই প্রশিক্ষণের মাধ্যমে আমরা একজন উদ্যোক্তা হয়ে উঠতে পারি। এ কার্যক্রমে ২৫জন করে ১৫টি ব্যাচের মধ্যে এটি তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।





খুলনা বিভাগ এর আরও খবর

অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)