শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু
রাঙামাটি, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৭ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈশ্বরগঞ্জে চোরের ভয়ে গরু আর পরিবার নিয়ে একঘরে বসবাস
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈশ্বরগঞ্জে চোরের ভয়ে গরু আর পরিবার নিয়ে একঘরে বসবাস
শনিবার ● ৭ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে চোরের ভয়ে গরু আর পরিবার নিয়ে একঘরে বসবাস

---উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গরু চোরের ভয়ে গোয়াল ঘরের পরিবর্তে দুই হতদরিদ্র পরিবার গরু পালন করছে বসতঘরে। গত এক মাস ধরে উপজেলার জাটিয়া ইউনিয়নের দরগাপাড়া ও থুলিয়াটি গ্রামে গরুচোর আতঙ্ক বিরাজ করায় দুইটি পরিবার এক সপ্তাহ ধরে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। জানা গেছে, গত শনিবার ৩০ নভেম্বর সন্ধ্যার পর থুলিয়াটি গ্রামের মৃত ফজলুল হক ফকিরের ছেলে তোফাজ্জল হোসেনের (৪০) একটি ষাঁড় গরু নিয়ে যাওয়ার সময় প্রতিবেশী দেখে ফেলায় গরু ফেলে পালিয়ে যায় চোরের দল। এর একদিন পর একই গ্রামের সিরাজ মিয়ার গরু নিয়ে যাওয়ার সময় দেখে ফেলায় পালিয়ে যায় চোরের দল। এরপর থেকেই দুই পরিবার গরু পালন করছেন বসত ঘরে। সরেজমিন জানা যায়, পেশায় ইটভাটার শ্রমিক তোফাজ্জলের বাবা এক বছর পূর্বে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। সহায় সম্বল বলতে ১৩ শতাংশের ভিটে বাড়িটুকু। স্ত্রী দুই ছেলেমেয়ে ও প্রতিবন্ধী বোনকে নিয়ে অতি কষ্টে দিনাতপাত করছেন তিনি। বাবার চিকিৎসার সময় প্রায় অর্ধলক্ষ টাকার ঋণ পরিশোধের তোফাজ্জলের একমাত্র অবলম্বন অস্ট্রেলিয়ান জাতের আনুমানিক পঞ্চাশ হাজার টাকা মূল্যের এই ঘাঁড় গরুটি। তোফাজ্জলের স্ত্রী ইয়াসমীন (৩০) জানান, গত শনিবার দিন সন্ধ্যার পর চোরের দল আমাদের ষাঁড় গরুটি নিয়ে যাওয়ার সময় প্রতিবেশী নূরনবী ঠের পেয়ে ডাক-চিৎকার দেওয়ায় পালিয়ে যায় চোর। আমরা আশায় দিন গুণছি,গরুটি বড় হলে বিক্রি করে ঋণ পরিশোধ করব; তাই গরুর নিরাপত্তায় আমরা বসতঘরে গরুর সাথে বাস করছি। একই বাড়ির দিনমজুর আল আমীনের স্ত্রী শেফালি বেগম (২৫) জানান, কী করব ভাই চোরের ডরে গরু আর পোলাপান নিয়া একঘরে বাস করছি। এলাকায় গরুচুরির উপদ্রব বাড়ায় গোয়ালঘরে গরু পালতে সাহস পাইনা। প্রতিবেশী দরগাহপাড়া গ্রামের সুরুজ আলী ফকির (৬৫) জানান, এলাকায় গরুচোর আতঙ্ক থাকায় আমি প্রতিরাতে দুই তিনবার উঠে গোয়ালঘর চেক করি। একই গ্রামের আব্দুস সামাদ ফকির (৪০) জানান, গত ৪ ডিসেম্বর রাতে আমার গোয়ালঘরের দরজা খোলার সময় ঠের পেলে গরুচোরের দল পালিয়ে যায়। ইউপি সদস্য ফজলুল হক ফকির জানান, গত ২ নভেম্বর রাতে গরুচোরের দল আনুমানিক ১ লক্ষ টাকা মূল্যের আমাদের দুইটি গরু নিয়ে যায়। এরপর থেকেই এলাকায় গরুচোর আতঙ্ক বিরাজ করছে। জাটিয়া ইউপি চেয়ারম্যান শামসুল হক ঝন্টু জানান, বিষয়টি আমার জানা ছিল না, গরুচুরি রোধে আমি আজই থানার  ওসি- এর সাথে কথা বলব। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহম্মেদ কবীর হোসেন জানান, ওই এলাকায় গরুচুরির বিষয়টি আমার জানা ছিল না। এলাকার খোঁজ-খবর নিয়ে অনতিবলম্বে গরুচুরি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।





প্রধান সংবাদ এর আরও খবর

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু

আর্কাইভ