বৃহস্পতিবার ● ১২ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে কতিথ বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত
ঈশ্বরগঞ্জে কতিথ বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গতকাল বুধবার দিবাগত রাতে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’১৩ মামলার আসামি মাদক ব্যবসায়ী আব্দুর রশিদ (৪০) নিহত হয়েছেন। তিনি উপজেলার রাজিবপুর ইউনিয়নের ঘাগড়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। উপজেলার নারায়ণপুর বাজার সংলগ্ন সারহাইল নামক স্থানে কতিপয় মাদকব্যবসায়ী মাদক বিক্রির জন্য অপেক্ষা করছে এমন খবরের ভিত্তিতে ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। তাদের উপস্থিতি টের পেয়ে পুলিশের উপর অতর্কিত হামলা চালায় মাদক ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালায়। এ সময় অন্যান্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ হয় মাদক ব্যবসায়ী আব্দুর রশিদ। পুলিশ গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রশিদকে মৃত ঘোষণা করেন। ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ জানান, আব্দুর রশিদের বিরুদ্ধে ১৩টি মাদকের মামলা রয়েছে। বন্দুকযুদ্ধে এসআই শামীম আল মামুন নামে এক পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ ২০০ গ্রাম হেরোইন, ১০০ পিস ইয়াবা, ০৫টি কার্তুজের খোসা উদ্ধার করে। এ ঘটনায় ১১ রাউন্ড গুলি বর্ষণ করা হয় বলে ডিবি পুলিশ জানায়।





ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল
ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার
ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা
ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর
বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার
ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ
ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ