শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
রাঙামাটি, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৩ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » জনকল্যাণকর স্বয়ংক্রিয় উৎপাদন ব্যবস্থার দিকে যন্ত্রকৌশল প্রকৌশলীদের মনযোগ দিতে হবে : চুয়েট ভিসি
প্রথম পাতা » চট্টগ্রাম » জনকল্যাণকর স্বয়ংক্রিয় উৎপাদন ব্যবস্থার দিকে যন্ত্রকৌশল প্রকৌশলীদের মনযোগ দিতে হবে : চুয়েট ভিসি
শুক্রবার ● ১৩ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জনকল্যাণকর স্বয়ংক্রিয় উৎপাদন ব্যবস্থার দিকে যন্ত্রকৌশল প্রকৌশলীদের মনযোগ দিতে হবে : চুয়েট ভিসি

---স্টাফ রিপোর্টার :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর যন্ত্রকৌশল বিভাগের আয়োজনে তিনদিনব্যাপী “5th International Conference on Mechanical Engineering and Renewable Energy (ICMERE-2019)” শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স সম্পন্ন হয়েছে। গতকাল ১২ ডিসেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর হোটেল লর্ডস-এ কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। ICMERE-2019 এর টেকনিক্যাল কমিটির সভাপতি অধ্যাপক ড. সজল চন্দ্র বনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. জামাল উদ্দিন আহম্মদ, যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান ও কনফারেন্সের টেকনিক্যাল কমিটির সভাপতি অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, কনফারেন্স সেক্রেটারি অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, কনফারেন্সের টেকনিক্যাল কমিটির সেক্রেটারি ড. মোহাম্মদ মোস্তফা কামাল ভূঞা। যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী অদিতি বড়ুয়া ও মো. আকিফ কাদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কী-নোট স্পীকার অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান ও অধ্যাপক ড. প্রশান্ত দত্ত এবং আমন্ত্রিত স্পীকার অধ্যাপক ড. বালাসুব্রামানিয়ান ইজাকি (Prof. Dr. Balasubramanian Essaki)
প্রধান অতিথি বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, বিশ্ব এখন চতুর্থ শ্বিল্প বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে। ইন্টারনেট অফ থিংস (IoT), রোবটিক্স, ভার্চুয়াল রিয়েলিটি (VR) এবং আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স (AI) প্রভৃতি আমাদের চলমান জীবনধারা ও কর্মক্ষেত্রকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। আমাদের সরকার, শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্য সেবা ও ব্যবসা-বাণিজ্যসহ জনমুখী প্রতিটা ক্ষেত্রকে চ্যালেঞ্জ জানাচ্ছে। ভবিষ্যতে এই প্রযুক্তি বিপ্লব আমাদের জীবন, সম্পর্ক, সুযোগ-সুবিধা, মূল্যবোধ এমনকি আমাদের বাস্তব জীবন ও ভার্চুয়াল জীবনেও ব্যাপক পরিবর্তন ঘটাচ্ছে।
চুয়েট ভিসি আরো বলেন, আমাদেরকে সময়ের সাথে এগিয়ে নেওয়ার মত আবিষ্কার, প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি মনযোগী হতে হবে। জনকল্যাণকর স্বয়ংক্রিয় মেশিন ও উৎপাদন ব্যবস্থার প্রতি গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে যন্ত্রকৌশল প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এ ধরণের আন্তর্জাতিক কনফারেন্স চলমান ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় চুয়েটকে একধাপ এগিয়ে নিবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাউজানে শহীদ হালিম লিয়াকত বৃত্তির পরিচালনা কমিটি গঠিত
রাউজান :: দেশের বহুল প্রচলিত জনপ্রিয় অন্যতম বেসরকারী বৃত্তি শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি-২০১৯ এর সফল আয়োজনের লক্ষে শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ রাউজান উপজেলা দক্ষিণের বৃত্তি পরিচালনা কমিটি গতকাল ১২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৪ টায় পাহাড়তলীস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে গঠিত হয়। সংগঠনের সকল উপদেষ্টা ও সাবেক নেতৃবৃন্দের সর্বসম্মতি ক্রমে আবদুল্লাহ্ আল রোমানকে পরিচালক,মুহাম্মদ রবিউল হেসাইন সুমন ও এস এম শামসুল আরেফিনকে উপ-পরিচালক, মুহাম্মদ জয়নাল আবেদীন জাবেদকে সচিব ও এনামুল হক মুন্নাকে অর্থ সচিব করে ২৫ জন বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

উল্লেখ্য ২০০৪ সাল থেকে রাউজান দক্ষিণ এর প্রত্যেক শিক্ষা প্রতিষ্টানের সহযোগিতায় দুইটি কেন্দ্রে ২য় শ্রেনী থেকে ৮ম শ্রেনী পর্যন্ত স্কুল ও মাদ্রাসা পর্যায়ে এই বৃত্তি পরীক্ষা সফলতার সাথে অনুষ্টিত হয়ে আসছে। আগামী ২০ ডিসেম্বর সারা দেশের ন্যায় রাউজান উপজেলার গশ্চি উচ্চ বিদ্যালয়ে সকাল ৯ টায় এই পরীক্ষা অনুষ্টিত হবে।





চট্টগ্রাম এর আরও খবর

রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর
চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন
পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)