শুক্রবার ● ১৩ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » ময়মনসিংহ » ক্যান্সার আক্রান্ত পাপ্পুর পাশে দাঁড়ালেন প্রবাসী রাসেল
ক্যান্সার আক্রান্ত পাপ্পুর পাশে দাঁড়ালেন প্রবাসী রাসেল
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত স্কুল ছাত্র পাপ্পু চন্দ্র দাসের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার হাত বাড়িয়েছেন প্রবাসী যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক প্রচার বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক রাসেল। পাপ্পু নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের প্রথম বর্ষের মেধাবী ছাত্র। তার বাড়ি উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের উত্তর বনগাঁও গ্রামে। ৫ বছর বয়সে পাপ্পু পিতাকে হারায়। বাস্তুভিটে ছাড়া আর কিছুই নেই। মা নমিতা রাণী দাসের কস্টার্জিত আয়ের ভরন পোষণের মাঝে পাপ্পু ও তার বোন পাপিয়া রাণী দাস সংসারে বেড়ে উঠে। মায়ের অভাব অনটনের সংসারে খেয়ে না খেয়ে ধার দেনা করে হাই স্কুলের পড়া লেখা শেষ করে নান্দাইল কলেজে পড়া শোনার পাশাপাশি একটি দোকানে চাকুরি করে মায়ের অভাবের সংসারের হাল ধরেছিল। মা নমিতা রাণী সন্তানদের নিয়ে কোন রকমে দিনাতিপাত করছিলেন। কিন্তু ভাগ্যের পরিহাস অভাবের সংসারে পাপ্পুর শরীরে রোগ ব্যাধি বাসা বাঁধে। মা নমিতা রানী জানান, পাপ্পু এক বছর ধরে সর্দি জ্বরে ভুগছিল তাকে স্থানীয় ভাবে অনেক চিকিৎসা করানো হয় এতে কোন ফলোদয় হয়নি। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে পাপ্পুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তার বিভিন্ন পরিক্ষার পর ব্লাড ক্যান্সার হয়েছে বলে জানান। ময়মনসিংহ মেডিকেল কলেজের ডাক্তারদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা মেডিকেলের ডাক্তাররা জানিয়েছেন তার উন্নত চিকিৎসা করে সুস্থ করতে প্রায় ১৫ লক্ষ টাকার প্রয়োজন। দরিদ্র মায়ের পক্ষে এত টাকা জোগার করা কোন ভাবেই সম্ভব নয়। স্থানীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে পাপ্পুর অসুস্থতার সংবাদ প্রকাশের পর স্থানীয় এলাকাবাসীর অর্ধিক সহযোগীতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা চালিয়ে যাওয়া হচ্ছে। ইতি মধ্যে প্রবাসী যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক প্রচার বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক রাসেল পাপ্পুর চিকিৎসা সহায়তা হিসেবে ১০ হাজার টাকা পাঠান এবং ভবিষ্যতেও পাশে থাকবে বলে আশ্বস্থ করেন। পাপ্পুর মা নমিতা রাণী জানান ছেলেকে বাঁচাতে হলে তার ১৪ লক্ষ টাকার প্রয়োজন তিনি দেশের হৃদয়বান দানশীল ব্যক্তিদের কাছে অর্থিক সহায়তা করার জন্য অনুরোধ জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা যোগাযোগঃ ০১৭৫৫-৭৯০৪৪৪ (পাপ্পুর সচল নাম্বার)। বিকাশ পার্সোনালঃ ০১৭১৬- ২৪৩১৬৯, ০১৭৮৮-৩০৯১৯৭ তাসজিদুল ইসলাম নাসিম, (মেসার্স হক ডোর এন্ড টাইলস গ্যালারি, বাসস্টেশন, রায়বাজার, আঠারবাড়ী, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ)। রকেট পার্সোনালঃ ০১৭৯০-৩৪১০২৩-৬ ইমন বাসার, (মেসার্স সাজেদা ট্রেডার্স, বি.ও.সি মোড়, রায়বাজার, আঠারবাড়ী, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ)। ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং- ৭০১-৭৫১-১৪৬৪৫২২ আহাদুল ইসলাম নাঈম (মেসার্স নুরুদ্দীন এন্ড সন্স, রায়বাজার, আঠারবাড়ী, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ)।





ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার
ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা
ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর
বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার
ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ
ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ
ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল