শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
রাঙামাটি, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৩ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » ময়মনসিংহ » ক্যান্সার আক্রান্ত পাপ্পুর পাশে দাঁড়ালেন প্রবাসী রাসেল
প্রথম পাতা » ময়মনসিংহ » ক্যান্সার আক্রান্ত পাপ্পুর পাশে দাঁড়ালেন প্রবাসী রাসেল
শুক্রবার ● ১৩ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ক্যান্সার আক্রান্ত পাপ্পুর পাশে দাঁড়ালেন প্রবাসী রাসেল

---ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত স্কুল ছাত্র পাপ্পু চন্দ্র দাসের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার হাত বাড়িয়েছেন প্রবাসী যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক প্রচার বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক রাসেল। পাপ্পু নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের প্রথম বর্ষের মেধাবী ছাত্র। তার বাড়ি উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের উত্তর বনগাঁও গ্রামে। ৫ বছর বয়সে পাপ্পু পিতাকে হারায়। বাস্তুভিটে ছাড়া আর কিছুই নেই। মা নমিতা রাণী দাসের কস্টার্জিত আয়ের ভরন পোষণের মাঝে পাপ্পু ও তার বোন পাপিয়া রাণী দাস সংসারে বেড়ে উঠে। মায়ের অভাব অনটনের সংসারে খেয়ে না খেয়ে ধার দেনা করে হাই স্কুলের পড়া লেখা শেষ করে নান্দাইল কলেজে পড়া শোনার পাশাপাশি একটি দোকানে চাকুরি করে মায়ের অভাবের সংসারের হাল ধরেছিল। মা নমিতা রাণী সন্তানদের নিয়ে কোন রকমে দিনাতিপাত করছিলেন। কিন্তু ভাগ্যের পরিহাস অভাবের সংসারে পাপ্পুর শরীরে রোগ ব্যাধি বাসা বাঁধে। মা নমিতা রানী জানান, পাপ্পু এক বছর ধরে সর্দি জ্বরে ভুগছিল তাকে স্থানীয় ভাবে অনেক চিকিৎসা করানো হয় এতে কোন ফলোদয় হয়নি। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে পাপ্পুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তার বিভিন্ন পরিক্ষার পর ব্লাড ক্যান্সার হয়েছে বলে জানান। ময়মনসিংহ মেডিকেল কলেজের ডাক্তারদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা মেডিকেলের ডাক্তাররা জানিয়েছেন তার উন্নত চিকিৎসা করে সুস্থ করতে প্রায় ১৫ লক্ষ টাকার প্রয়োজন। দরিদ্র মায়ের পক্ষে এত টাকা জোগার করা কোন ভাবেই সম্ভব নয়। স্থানীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে পাপ্পুর অসুস্থতার সংবাদ প্রকাশের পর স্থানীয় এলাকাবাসীর অর্ধিক সহযোগীতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা চালিয়ে যাওয়া হচ্ছে। ইতি মধ্যে প্রবাসী যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক প্রচার বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক রাসেল পাপ্পুর চিকিৎসা সহায়তা হিসেবে ১০ হাজার টাকা পাঠান এবং ভবিষ্যতেও পাশে থাকবে বলে আশ্বস্থ করেন। পাপ্পুর মা নমিতা রাণী জানান ছেলেকে বাঁচাতে হলে তার ১৪ লক্ষ টাকার প্রয়োজন তিনি দেশের হৃদয়বান দানশীল ব্যক্তিদের কাছে অর্থিক সহায়তা করার জন্য অনুরোধ জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা যোগাযোগঃ ০১৭৫৫-৭৯০৪৪৪ (পাপ্পুর সচল নাম্বার)। বিকাশ পার্সোনালঃ ০১৭১৬- ২৪৩১৬৯, ০১৭৮৮-৩০৯১৯৭ তাসজিদুল ইসলাম নাসিম, (মেসার্স হক ডোর এন্ড টাইলস গ্যালারি, বাসস্টেশন, রায়বাজার, আঠারবাড়ী, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ)। রকেট পার্সোনালঃ ০১৭৯০-৩৪১০২৩-৬ ইমন বাসার, (মেসার্স সাজেদা ট্রেডার্স, বি.ও.সি মোড়, রায়বাজার, আঠারবাড়ী, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ)। ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং- ৭০১-৭৫১-১৪৬৪৫২২ আহাদুল ইসলাম নাঈম (মেসার্স নুরুদ্দীন এন্ড সন্স, রায়বাজার, আঠারবাড়ী, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ)।





ময়মনসিংহ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল
ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার
ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা
ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর
বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার
ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ
ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ

আর্কাইভ