শিরোনাম:
●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটি, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৮ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে সিএইচটি মিডিয়া’র ৫’ম প্রতিষ্টা বার্ষিকী পালিত
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে সিএইচটি মিডিয়া’র ৫’ম প্রতিষ্টা বার্ষিকী পালিত
বুধবার ● ১৮ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটে সিএইচটি মিডিয়া’র ৫’ম প্রতিষ্টা বার্ষিকী পালিত

---হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধি :: পুন্যভূমি সিলেটে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমের ৬ষ্ঠ বর্ষে পদার্পন ও ৫’ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ৫’ম বর্ষপুর্তি উপলক্ষে ১৭ ডিসেম্বর মঙ্গলবার রাত ৯ ঘটিকার সময় সিলেট নগরীর জিন্দাবাজারের গোল্ডেন সিটি রেস্টুরেন্ট এর হলরুমে আলোচনা সভা ও প্রতিষ্টা বার্ষিকী কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক ও সাপ্তাহিক ইউনানী কন্ঠের সম্পাদক ও প্রকাশক ডা. আক্তার হোসেনের সভাপতিত্বে ও সাংবাদিক হা.আব্দুল হাই আল হাদী এর সঞ্চালনায় অনুষ্টিতব্য অনুষ্টানের শুরুতে পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করেন হা:জাকুয়ান আহমদ, জাতীয় সংগীত পরিবেশন করেন কবি রুহুল আমিন, রাহাত ও তার দল এবং অনুষ্টানে স্বাগত বক্তব্য প্রদান করেন বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক ও সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমের সিলেট জেলা প্রতিনিধি হাফিজুল ইসলাম লস্কর।

অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, প্রধান আলোচক ছিলেন, সিলেট বার কাউন্সিলের সদস্য, সিলেট সিটি কর্পোরেশন ২২নং ওয়ার্ড শাহজালাল উপশহরের কাউন্সিলর এড.ছালেহ আহমদ সেলিম।

বিশেষ অতিথি ছিলেন কবি মোকাম আলী খাঁন, ডা. জালাল আহমদ, ডা. এ কে খান, যুক্তরাজ্য কমিউনিটি নেতা মুকিমুল ইসলাম মুকুল, হলিবিডি টুয়েন্টিফোর ডটকমের নির্বাহী সম্পাদক রেজওয়ান আহমদ, বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের সভাপতি রুহুল ইসলাম মিঠু।

এসময় আরো উপস্থিত ছিলেন, ডা. আলী আকবর, হলিবিডি টোয়েন্টিফোর ডটকম’র সম্পাদক সম্পাদক সৈয়দ সুমন, সাংবাদিক ইজাজুল হক ইজাজ, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা, শামিম আহমদ, কাজী জুবায়ের আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী সাংবাদিক আব্দুল হাদী, শাহজালাল উপশহর যুব কল্যান পরিষদের যুগ্ন আহবায়ক রাজেল আহমদ, সুরমা মিডিয়ার সত্তাধিকারী ফয়সল আহমদ, ডা. সোহেল আহমদ, হাফিজ তাফছির আহমদ, সাংবাদিক ইমরান, সমকাল টুয়েন্টিফোর ডটকমের রিপোর্টার জাহেদুল ইসলাম, দৈনিক একাত্তরের কথার স্টাফ রিপোর্টার তারেক আহমদ, সাপ্তাহিক ইউনানী কন্ঠ’র বাশারুল ইসলাম, আবুবকর, নিহাদ আহমদ ও ইয়াসিন আহমদ প্রমুখ।

সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, সমাজের দর্পণ। জনমত সৃষ্টিতে সাংবাদিকরা কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে লেখনির মাধ্যমে বিশেষ কারও এজেন্ডা বাস্তবায়নের নাম সাংবাদিকতা নয়। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। তবে বর্তমানে সাংবাদিক পরিচয়ে কিছু ব্যক্তি অসত্য লেখনির মাধ্যমে নিজের হীন উদ্দেশ্য চরিতার্থ করার অপচেষ্টা চালাচ্ছেন। এতে করে মহান এ পেশার মর্যাদা নষ্ট হচ্ছে। কতিপয় অপসাংবাদিকদের বিষয়ে প্রকৃত সাংবাদিকদের সজাগ থাকতে হবে। সেই সাথে সকলকে সাংবাদিকদের পাশে থেকে দেশকে এগিয়ে নিতে হবে। সাংবাদিকরা সমাজের, দেশের সার্বিক উন্নয়ন গণমাধ্যম দ্বারা সমাজের মানুষের কাছে, দেশের মানুষের কাছে পৌঁছে দিয়ে মানুষের বোধ শক্তিকে সুদৃঢ় করে। তেমনই বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক উন্নয়ন দেশের জনগনের সামনে তুলে ধরার দায়িত্ব গণমাধ্যম কর্মীদের। একজন সাংবাদিকই পারে দেশের সকল শ্রেণী পেশার মানুষের সমস্যা তার লেখনির মাধ্যমে জাতির সামনে তুলে ধরতে। সাংবাদিকতার পেশা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি পেশা। এ পেশায় থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করা দূরূহ ব্যাপার। সৎ সাংবাদিকের কোন বন্ধু নেই। তবুও সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সাংবাদ পরিবেশনের মাধ্যমে রাষ্ট্র তথা সমাজের প্রতিটি ক্ষেত্রে অবদান রাখতে হবে।

সেই সাথে বক্তারা আরো বলেন,সমাজে পিছিয়ে পরা, বৈষম্যের শিকার, নির্যাতিত-নিপীড়িত অসহায় জনগণের পাশে থাকতে, অন্যায়
অসংগতির চিত্র তুলে ধরার লক্ষ্যে এবং সরকারের ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে রাঙামাটিতে হোটেল সুফিয়ার হল রুমে ২০১৬ সালের ১৬ ডিসেম্বর “অবসান হোক বৈষম্যের” স্লোগান নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম।
সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম। ন্যায়ের আর সত্যের পক্ষে অবিচল আর হার না মানা দৃঢ়তা নিয়ে সকল বাধাকে শক্তিতে রুপান্তরিত করে সাধারন নিপীড়িত মানুষের আখাংকা আর জনপ্রিয়তার প্রতিফলনে আগামী ১৭ ডিসেম্বর ২০১৯ ইংরেজী ৫ম বর্ষ পেরিয়ে ৬ষ্ঠ বর্ষে পদার্পণ করছে স্বগৌরবে। বৈষম্যের অবসান নিরসনে পত্রিকাটি যেভাবে কাজ করে যাচ্ছে, সেই ভাবে ভবিষ্যতেও কাজ করে যাবে।

আলোচনা শেষে সিএইচটি মিডিয়া টোয়েন্টিফোর ডটকম’র সিলেট জেলা প্রতিনিধি হাফিজুল ইসলাম লস্করসহ অতিথিরা কেক কেটে সিএইচটি মিডিয়া টোয়েন্টিফোর ডটকম’র ৬ষ্ঠ বর্ষে পদার্পন ও ৫ম বর্ষপুর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।





প্রধান সংবাদ এর আরও খবর

সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

আর্কাইভ