বুধবার ● ১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী নিহত
রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী নিহত
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটি জেলার কাউখালী উপজেলায় ঘাগড়া রেষ্টহাউস পুলিশ ক্যাম্পের অদুরে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে আজ বুধবার দুপুরে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত হওয়ার খবর পাওয়া যায়।
জানা যায় উপজেলার ঘাগড়া রেষ্টহাট পুলিশ ক্যাম্পের অদুরে (রাঙামাটি - চট্টগ্রাম মহাসড়কের) আজ দুপুরে চট্টগ্রাম হতে রাঙামাটিগামী চট্টগ্রাম ফ্রেন্ড সাইকেলিষ্ট অফ বাংলাদেশ এর ৮ জন সদস্য সাইকেল চালিয়ে রাঙামাটি যাওয়ার পথে চট্টগ্রাম মুখী যাত্রীবাহী বাসের (নিউ আশার আলো বাস নং রাঙামাটি জ-০৪-০০৪২) চাকায় পিষ্ট হয়ে মো. সাহিদ হোসেন (২১) পিতা মো. সামশুল আলম, সাং রিয়াজ উদ্দিন সড়ক, চান্দগাও চট্টগ্রাম নামের ১জন সদস্য ঘটনাস্থলে নিহত হন বলে জানা যায়। পরে খবর পেয়ে কাউখালী থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কাউখালী থানায় নিয়ে আসেন। যাত্রীবাহি বাসের চালক ও বাসটি আটক করেন পুলিশ।
এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদ উল্লা পিপিএম প্রতিনিধিকে জানান।





কেপিএম স্কুলের ছাত্র জাহেদ উর রহমান এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে বহুজন আক্রান্ত
আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা
কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী