সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » শিক্ষা » চীন থেকে ফিরলেন হুয়াই সিডস ফর দি ফিউচার বিজয়ীরা
চীন থেকে ফিরলেন হুয়াই সিডস ফর দি ফিউচার বিজয়ীরা

ঢাকা প্রতিনিধি :: ২৮ সেপ্টেম্বর : হুয়াই সিডস ফর দি ফিউচার প্রতিযোগিতার বিজয়ীরা চীন থেকে দুই সপ্তাহের প্রশিক্ষণ কর্মসূচী শেষে সমপ্রতি দেশে প্রত্যাবর্তন করেছে ৷
বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর নয়জন বিজয়ী গত ৫ থেকে ১৯ সেপ্টেম্বর চীনে এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন ৷
চীনে দুই সপ্তাহ অবস্থানকালে শিক্ষার্থীরা বিভিন্ন নলেজ শেয়ারিং এবং শিক্ষামূলক সেশনে অংশগ্রহণ করেন৷ প্রথমে তারা বেইজিং ল্যাঙ্গুয়েজ এন্ড কালচারাল ইউনিভার্সিটিতে ভাষা শিক্ষা ও সাংস্কৃতিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ৷
দ্বিতীয় সপ্তাহে শিক্ষার্থীরা শেনজেনে অবস্থিত হুয়াইর প্রধাণ কার্যালয়ে সর্বশেষ আইসিটি প্রযুক্তি সমপর্কে জ্ঞান লাভ করেন ৷
বাংলাদেশের শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ করেন এবং বিদেশী শিক্ষার্থীদের সাথে ভাব বিনিময়ের সুযোগ পান ৷
নলেজ শেয়ারিং এবং শিক্ষামূলক সেশনে অংশগ্রণ করার পর শিক্ষার্থীদের একটি পরীক্ষা নেয়া হয় যার মাধ্যমে চীনে প্রশিক্ষণকালে অর্জিত জ্ঞানের পরীক্ষা হয় এবং তাদেরকে একটি সম্মাননামূলক সনদ দেওয়া হয় ৷
আপলোড : ২৮ সেপ্টেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : দুপুর ৩. ৪৮ মিঃ





গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক
রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান
রাবিপ্রবি ডট ইনফো এর মোড়ক উন্মোচন
অবশেষে নানা মহলের আপত্তিতে রাঙামাটি জেলা পরিষদের সহকারি শিক্ষক নিয়োগ স্থগিত
শিক্ষার পাশাপাশি খেলাধুলার চর্চা করতে হবে : ডিজি কারিগরি শিক্ষা অধিদপ্তর
রাবিপ্রবি ক্যাম্পাসে পূবালী ব্যাংক এর কার্যক্রমের উদ্বোধন
কর্ণফুলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজ উদ্দিন
রাবিপ্রবি’তে ‘Startup and Entrepreneurship Development for Youth Empowerment’ শীর্ষক সেমিনার