বুধবার ● ২২ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী শাহ আলমের মৃত্যুদন্ড
খাগড়াছড়িতে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী শাহ আলমের মৃত্যুদন্ড
আব্দুল্লাহ আল-মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী শাহ আলমকে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে আদালত।
আজ বুধবার খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল বিচারক রেজা মোঃ আলমগীর হাসান এ রায় দেন। একই সাথে আদালত আসামীকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন। তবে আসামী এ রায়ের বিরুদ্ধে ৭ কার্যদিবসের মধ্যে আপিল করতে পারবেন বলেও রায়ে উল্লেখ করা হয়েছে।
যৌতুকের জন্য স্ত্রী কোহিনুর বেগমকে গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামী শাহ আলমকে (৪৬) মৃত্যুদন্ড দিয়েছে আদালত।
জানা যায়, ২০০৯ সালের ৭ সেপ্টেম্বও বিকাল ৪ টার দিকে রোজার দিনে রোজা রেখে ক্লান্ত হয়ে শুয়ে থাকা কহিনুর বেগমের শরীরে কেরোসিন ঢেলে আগুন দেয় শাহ আলম এবং ঘরের দরজা বন্ধ করে দেয়। তার চিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে এসে দগ্ধ কহিনুরকে প্রথমে দীঘিনালা ও পরে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার আরো অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও ২৩ দিন পর ১ অক্টোবর কহিনুর মৃত্যু বরণ করে।
এ ঘটনায় কোহিনুর বেগমের ছোট ভাই আলম মিয়া ২০০৯ সালের ১১ সেপ্টেম্বও দীঘিনালা থানায় মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে একই বছরের ৯ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)