শিরোনাম:
●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার
রাঙামাটি, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » ঢাকা » গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে আওয়ামী সরকার উচ্ছেদের আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছে বাম জোট
প্রথম পাতা » ঢাকা » গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে আওয়ামী সরকার উচ্ছেদের আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছে বাম জোট
রবিবার ● ২ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে আওয়ামী সরকার উচ্ছেদের আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছে বাম জোট

--- সংবাদ বিজ্ঞপ্তি :: বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক আবদুল্লাহ ক্বাফী রতন ও কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জ্মান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ (মার্কসবাদী) সাধারণ সম্পাদক মুবিনুল হায়দার চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক আজ ২ ফেব্রুয়ারি রবিবার এক যৌথ বিবৃতিতে বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোটারদের অনুপস্থিতি বিদ্যমান নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে জনগণের গণহতাশা ও গণঅনাস্থার বহিঃপ্রকাশ। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর মধ্যরাতের ভোট ডাকাতির নির্বাচন মানুষকে ভোটের মাধ্যমে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তন সম্ভব সে বিষয়ে নিরুৎসাহিত করে তুলেছে। ফলে সংখ্যাগরিষ্ঠ মানুষ ভোটকেন্দ্রে যায় নি। জনগণের ভোটকেন্দ্র বিমুখিনতার জন্য দায়ী আওয়ামী লীগ, তাদের ১৪ দলীয় জোট ও নির্বাচন কমিশন। এরা নির্বাচনকে তামাশায় পরিণত করেছে।
নেতৃবৃন্দ বিবৃতিতে আরও বলেন, বাম গণতান্ত্রিক জোট ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বলেছিল বাংলাদেশে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে না। জাতি আওয়ামী লীগ সরকারের অধীনে মধ্য রাতের ভোট ডাকাতির নির্বাচন প্রত্যক্ষ করেছিল। সে নির্বাচনে ৮০% এর বেশি ভোট পড়েছে বলে দেখানো হয়েছিল। এরপর থেকে উপজেলা, ইউনিয়ন, পৌরসভা, জাতীয় সংসদের উপনির্বাচন যতগুলো অনুষ্ঠিত হয়েছে তার সবগুলোতেই সংখ্যাগরিষ্ঠ ভোটার ভোটকেন্দ্রে অনুপস্থিত ছিল। নেতৃবৃন্দ বলেন, নির্বাচন কমিশন তার সাংবিধানিক দায়িত্ব পালন না করে আওয়ামী সরকারের নির্লজ্জ তাবেদারি করে নির্বাচনী ব্যবস্থাকে সরকারের পছন্দ অনুযায়ী সাজানোর কাজ করেছে। নেতৃবৃন্দ অবিলম্বে এ অথর্ব নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেন।
নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগ জনগণের মধ্যে ভয়-ভীতি সঞ্চার করায় অধিকাংশ মানুষ ভোট কেন্দ্রে এসে ভোট প্রদান করতে নিরুৎসাহিত হয়েছে। নেতৃবৃন্দ বলেন, অধিকাংশ কেন্দ্রে ভয়ের পরিবেশ এবং সরকারি দলের দখলদারিত্ব সৃষ্টি করে জনমনে ভয়ের পরিবেশ তৈরি করেছিল, যাতে জনগণ ভোট কেন্দ্রে আসতে উৎসাহ হারিয়ে ফেলে। ভোট কেন্দ্রের চতুর্দিকে অবাঞ্ছিত ব্যক্তিবর্গ ও সরকার দলীয় লোকজনের উপস্থিতিও মানুষকে ভোট বিমুখ করে তোলে। এজন্যও মানুষ ভয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হয়নি। বিভিন্ন এলাকায় নিজেদের নিশ্চিত ভোটার ছাড়া অন্যদের তাড়িয়ে দেয় সরকার দলীয় সমর্থকরা। এমনকি ভোট কেন্দ্রের গোপন কক্ষে ঢুকে, ভোটারদের ভোটটিও দিতে না দিয়ে, সরকার দলীয় কর্মীরা নিজেরাই সে ভোট দেওয়ার কাজটিও সম্পন্ন করে। এধরনের অসংখ্য অভিযোগ পাওয়া গেছে। ভোট প্রদানে ‘গোপনীয়তা’ বলে কোন কিছু রক্ষা করা হয়নি। অধিকাংশ কেন্দ্রে সরকার দলীয় পোলিং এজেন্ট ছাড়া অন্যদের ঠাঁই হয়নি। ইভিএম’র স্বচ্ছতা নিয়ে জনমনে যে অবিশ্বাস জন্ম নিয়েছে তা এ নির্বাচনে আরো বৃদ্ধি পেয়েছে।
নেতৃবৃন্দ বলেন, সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে পাওয়া নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ সরকার। ভোট ডাকাতির নির্বাচনের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতাসীন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অপসারণ ছাড়া গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠা করা অসম্ভব হয়ে পড়েছে। নেতৃবৃন্দ নির্বাচন ব্যবস্থার সংস্কার ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে পুনঃনির্বাচনের দাবিতে গণআন্দোলন ও গণপ্রতিরোধ গড়ে তুলতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।





ঢাকা এর আরও খবর

তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ
চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন
দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে

আর্কাইভ