বুধবার ● ২৭ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে স্বামীর লিঙ্গ কর্তন :ঘাতক স্ত্রী আটক
গাজীপুরে স্বামীর লিঙ্গ কর্তন :ঘাতক স্ত্রী আটক

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: প্রথম বিয়ের কথা গোপন করায় গাজীপুরের শ্রীপুর উপজেলায় ২য় স্ত্রীর হাতে স্বামীর লিঙ্গ কর্তনের ঘটনা ঘটেছে৷
২৬ জানুয়ারী মঙ্গলবার সকাল ৭টার দিকে শ্রীপুর পৌরসভার বাঘমারা এলাকায় এ ঘটনা ঘটে৷ স্থানীয় জনতা সালামের দ্বিতীয় স্ত্রী শাহনাজ পারভীন ওরফে শানু (২৫) কে ধরে বেঁধে রাখে৷ খবর পেয়ে পুলিশ শানুকে আটক করে৷
জানা যায়, আব্দুস সালাম (৩৮) প্রথম স্ত্রী ও দুই সন্তানের কথা গোপন রেখে নিজেকে অবিবাহিত দাবী করে ৫ বছর পুর্বে উপজেলার ভাংনাহাটি গ্রামের মৃত আব্দুল হামিদের কন্যা শানুকে বিয়ে করে৷ সমপ্রতি সালামের ১ম স্ত্রী সন্তানের কথা ২য় স্ত্রী জানতে পায়৷ এ নিয়ে ঝগড়া ঝাটির এক পর্যায়ে সালাম বাড়ি ছেড়ে চলে যায়৷ বিষয়টি মিমাংসার কথা বলে শানু সোমবার সকাল ৭টার দিকে সালামকে শানুর বাড়ীতে নিয়ে আসে৷ কথাবার্তার এক পর্যায়ে শানু উত্তেজিত হয়ে সাবল দিয়ে সালামের ঘারে আঘাত করলে সে জ্ঞান হারায়৷ উত্তেজিত শানু সাবল দিয়ে এলোপাথারী ভাবে আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে৷ পরে ধারালো ব্লেড দিয়ে সালামের লিঙ্গ কর্তন করে৷ ডাক চিত্কারে আশপাশের লোকজন এসে শানুকে আটক করে পুলিশে সোপর্দ করে৷ আহত আব্দুস সালামকে শ্রীপুর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরন করে৷
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমন আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, আব্দুস সালামের লিঙ্গের প্রায় ৭৫ ভাগ কাটা হয়েছে৷ স্থানীয় ভাবে এর কোন চিকিত্সার ব্যবস্থা না থাকায় প্রাথমিক চিকিত্সা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে৷
পুলিশ আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানায়, সালামকে হত্যা চেষ্টার অভিযোগে ২য় স্ত্রী শাহনাজ পারভীন শানুকে আটক করা হয়েছে৷
আপলোড : ২৬ জানুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ১১.৫৮মিঃ





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা