শুক্রবার ● ৭ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » ময়মনসিংহে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার
ময়মনসিংহে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহ নগরীর কাশর বৌবাজার এলাকায় নিজ বাসা থেকে সুইটি আক্তার (২২) নামে এক নারী পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ কনষ্টেবল সুইটি আক্তার ময়মনসিংহ পুলিশ লাইনে কর্মরত ছিলেন।
আজ শুক্রবার ৭ ফেব্রুয়ারি দুপুরে নগরীর কাশর বৌবাজার এলাকায় নিজ বাসা থেকে সিলিং ফ্যানের সাথে সুইটি আক্তারের ঝুলন্ত মরদেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, শুক্রবার দুপুরে ময়মনসিংহ নগরীর কাশর বৌবাজার এলাকায় নিজ বাসায় সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় সুইটি আক্তারের মরদেহ দেখতে পায় তার স্বামী পুলিশ কনস্টেবল মোহাম্মদ হাফিজ। পরে খবর পেয়ে থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী পুলিশ সদস্য মোহাম্মদ হাফিজকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।





সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত