শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, শনিবার, ৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৭ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় ৯ বছর ধরে সড়ক উন্নয়নকাজ বন্ধ
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় ৯ বছর ধরে সড়ক উন্নয়নকাজ বন্ধ
শুক্রবার ● ৭ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় ৯ বছর ধরে সড়ক উন্নয়নকাজ বন্ধ

---গাইবান্ধা :: গাইবান্ধা সদর উপজেলার তালতলা বাজার থেকে কোমরনই হয়ে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়ক পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর নির্মিত ১০ কিলোমিটার সড়কের অবস্থা বেহাল। হালকা যানবাহন চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ২০১১-১২ অর্থবছরে ওই সড়কটি এলজিইডির তত্ত্বাবধানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর এ সড়ক নির্মাণ করা হয়। এরপর ৯ বছরেও কোনো সংস্কারকাজ করা হয়নি।
চলতি অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) তাদের নির্মিত এ সড়কটি পুনর্বাসনে একটি কর্মসূচি হাতে নেয়। এ জন্য দুই কোটি ৪৫ লাখ টাকা বরাদ্দ দেয়। যথারীতি দরপত্র গ্রহণ শেষে স্থানীয় এক ঠিকাদারকে সড়ক সংস্কারে কার্যাদেশ দেওয়া হয়। কিন্তু ঠিকাদার কাজ শুরু করার জন্য তালতলা বাজার এলাকায় নির্মাণসামগ্রী ফেললে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ওই কাজে বাধা দেয়। ফলে শুরুতে সংস্কার কাজ বন্ধ হয়ে যায়।
এদিকে ওই সড়কে মানুষের দুর্ভোগ চরমে ওঠায় গত ১ জানুয়ারি কালেক্টরেট সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা ওঠে। এলজিইডি এবং পাউবো পরস্পরের পক্ষে যুক্তি প্রদর্শন করে। এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান শেখ জানান, বাঁধের উপর এলজিইডি এ সড়ক নির্মাণ করে। তাই স্থানীয় জনগণের দাবির পরিপ্রেক্ষিতে এর সংস্কারকাজ হাতে নেওয়া হয়।
পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান বলেন, অনুমতি ছাড়া সংস্কারকাজ সম্ভব নয়। এলজিইডি এ ব্যাপারে অনুমতি নেয়নি।
এ সম্পর্কে স্থানীয় সমাজসেবী জিয়াউর রহমান বলেন, ‘বাঁধ পুনর্বাসনের টাকা দিয়ে সড়ক পুনর্বাসনের কাজ করা ঠিক নয়। কারণ এর ফলে বাঁধটি ঝুঁকির মধ্যেই থেকে যাবে। এরই মধ্যে ওই বাঁধের কয়েকটি অংশে বড় ধরনের ফাটল ধরেছে। আগামী বন্যায় ওই স্থানগুলো ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। সুতরাং সংশ্লিষ্ট দপ্তরকে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে।
জানা গেছে, এই টানা-হেঁচড়ার কারণে এলজিইডির বরাদ্দ দুই কোটি ৪৫ লাখ টাকা স্থানীয় কর্তৃপক্ষ অন্য একটি প্রকল্পে সমন্বয় করে ফেলেছে। ফলে এ সড়কটি উন্নয়নের কাজ থেমে গেছে।
এ ব্যাপারে পাউবো নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ওই বাঁধে মাটির কাজের জন্য প্রায় এক কোটি টাকা বরাদ্দ রয়েছে। প্রধান কার্যালয়ের অনুমতি নিয়ে তা দিয়ে সড়ক পুনর্বাসনের কাজ করার পরিকল্পনা রয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)