শিরোনাম:
●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে
রাঙামাটি, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৭ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে মুজিববর্ষ উপলক্ষ্যে দুই দিনব্যাপী টেক উৎসব শুরু
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে মুজিববর্ষ উপলক্ষ্যে দুই দিনব্যাপী টেক উৎসব শুরু
শুক্রবার ● ৭ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েটে মুজিববর্ষ উপলক্ষ্যে দুই দিনব্যাপী টেক উৎসব শুরু

--- স্টাফ রিপোর্টার :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ বছরব্যাপী স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপন কার্যক্রমের অংশ হিসেবে ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের আয়োজনে দুইদিনব্যাপী টেক উৎসব ‘টেলিম্যাশ ১.০’ শুরু হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে ইটিই বিভাগের সামনে এক আনন্দ র‌্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। র‌্যালিতে বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ইটিই বিভাগের নবাগতসহ বিভিন্ন বর্ষের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। র‌্যালিটি ইটিই বিভাগ থেকে শুরু হয়ে পুরকৌশল ভবন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও গোল চত্ত্বর হয়ে ইএমই ভবনের সামনে এসে শেষ হয়।
পরে যন্ত্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে ‘Current trends in telecommunication’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। ইটিই বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আজাদ হোসেনের সভাপতিত্বে সেমিনারে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক। এতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহবায়ক ও ইটিই বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম। সেমিনারে ‘Bangabandhu-1 Satellite’ বিষয়ে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ম্যানেজার (অপারেশন) প্রকৌশলী আরিফ আহমেদ খান, ‘Educational Vision of Bangabandhu & Current Education System’ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসাইন, ‘Add Intelligence to our Applications Using Amazon Web Services (AWS) ’ বিষয়ে টেক-কানেক্টের ডাটা সায়েন্টিস্ট প্রকৌশলী জনাব চৌধুরী এবং ‘Moving Towards the Technology of Slices’বিষয়ে গ্রামীনফোনের হেড-কোর সার্ভিসেস, প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্টের জেনারেল ম্যানেজার প্রকৌশলী মইনুল মোমেন প্রবন্ধ উপস্থাপন করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)