শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, শনিবার, ৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৮ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে নিখোঁজের ২০ দিন পর টয়লেট থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে নিখোঁজের ২০ দিন পর টয়লেট থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
শনিবার ● ৮ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে নিখোঁজের ২০ দিন পর টয়লেট থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

---ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা থেকে নিখোঁজের ২০ দিন পর পুরনো টয়লেট থেকে ব্যবসায়ী হেলাল উদ্দিন (৩৫)’র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হেলাল উদ্দিন ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নের মোঃ হাসিম উদ্দিনের ছেলে। তিনি উপজেলার উচাখিলা বাজারে চুন ও তামাক পাতা বিক্রির ব্যবসা করতেন।

আজ শনিবার ৮ ফেব্রুয়ারি সকালে ‘হেলাল উদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ(মমেক) হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে বলে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান জানান।

তার আগে শুক্রবার (৭ ফেব্রুয়ারি)দিনগত রাত ২টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার রাধাভল্লবপুর গ্রামের একটি পুরোনো টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে এরইমধ্যে ৬ জনকে গ্রেফতার করেছে।

পরিবার সূত্রে জানা গেছে, ব্যবসায়ী হেলাল উদ্দিন ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা বাজারে চুন ও তামাক পাতা বিক্রি শেষে গত ১৮ জানুয়ারি রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। পরে এ ঘটনায় নিখোঁজ ব্যবসায়ী হেলাল উদ্দিনের স্ত্রী মাজেদা খাতুন ২৯ জানুয়ারি ঈশ্বরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন। পরে ৪ ফেব্রুয়ারি একটি মামলাও দায়ের করেন।

এদিকে, ২১ জানুয়ারি রাতে বাংলালিংকের (০১৯৬১ ৬৮৫৯৬১) একটি নম্বর থেকে নিখোঁজ হেলালের বড় ভাই মোঃ দুলাল মিয়ার মোবাইলে ফোন আসে। ফোনের অপরপ্রাপ্ত থেকে বলা হয়- ‘তোর ভাই কি হারানো গেছে? তোর ভাইকে আমরা নিয়ে গেছি। ফেরত পেতে হলে ২ লাখ টাকা লাগবে।’ তখন দুলাল মিয়া এতো টাকা দিতে পারবে না বলে অনুনয় বিনয় করলে ১ লাখ টাকায় রফা হয়। উল্লেখিত টাকা উপজেলার উচাখিলা-লক্ষ্মীগঞ্জ সড়কে নিয়ে যেতে বলা হয়।

পরে ওই দিন ওই স্থানে গিয়ে নম্বরটিতে কল দিলে তা বন্ধ পান দুলাল। এ বিষয়টি পরে পুলিশকে জানানো হয়। পুলিশ মোবাইল ফোনের নম্বরটি দিয়ে প্রযুক্তির সহায়তায় ঈশ্বরগঞ্জ উচাখিলা ইউনিয়নের মঘা গ্রামের নুর ইসলাম ও তার ছেলে আজিজুলকে আটক করে। কিন্তু ঘটনার অন্তত ১৫ দিন আগে ফোনটি হারিয়ে যাওয়ায় এবং তাদের কাছ থেকে কোনো ধরনের তথ্য না পাওয়ায় পুলিশ স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় ওই দু’জনকে ছেড়ে দেন।

পরে পুলিশ ও র‌্যাব সদস্যরা প্রযুক্তির সহায়তায় এ ঘটনায় ঈশ্বরগঞ্জ উপজেলার আকাশ, কাঞ্চন, ফারুক, রিপন, খাইরুলকে গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্য মতে সিলেট থেকে উত্তম নামে এক যুবককে গ্রেফতার করে শুক্রবার(০৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ঈশ্বরগঞ্জ থানায় নিয়ে আসে পুলিশ। পরে উত্তমের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ওইদিন রাতেই অভিযান চালিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলার রাধাভল্লবপুর গ্রামের একটি পুরোনো টয়লেট থেকে নিখোঁজ ব্যবসায়ী হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার করে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান বলেন, ‘বিভিন্ন দফায় পুলিশ এ ঘটনায় ছয় জনকে গ্রেফতার করেছে। ব্যবসায়ীর স্ত্রীর দায়ের করা মামলাটি হত্যা মামলায় রূপান্তর হবে বলে আরো জানান তিনি।





ময়মনসিংহ এর আরও খবর

উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী
ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ
ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের  পর টাকা ফেরত ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত
একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
ঈশ্বরগঞ্জে নকল প্রসাধনী ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার, জরিমানা ঈশ্বরগঞ্জে নকল প্রসাধনী ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার, জরিমানা
ঈশ্বরগঞ্জে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা ঈশ্বরগঞ্জে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা
ঈশ্বরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঈশ্বরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত

আর্কাইভ