শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » করোনা ভাইরাস : রাঙামাটির বাজারে চীনা মালামালে আগুন
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » করোনা ভাইরাস : রাঙামাটির বাজারে চীনা মালামালে আগুন
সোমবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা ভাইরাস : রাঙামাটির বাজারে চীনা মালামালে আগুন

---নির্মল বড়ুয়া মিলন :: জানুয়ারি মাসে চীনে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার দোহায় দিয়ে রাঙামাটি শহরের হার্ডওয়্যার মালামালের দামে আগুন ধরিয়ে দিয়েছে পাইকারী ও খুচরা হার্ডওয়্যার ব্যবসায়ীরা। জিআই পাইপ, জিআই ফিটিংস, এলবো, নিপল, টি, ইউনিয়ন চকেট, ওয়াল কেলাম, গেট ভাল্ব, প্লাষ্টিক দরজা, হার্ডওয়ারের সকল মালামাল, সেনিটারী ও ইলেক্টট্রিকেল চায়না ও মালয়েশিয়া ভিত্তিক দাবি করে ভোক্তাদের কাছ থেকে প্রায় দ্বিগুন দামে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে।
ব্যবসায়ীদের যুক্তি চায়নাতে করোনা ভাইরাসের কারণে বাংলাদেশে পণ্য আমদানী বন্ধ হওয়ায় চীনা হার্ডওয়্যার মালামালের দাম বৃদ্ধি পেয়েছে।
জানুয়ারি মাসের শুরুতে মেসার্স আবরার ট্রেডার্সে জিআই ফিটিংসের আধা ইঞ্চি প্রতিটি এলবোর দাম ছিল ২২ টাকা, কয়েকদিনের ব্যবধানে ৮ টাকা বৃদ্ধি পেয়ে ৩০টাকা, আধা ইঞ্চি এস নিপল ২০ টাকা থেকে ২৮ টাকা, আধা ইঞ্চি চকেট ২০ টাকা থেকে ২৮ টাকা, ইউনিয়ন চকেট ৪৫ টাকা থেকে ৫০ টাকা, আধা ইঞ্চি ওয়াল কেলাম ৮ টাকা থেকে ১০ টাকা এভাবে প্রত্যক মালামালের বাড়তি দামে বিক্রি করা হচ্ছে। এছাড়া প্লাষ্টিক পাইপ ও প্লাষ্টিক ফিটিংসের দাম বৃদ্ধি করে গ্রাহকের পকেট থেকে বাড়তি টাকা আদায় করছে ব্যবসায়ীরা।
রাঙামাটি শহরে ঘুরে দেখা গেছে ছোটবড় প্রত্যেকটি হার্ডওয়্যারের দোকানে মূল্য বৃদ্ধির হিড়িক পরেছে। হার্ডওয়্যার মালামালের পাশাপাশি সেনিটারী, টাইলস, রড, সিমেন্ট, পেইন্টিং সামগ্রী, রং, থাই, এ্যালুমিনিয়াম, গ্লাস, প্লাষ্টিক দরজা, ইলেকট্রিক মালামাল ও নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি পেয়েছে।
এ বিষয়ে রাঙামাটি রাজবাড়ি এলাকার পুনম হার্ডওয়্যারের মালিক মাধব কুমার নাগ সিএইচটি মিডিয়াকে বলেন, হার্ডওয়্যার, সেনিটারি, টাইলস, ইলেকট্রিক ও নির্মাণ সামগ্রীর মালামালের গায়ে মূল্য লেখা থাকেনা, এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী ক্রেতাদের পকেট থেকে বাড়তি টাকা নিতেও পারে। যেমন আমি গত তিন দিন আগে চায়না থেকে আমদানিকৃত টাইলস ও গ্লাস সামগ্রীর জন্য চট্টগ্রামে যোগাযোগ করি চট্টগ্রামের তিন ব্যবসা প্রতিষ্ঠান পূর্বের চেয়ে অতিরিক্ত মূল্য চাওয়াতে আমি ঢাকায় যোগাযোগ করি কিন্তু ঢাকায় দুইটি প্রতিষ্ঠানে বাড়তি দাম চাওয়ায়, পরে আরো একটি প্রতিষ্ঠানে যোগাযোগ করে আমি পূর্বের মূল্যে মালামাল ক্রয় করি। কেউ হয়তো মাল আছে বেশী দামে বিক্রি করছে আবার কেউ পূর্বের দামে বিক্রি করছে।
হঠাৎ করে উল্লেখিত সামগ্রির মূল্যবৃদ্ধির বিষয়ে রাঙামাটি হার্ডওয়্যার দোকান মালিক সমিতির সভাপতি বি আলম ট্রেডার্সের মালিক রোকন উদ্দিন সিএইচটি মিডিয়াকে বলেন, আমরা চট্টগ্রামের জুবলী রোড, এনায়েত বাজার, কাজীর দেউরী, নন্দন কানন, আসাদগঞ্জ ও ঢাকার নবাবপুর ও কাপ্তান বাজার থেকে মালামাল নিয়ে আসি। আমদানী বন্ধ থাকার কারণে ঐসব ব্যবসায়ীরা দামবৃদ্ধি করায় আমাদেরও একটু বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। তাছাড়া আমদানি বন্ধ থাকার কারণে মালামালের সংকট বাড়তি দাম বাড়তি দিয়েও পাওয়া যাবেনা। তবে কোন ব্যবসায়ী যদি অসদুপায় অবলম্বন করে বাড়তি দামে মালামাল বিক্রি করে আমরা ব্যবস্থা নিব বলেন এই ব্যবসায়ী নেতা।
এবিষয়ে রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ সিএইচটি মিডিয়াকে বলেন, বিষয়টি আমার জানা ছিলনা, আপনার মাধ্যমে জানলাম, হার্ডওয়্যার ব্যবসায়ীরা মালামালের বাড়তি মূল্য নেওয়ার যাদের কাছে প্রমাণ আছে আমাদের রাঙামাটি জেলা প্রশাসনে তথ্য প্রমাণ (ক্যাশ মেমো/বিল) সহকারে অভিযোগ জমা দিলে আমরা ভোক্তা অধিকার আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার

আর্কাইভ