শুক্রবার ● ২৯ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিংড়ায় সড়ক দূর্ঘটনায় কৃষকের মর্মান্তিক মৃত্যু
সিংড়ায় সড়ক দূর্ঘটনায় কৃষকের মর্মান্তিক মৃত্যু

আব্দুল মজিদ, নাটোর প্রতিনিধি :: (২৯ জানুয়ারী ২০১৬,রাত ৯.৪৮মিঃ) শুক্রবার সকাল সাড়ে ১০টায় নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার চৌগ্রাম বাসষ্ট্যান্ডে সড়ক দূর্ঘটনায় পিতার মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং একমাত্র মেয়ে এসএসসি পরিক্ষার্থী রিয়া খান (১৬) গুরুতর আহত হয়েছে৷ সিংড়া থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা, শুক্রবার সকাল সাড়ে ১০ টায় নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার চৌগ্রাম বাসষ্ট্যান্ডে বগুড়াগামী পিক-আপ ভ্যানগাড়ীর সাথে মোটর সাইকেলের মূখোমুখী সংঘর্ষে (মোটর সাইকেল আরোহী, কৃষক) পিতা রেজাউল করিম রাজু (৫০) এর মর্মান্তিক মৃত্যু হয়৷ এসময় নিহত কৃষকের মেয়ে কালিগঞ্জ বনমালী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের এসএস সি পরিক্ষার্থী রিয়া খান গুরুতর আহত হয়৷ আহত পরীক্ষার্থীকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক রাজশাহী মেডিকেলে প্রেরণ করেন৷ এলাকাবাসী জানান, নিহত কৃষক রেজাউল করিম রাজু তার মেয়ে রিয়াকে এসএসসি পরীক্ষা দিতে তার ভাইয়ের বাসা সিংড়া পৌর এলাকায় রাখতে আসার পথে এই দূর্ঘটনার শিকার হন৷ সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মন্ডল সড়ক দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক পিক-আপ (ঢাকা মেট্রো-ন ১১-০৭৩০ পিক-আপটি আটক করা হয়েছে)৷





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ