শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১০ মার্চ ২০২০
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে জরুরী তথ্য সেবা সহজেই পেতে মানচিত্র সম্বলিত বিলবোর্ড
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে জরুরী তথ্য সেবা সহজেই পেতে মানচিত্র সম্বলিত বিলবোর্ড
মঙ্গলবার ● ১০ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে জরুরী তথ্য সেবা সহজেই পেতে মানচিত্র সম্বলিত বিলবোর্ড

ছবি : আত্রাইয়ে জরুরী তথ্য সেবা সহজেই পেতে মানচিত্র সম্বলিত বিলবোর্ড এর দৃশ্য। নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই উপজেলা পরিষদে স্থাপন করা হয়েছে সচেতনতামূলক মানচিত্র বিলবোর্ড ও উপজেলা পরিষদের প্রধান ফটকে স্থাপন করা হয়েছে মুজিব শতবর্ষ ক্ষণগণনার ডিজিটাল ঘড়ি। ভিতরের প্রবেশপথে শোভা পাচ্ছে হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে রঙ্গিন বিলবোর্ড এবং বঙ্গবন্ধু ও তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত রঙ্গিন একাধিক বিলবোর্ড। নতুন স্থাপন করা এই সচেনতা মূলক মানচিত্র বিলবোর্ড থেকে এক নজরেই জানা যাবে উপজেলার কোন ইউনিয়নের কোন জায়গায় কোন অফিস অবস্থিত সেই সম্পর্কে।

জানা গেছে, উপজেলা পরিষদে প্রতিদিনই প্রতিনিয়ত বিভিন্ন এলাকার সাধারণ মানুষ বিভিন্ন প্রয়োজনে আসেন। বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার গ্রামে শহরের সকল সুযোগ- সুবিধা পোঁছে দেওয়ার । সব মানুষ যেন জরুরী তথ্যগুলো এক নজরে ও খুব সহজেই জেনে সেবা পেতে পারে সেজন্য স্থাপন করা হয়েছে সচেতনতা মূলক মানচিত্র বিলবোর্ড। অনেক মানুষই উপজেলা পরিষদ চত্বরে প্রবেশ করার সময় এই বিলবোর্ডটিতে একবার চোখ বুলিয়ে জেনে নিচ্ছেন তাদের প্রয়োজনীয় অফিসের অবস্থান সম্পর্কে যাবতীয় তথ্যাদি।

এব্যাপারে উপজেলার শাহাগোলা ইউনিয়নের সেবা গ্রহিতা ওয়াজেদ আলী লিটন জানান, আমি আগে জানতাম না কোন অফিস কোথায় রয়েছে। বর্তমানে এক নজর বিলবোর্ডের দিকে তাকালেই পেয়ে যায় আমার চাহিদা মাফিক অফিসের ঠিকানা। আমি ধন্যবাদ জানাই ইউএনও স্যারকে সচেতনতামূলক মানচিত্র বিলবোর্ড স্থাপন করে আমার মতো উপজেলার হাজারো মানুষের উপকার করার জন্য।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ছানাউল ইসলাম বলেন, উপজেলার সাধারণ মানুষ যাতে সচেতনতা মূলক মানচিত্র বিলবোর্ড থেকে খুব সহজেই উপজেলার কোন অফিসে কী ধরনের সেবা পাওয়া যায় এবং অফিসের অবস্থান কোথায় সে সম্পর্কে জানতে পারে এ জন্যই সচেতনতা মূলক মানচিত্র বিলবোর্ড স্থাপন করা হয়েছে। বর্তমান সরকারের গ্রহণ করা ভিশন সফল করার লক্ষ্যে সাধারন মানুষদের মাঝে পজেটিভ ধারনা সৃষ্টি ও সহজেই সেবা গ্রহণে আগ্রহী করার লক্ষ্যেই আমি যেগুলো পদক্ষেপ গ্রহণ করেছি। তারই ধারাবাহিকতায় এই বিলবোর্ডটি নিজ উদ্দ্যোগে স্থাপন করেছি। আগামীতেও উপজেলার উন্নয়ন কল্পে ও উন্নত সেবা প্রদানের লক্ষ্যে এই ধরনের কর্মকান্ড অব্যাহত থাকবে বলেও জানান তিনি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)