শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১০ মার্চ ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে বাস-সিএনজি সংঘর্ষে আহত-৬
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে বাস-সিএনজি সংঘর্ষে আহত-৬
মঙ্গলবার ● ১০ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে বাস-সিএনজি সংঘর্ষে আহত-৬

ছবি : রাউজানে বাসের সঙ্গে সংঘর্ষে সিএনজি টেক্সীটি ধুমড়ে-মুচড়ে যাওয়ার দৃশ্য।স্টাফ রিপোর্টার :: রাউজানে বাস-সিএনজি টেক্সী মুখোমুখী সংঘর্ষে ৬জন আহত হয়েছেন। গতকাল সোমবার বিকাল ৪টায় রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডস্থ চট্টগ্রাম-রাঙামাটি সড়কের জানালী হাট ব্রীজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম নগরীমুখী একটি বাসের সাথে মুন্সিরঘাটামুখি সিএনজি টেক্সীর সংঘর্ষ হয়। সিএনজি টেক্সীটি ধুমড়ে-মুচড়ে যাত্রীরা আটকার পড়লে দুর্ঘটনাস্থলের পাশের একটি গ্রীল ওয়ার্কসপের মিস্ত্রিরা কাটার দিয়ে কেটে আটকাপড়া যাত্রীদের উদ্ধার করে গহিরা জে.কে মেমোরিয়াল হসপিটালে প্রেরণ করেন। আহতরা হলেন, সিএনজি টেক্সী চালক ও ব্রাহ্মণ বাড়িয়া জেলার তারু মিয়ার ছেলে মো. কামাল (৩২), হলদিয়া ইউনিয়নের নতুন পাড়া এলাকার নুর হোসেনের ছেলে মাওলানা আলমগীর হোসেন (৬৫), গহিরা মতি ডাক্তার বাড়ীর প্রবাসী সমীরের স্ত্রী রিপা শর্মা (৩৫) ও ছেলে অর্ক শার্মা (৮), ফটিকছড়ি ভূজপুর নারায়ণহাট এলাকার আনোয়ারের ছেলে আরাফ (৩০) এবং গহিরা অসি মিয়া সওদাগর বাড়ির ফিরোজ সওদাগরের ছেলে ও ফটিকছড়ি বাদশা মিয়া কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক জিয়াউদ্দিন বাবলু (৩৫)। আহত ৬ জনের মধ্যে মাওলানা আলমগীর হোসেন ও প্রভাষক জিয়াউদ্দিন বাবলুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হলদিয়া ইউনিয়নের যুবলীগ নেতা মো. জাহাঙ্গির জানিয়েছেন তাদের এলাকার মাওলানা আলমগীর হোসেনের অবস্থা আশঙ্কাজনক। এই প্রসঙ্গে রাউজান হাইওয়ে থানার ওসি ছালেহ আহমেদ বলেন, বাসের সঙ্গে সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকশার ৬ যাত্রী আহত হয়েছে। আহতরা গহিরা জে.কে মেমোরিয়া হসপিটাল ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপালে চিকিৎসাধিন দুইজনের অবস্থা আশঙ্কাজনক। বাস ও সিএনজি টেক্সীটি (চট্টগ্রাম-থ-১৪-২০৮৯) জব্দ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)