শিরোনাম:
●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
রাঙামাটি, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১১ মার্চ ২০২০
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ঝিনাইদহ জেলা এখন পিয়াজ নগরী
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ঝিনাইদহ জেলা এখন পিয়াজ নগরী
বুধবার ● ১১ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহ জেলা এখন পিয়াজ নগরী

---ঝিনাইদহ প্রতিনিধি :: অবশেষে ঝিনাইদহ জেলার বাজার গুলোতে পিয়াজে সয়লাব হওয়ায় সাধারণ ক্রেতারা এখন বেজায় খুশী। জেলার ৬টি উপজেলার বাজার গুলোতে হঠাৎ করে পিয়াজের দাম কমে যাওয়া দেখে সবাই হতবাক হয়ে গেছে। কোথাও তিল ধারণের ঠাই নেই। দেখে মনে হলো ঝিনাইদহ জেলা যেন পিয়াজের নগরী। জেলার শৈলকুপা উপজেলার বাজারে পিয়াজ সয়লাবের কারণে সাধারণ ক্রেতারা খুশী হলেও কৃষকরা হতাশ হয়েছে। শতশত ভ্যান ,নসিমন, করিমন, ইজিবাইক, বাইসাইকেল এ করে শৈলকুপা বাজারে পিয়াজ নিয়ে এসেছে সাধারণ কৃষকেরা। বিভিন্ন জায়গা থেকে ব্যপারীরা ছুটে এসেছে পিয়াজ কেনার জন্য। শৈলকুপা বাজারে এক সপ্তাহ আগেও পিয়াজ ঘাটতির কারনে প্রতি মণ পিয়াজ বিক্রি হয়েছে ২০০০ টাকা থেকে ২৫০০ টাকা মণ। সেই পিয়াজ ই গতকাল বিক্রি হয়েছে ৭০০ টাকা থেকে ৮০০ টাকা মণ। শুধু ব্যাপারীই না সাধারণ জনগনেরও পিয়াজ কিনতে দেখা যায়। পিয়াজের দর হাতের নাগালে পেয়ে সাধারণ ক্রেতারা খুব খুশী। মঙ্গলবার ও বুধবারে ৫০ থেকে ৬০ ট্রাক পিয়াজ ব্যাপারীদের দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যেতে দেখা গেছে। টেকের হাট থেকে আসা ব্যাপারী কালাম বলেন ভাবতেও পারেনি ৭০০ থেকে ৮০০ টাকা মণ দরে পিয়াজ কিনতে পারবো। যশোর থেকে আসা ব্যাপারী সালমান বলেন পিয়াজের দর কম পেয়ে বেশী করে কিনেছি। পিয়াজ কিনতে আসা সাধারণ ক্রেতা রহিম বলেন পিয়াজের দর কম হওয়ায় আমি খুব খুশী। তবে সাধারণ কৃষকেরা খুশী না । হাটফাজিলপুর থেকে আসা কৃষক আমিন বলেন অনেক আসা করে এসেছিলাম বেশী দরে পিয়াজ বিক্রি করতে পারবো কিন্তু তা হলো না। বাজারে কারো মুখে হাসি আবার কারো মুখে বিষন্নতার ছাপ দেখা গেছে। তবে শৈলকুপা বাজারে আরো পিয়াজের আমদানী হবে বলে সাধারণ জনগনের ধারণা। তবে এক থেকে দুই সপ্তাহ পর পিয়াজের দর আরো কমতে পারে বলে সবাই ধারনা করছে।

কালীগঞ্জে মাদ্রাসা যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে ছাত্র নিখোঁজ
ঝিনাইদহ :: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সিংদহ গ্রাম থেকে আসলাম হোসেন (১৬) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে থানায় একটি জিডি করা হয় পরিবারের পক্ষ থেকে। নিখোঁজ আসলাম সিংদহ গ্রামের খুয়াজ আলীর ছেলে ও উপজেলার ভাটপাড়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। জিডিতে নিখোঁজ আসলামের ভাই মামুন হোসেন উল্লেখ করেছেন, গত ৮ মার্চ বিকেলে বিকেলে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে মাদ্রাসা যাওয়ার উদ্দেশ্যে বের হয়। এরপর থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ আসলামের গায়ের রং শ্যামলা, আনুমানিক ৫ ফুট উচ্চতা। তার পরনে চেক লুঙ্গী ও চাপাতী রংয়ের পাঞ্জাবী রয়েছে। কোন সহৃদয়বান ব্যক্তি আসলামের খোঁজ পেলে ০১৮৪০-১৪৪০৭৫ ও ০১৩১৬-৮৩৪৪৮৬ নম্বরে যোগাযোগ করার জন পরিবারের পক্ষ থেকে অনুরোধ করেছেন। কালীগঞ্জ থানার ওসি মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, নিখোঁজের ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। পুলিশের পক্ষ থেকে নিখোঁজ আসলামকে উদ্ধার করার জন্য চেষ্টা করা হচ্ছে।

ঝিনাইদহে উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ঝিনাইদহ :: ঝিনাইদহে উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সেমিনারের উদ্বোধন করেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার তোহিদুল ইসলাম ও সিদ্দিকুর রহমান। পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের আয়োজনে এ সেমিনারের জেলার ৬৭টি ইউনিয়নের চেয়াম্যান, ইউপি সদস্য, আনসার সদস্যসহ ৫০০ জন অংশ নেয়। এসময় উগ্রবাদ বিরোধে জনপ্রতিনিধিদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদাণ করা হয়।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি

আর্কাইভ