বুধবার ● ১১ মার্চ ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটের ১১৬তম সিন্ডিকেট সভা
চুয়েটের ১১৬তম সিন্ডিকেট সভা
রাউজান :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর সিন্ডিকেট কমিটির ১১৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ মার্চ বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে উক্ত সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেটের চেয়ারম্যান ও চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
সভায় সিন্ডিকেট সদস্যগণের মধ্যে উপস্থিত ছিলেন চুয়েটের পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রবিউল আলম, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. জামাল উদ্দিন আহম্মদ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মাহামুদ-উল-হক, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ.বি.এম. আজাদ, এনডিসি, চুয়েটের ইনস্টিটিউট অফ কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. মো. হযরত আলী, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. সুলতান আহমেদ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানিত সদস্য (উন্নয়ন) মেজর ইঞ্জিনিয়ার সামসুদ্দীন আহমদ চৌধুরী (অবসরপ্রাপ্ত), চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক প্রদীপ চক্রবর্ত্তী এবং চুয়েটের রসায়ন বিভাগের অধ্যাপক ড. রনজিৎ কুমার সূত্রধর। এ সময় আরো উপস্থিত ছিলেন সিন্ডিকেটের সচিব ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. ফারুক-উজ-জামান চৌধুরী।
সিন্ডিকেট সভার শুরুতে চুয়েটের নতুন দুই সিন্ডিকেট সদস্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ.বি.এম. আজাদ, এনডিসি এবং চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক প্রদীপ চক্রবর্ত্তীকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। সভায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিষয়ে বিস্তারিত আলোচনার শেষে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
রাউজানে দুর্যোগ প্রস্তুতি দিবসে আগুন নিভানোর মহড়ায় অংশ নিল শিক্ষার্থীরা
রাউজান :: রাউজান দুর্যোগ প্রস্তুতি দিবসে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মীরা দুর্যোগকালী সময় কিভাবে আগুন নিভানোর কাজ করবে,সেই বিষয়ে মহড়া চালিয়ে দেখিয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ চত্তরে প্রশাসন আয়োজিত এই মহড়ায় অংশগ্রহন করে রাউজন আর আর এসি সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা। মহড়ায় দেখানো হয় গ্যাস সিলিণ্ডার বিস্ফোরণ হলে কিভাবে আত্মরক্ষা ও আগুন নিভাতে হয়। প্রথমে ফায়ার সার্ভিসের কর্মীরা অগুন নিভানোর কৌশল দেখিয়ে দিলে সেই কৌশল রপ্ত করে মহড়ায় আগুন নিভাতে এসে সফল হয় বিদ্যালয়ের পড়–য়া ছেলে মেয়ের। অনুষ্ঠানে মহড়ার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোরশেদ, উপজেলা পরিবার কল্যাণ কর্মকর্তা নিকসন চৌধুরী, ফায়ার সার্ভিসের কর্মকর্তা আশরাফুল ইসলাম প্রমুখ।
রাউজানে বিতর্ক প্রতিযোগিতার আরআরএসি স্কুল জয়ী
রাউজান :: স্কুলের শিক্ষার্থীদের নিয়ে রাউজান উপজেলা পরিষদ এক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে। গত মঙ্গলবার অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নেয়া দুদল শিক্ষার্থীরা পরস্পরের বিরুদ্ধে অবস্থান নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেছে সবলীল ভঙ্গিতে। বিষয় ছিল দুর্নীতি বিরোধী সচেতনতা সৃষ্টিতে পরিবারের ভুমিকাই মুখ্য। এই বিষয়টির পক্ষে অবস্থান ছিল দক্ষিণ রাউজানের নোয়াপাড়া মুসলিম উচ্চ বিদ্যালয়,বিপক্ষে ছিল রাউজান আর আর এসি সরকারি উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থীর। বিতর্কে আর আর এসি সরকারি উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থীরা বিজয়ী হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পরিবার কল্যাণ কর্মকর্তা নিকসন চৌধুরী। বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার, নোয়াপাড়া কলেজের উপাধ্যক্ষ সৈয়দ আহমদ, আর আর এসি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমদ প্রমূখ।





জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন
চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট
রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর
চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন
পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ