শিরোনাম:
●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা
রাঙামাটি, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৬ মার্চ ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য অঞ্চলে টেকসই পানি সম্পদ ব্যবস্থাপনা সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য অঞ্চলে টেকসই পানি সম্পদ ব্যবস্থাপনা সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত
সোমবার ● ১৬ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বত্য অঞ্চলে টেকসই পানি সম্পদ ব্যবস্থাপনা সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত

---স্টাফ রিপোর্টার :: ১৫মার্চ সকাল ১১ টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়স্থ কর্ণফুলী মিলনায়তন রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পানির উৎসসমূহ চিহ্নিতকরণ ও পুনরুজ্জীবিতকরণের মাধ্যমে টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পার্বত্য চট্টগ্রামা উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান আশীষ কুমার বড়ুয়া (যুগ্মসচিব) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায় পার্বত্য চট্টগ্রামে একটি বাস্তব ও বিজ্ঞানসম্মত টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ ট্রাস্ট সেন্টার ফর এ্যানভায়রনমেন্টাল এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (CEGIS)-কে দায়িত্ব প্রদান করা হয়। পাহাড়ে পানির অন্যতম উৎস ঝর্ণা, ঝিরি ও ছড়া। বর্তমানে এসব পানির উৎস ঝর্ণা, ঝিরি ও ছড়া মানব হস্তক্ষেপ এবং প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ-দুর্বিপাক ও জলবায়ু পরিবর্তনের ফলে ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। পাহাড়ের মানুষ, পশু-পাখি, গাছ-পালার, কীট পতঙ্গ তথা সকল প্রাণ এ প্রাকৃতিক উৎস নির্ভর পানির উপর বেঁচে থাকে। সময়ের সাথে সাথে এ বেঁচে থাকা কঠিন থেকে কঠিনতর হয়ে আসছে। পানি নির্ভর জীবন-জীবিকা ও অর্থনৈতিক কর্মকান্ড হমকির মুখে এসে পড়েছে।
পাহাড়ের বীব-বৈচিত্র্য ভরপুর উন্নত বাস্তুসংস্থান (ecosystem), সমৃদ্ধ আর্থ-সামিজক পরিবেশ ও টেকসই উন্নয়ন অভীষ্ট ২০৩০ লক্ষ্যমাত্রা অর্জনে পানির সকল উৎসসমূহ চিহ্নিত ও তালিকাভুক্তকরণ; বিজ্ঞানসম্মতভাবে উৎসের বর্তমান অবস্থা বিশ্লেষণ; পরিবেশ-সমাজ-সংস্কৃতিসম্মত পদ্ধতিতে মৃত/মৃতপ্রায় উৎসসমূহ পুনরুজ্জীবিতকরণ এবং ঝুঁকিগ্রস্থ উৎসসমূহ অবিলম্বে সংরক্ষণে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের অংশীজনকে সাথে নিয়ে একটি টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণ করা অতীব জরুরী। তাই পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ ট্রাস্ট সেন্টার ফর এ্যানভায়রনমেন্টাল এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস কারিগরি সহযোগিতায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে তিন পার্বত্য (রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি) জেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আওতাধীন পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পে নিয়োজিত ৪৩০০ পাড়াকেন্দ্রের পাড়াকর্মী/অন্যান্য সংশ্লিষ্ট তথ্য সংগ্রহকারীদের মাধ্যমে পাহাড়ে পানির উৎস ঝর্ণা, ঝিরি ও ছড়া জরিপ কাজ পরিচালনা করা হবে।
স্বাগত বক্তব্য রাখেন বোর্ডের সদস্য পরিকল্পনা ড. প্রকাশ কান্তি চৌধুরী। সভায় আগত অতিথিদের পক্ষ থেকে রাঙামাটি জেলা প্রশাসকের প্রতিনিধি মো নুরুল হুদা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহনে আলম, কেজিএফ এর কো-অর্ডিনেটর ড. মো. নুরুল আলমসহ অনেকে সুচিন্তিত মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে বোর্ডের সদস্য-বাস্তবায়ন মোহাম্মদ হারুন-অর-রশীদ (উপসচিব), মো. নুরুল হুদা রাঙামাটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসকের প্রতিনিধি, তিন পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধিবৃন্দ, তিন পার্বত্য জেলার পুলিশ সুপারের প্রতিনিধিবৃন্দ, গৌতম দেওয়ান প্রতিনিধি রাঙামাটি চাকমা সার্কেল চীফ, পবন কুমার চাকমা উপ-পরিচালক, রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, (CEGIS) এর পরিচালকসহ অন্যান্য বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠনের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা
রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন
মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার
রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন

আর্কাইভ