শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৬ মার্চ ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে করোনাভাইরাস প্রতিরোধে বিভিন্ন সংগঠনের কর্মকান্ডের সংবাদ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে করোনাভাইরাস প্রতিরোধে বিভিন্ন সংগঠনের কর্মকান্ডের সংবাদ
বৃহস্পতিবার ● ২৬ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে করোনাভাইরাস প্রতিরোধে বিভিন্ন সংগঠনের কর্মকান্ডের সংবাদ

বলাকা ক্লাবের উদ্যেগে করোনাভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে ---রাঙামাটি :: প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও জনসচেতনতার লক্ষ্যে রাঙামাটিতে প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন সরকারী-বেসরকারী ও ক্রীড়া-সামাজিক সংগঠনগুলো শুরু করেছে নানামুখী সচেতনতামূলক তৎপরতা। এরই অংশ হিসেবে রাঙামাটি পৌরসভার সহযোগীতায় ক্রীড়া ও সামাজিক সংগঠন বলাকা ক্লাবের উদ্যেগে শহরের গর্জনতলী পুরো এলাকায় করোনাভাইরাস মোকাবেলায় সচেতনতামূলক লিফলেট, মাস্ক বিতরণের পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজেশন লিকুইট ও পানির জার স্থাপন এবং রাস্তা ও জনবসতিপুর্ন স্থানে জীবাণুনাশক ওষুধ স্প্রে করেছে ।
আজ বৃহস্পতিবার ২৬মার্চ মহান স্বাধীনতা দিবসে সকালে বলাকা ক্লাবের সামনে এ কর্মসুচীর উদ্বোধন করেন রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র মো.জামাল উদ্দিন। এ সময় বলাকা ক্লাবের সভাপতি ঝিনুক ত্রিপুরা, সহ-সভাপতি উজ্জ্বল ত্রিপুরা, সহ-সভাপতি নতুন কুমার ত্রিপুরা (আপেল), সাধারণ সম্পাদক মিঠুন মারমা, অর্থ সম্পাদক টিলু মারমা, সদস্য অমিত ত্রিপুরা’সহ ক্লাবের অন্যান্য সদস্যরা অংশ নেন।
উদ্বোধনকালে পৌরসভার প্যানেল মেয়র মোঃ জামাল উদ্দিন বলেন, করোনা ভাইরাসের প্রভাবে দেশ এখন ক্রান্তিকাল অতিবাহিত করছে। এ পরিস্থিতিতে রাঙামাটি পৌরসভা করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন কর্মসুচী গ্রহণ করেছে। কর্মসুচীর অংশ হিসেবে পৌরসভার জনগুরুত্বপুর্ন স্থানে হাতা ধোয়ার ব্যবস্থা করাসহ জীবাণুনাশক ছিটানো হচ্ছে। তিনি বলেন, জনসচেতনতাই একমাত্রই করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের একমাত্র হাতিয়ার। সচেতনতার মাধ্যমে আমাদের নিজে বাঁচতে হবে। তাহলেই আমাদের সমাজ ও দেশ বাঁচবে। পৌরসভার পাশাপাশি তিনি বিভিন্ন সংগঠন ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
বলাকা ক্লাবের সভাপতি ঝিনুক ত্রিপুরা বলেন, আমরা সবাই যদি সকলে সচেতন হই, আর যার যার অবস্থান থেকে অন্যকে সচেতন করি তাহলে যে কোনো মহামারি থেকে জনগণকে রক্ষা করা সম্ভব। মানুষকে সচেতন করাই মূল উদ্দেশ্য জানিয়ে তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষ তার নিজ অবস্থান থেকে সচেতনামূলক ও সামাজিক কর্মকান্ডে এগিয়ে আসুক। সচেতনতা ছাড়া করোনাভাইরাসের মহামারী থেকে বাঁচার কোন পথ নেই। তিনি পৌর পরিষদকে জনগনের দু:সময়ে পাশে থাকায় কৃতজ্ঞতা জানান।

রাঙামাটিতে যুব সংগঠন স্বপ্নবুনন ৫শত হ্যান্ড স্যানিটাইজার তৈরি এবং ১ হাজার মাস্ক বিতরণ
---

রাঙামাটি :: করোন ভাইরাস (কভিড ১৯) একটি ভয়াবহ প্রাণঘাতী ভাইরাস। নাম মনে পরতেই চোখে ভেসে উঠে বিশ্বের হাজারো লাশের মিছিল। বাংলাদেশেও ইতমধ্যে আঘাত হেনেছে এই প্রাণঘাতী ভাইরাস। করোনা প্রতিরোধে সরকারী ভাবে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যেগ। পার্বত্য জেলা রাঙামাটি ও বিভিন্ন উপজেলায় সরকারী উদ্যোগের পাশাপাশি করোন প্রতিরোধে স্বপনবুনন-করোনায় মানবিকতা প্রকল্পের আওতায় বিনামূল্যে বিতরণ করেছে ১০০০ মাস্ক এবং স্বপ্নবুনন এর সদস্যরা তৈরি করেছে ৫০০ হ্যান্ড স্যানিটাইজার যা প্রস্তুত করতে সহযোগিতা করেছে রাঙামাটি সরকারী কলেজের রসায়ন বিভাগ। এই হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হচ্ছে দিন মজুর, শ্রমজীবি গরীব অসহায়দের মাঝে এবং জরুরী অবস্থায় যারা জাতির সেবায় কাজ করছেন যেমন চিকিৎসক ও নার্সদের মাঝে । এছাড়াও স্বপ্নবুনন অসহায় দিনমজুর ও শ্রমজীবিদের মাঝে এক সপ্তাহের বাজার রসদ বিতরণ করবে। এছাড়াও লিফলেট বিতরণ, পোষ্টারিং, ও মাইকিং করেছে সেচ্ছাসেবী ও সামাজিক সচেতনাতামূলক যুব সংগঠন স্বপ্নবুনন। কার্যক্রম সম্পর্কে স্বপ্নবুনন এর চেযারম্যান প্রকৌশলী নূর তালুকদার মুন্না বলেন, বিশ্বের এই ক্রান্তি লগ্নে রাঙামাটিবাসীর সেবায় সদর উপজেলা এবং কাউখালী, বরকল, লংগদু, বিলাইছড়ি উপজেলা সমূহে কাজ করছে স্বপ্নবুনন। বরাবরের মতই এসকল কার্যক্রম পরিচালিত হচ্ছে বৃত্তবান এবং দাতা সদস্যদের আর্থিক সহযোগিতায়। সমাজের বৃত্তবানরা এগিয়ে আসলে এমন কার্যক্রম পরিচালনা করা আরো সহজ হবে বলে জানান তিনি। এছাড়াও তিনি যেসকল সদস্যরা নিরলস পারিশ্রম করে যাচ্ছেন এবং যারা আর্থিক সহযোগিততা করছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানান।

করোনা ভাইরাস জনসচেতনতায় রাঙামাটির জেল রোড কন্ট্রাকটর পাড়ায় নেমেছে একদল তরুন
---রাঙামাটি :: করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে রাঙামাটি জেলা শহরের জেল রোড কন্ট্রাকটর পাড়ার একদল তরুনদের উদ্যোগে এলাকার রাস্তা ও বাড়ীর আঙ্গিনায় ভাইরাস সংক্রমণ প্রতিরোধক জীবাণু নাশক ওষুধ স্প্রে মেশিন দ্বারা ছিটানো হয়েছে।
আজ বৃহস্পতিবার ২৬ মার্চ সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শহরের জেল রোডস্থ কন্ট্রাকটর পাড়ার পুরো এলাকা জুড়ে এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত করা হয়।
এসময় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে এলাকাবাসীদের হাতে হ্যান্ড স্যানিটাইজার স্প্রে করা হয়। পাশাপাশি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জন সচেতনতামূলক বার্তাগুলো প্রচার করা হয়।
এই কার্যক্রমে অংশগ্রহণ করেন সাংবাদিক অলি আহমেদ, সাংবাদিক নন্দন দেবনাথ, সাংবাদিক মিল্টন বাহাদুর, সাংবাদিক লিটন শীল, সাংবাদিক শেখ ইমতিয়াজ কামাল ইমন, সোনালী ব্যাংকের কর্মকর্তা তানিয়া ইলা, তরুন সংগঠক ঈশান দেওয়ান (বেনসন), জেকি তালুকদার, কোয়েল দাশ, বাধন দেওয়ান, মিঠুন চাকমা, জুন চাকমা, অজিত বাহাদুর (কেনি), প্রত্যয় চাকমা (শ্রেষ্ঠ) ও প্রজ্জ্বল চাকমা।
উদ্যেক্তারা বলেন, পাড়ায় বসবাসরত সাধারণ মানুষকে সচেতন ও করোনা ভাইরাস থেকে মুক্ত রাখতে এই উদ্যোগ। এতে পাড়া আসা যাওয়া সাধারণ মানুষসহ পাড়ায় বসবাসরত মানুষরা করোনা ভাইরাস মোকাবিলায় কিছুটা হলেও সতর্ক হবে। আমাদের ন্যায় প্রতিটি এলাকা ও মহল্লায় তরুনরা এভাবে উদ্যোগ নিলে মানুষ আরো সচেতন ও সতর্ক হবে এবং এই মহামারি করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে পারবো। তাই যতদিন করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে পাড়ায় এই কার্যক্রম অব্যাহত থাকবে।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা
বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন
বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে
নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া
বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার
বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ
বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)