শিরোনাম:
●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার ●   প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন : দীপেন দেওয়ান ●   প্রভাষক নুরুল আবছার রচিত ইংলিশ বুস্টার বই এর মোড়ক উন্মোচন ●   আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ●   দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে ●   মধ্যপাড়া পাথর খনিতে উত্তোলন বন্ধের শঙ্কা ●   পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ●   ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা ●   আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল ●   নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে ●   অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   চিংম্রংয়ে সাংগ্রাই আয়োজনে উদযাপন কমিটি গঠন ●   বেতবুনিয়ায় পারিবারিক কলহের জেরে বিষপানে যুবকের মৃত্যু ●   ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা
রাঙামাটি, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১১ এপ্রিল ২০২০
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে কর্মহীনদের পাশে মানবিক খাদ্য সহায়তা কেন্দ্র
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে কর্মহীনদের পাশে মানবিক খাদ্য সহায়তা কেন্দ্র
শনিবার ● ১১ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে কর্মহীনদের পাশে মানবিক খাদ্য সহায়তা কেন্দ্র

---নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: সারা দেশে করোনাভাইরাস প্রতিরোধের কারণে স্থবির হয়ে পড়েছে সবকিছু। তারই ধারাবাহিকতায় নওগাঁর আত্রাইয়ে সবকিছু বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। উপজেলার কর্মহীন হয়ে পড়া দিনমজুর, রিকশাচালক, অসহায়, ভবঘুরে, দুস্থদের মাঝে ইসরাফিল আলম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অর্থায়নে চালু করা হয়েছে ‘মানবিক খাদ্য সহায়তা কেন্দ্র। ’

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসরাফিল আলম তার নিজ উদ্যোগে সরকারের পাশাপাশি তার নির্বাচিত এলাকা আত্রাই উপজেলার কর্মহীন হয়ে পড়া হাজার হাজার মানুষকে খাদ্য সহায়তা দেওয়ার লক্ষ্যে নিজ এলাকায় চালু করেছেন এই ‘মানবিক খাদ্য সহায়তা কেন্দ্র’। এই কেন্দ্র থেকে প্রতিদিনই কর্মহীন হয়ে পড়া মানুষদের খুঁজে বের করে কিংবা মোবাইলে ফোন পেয়ে অথবা ফেইসবুকের মাধ্যমে সন্ধান পাওয়া মানুষদের ঘরে ঘরে গিয়ে প্রয়োজনীয় খাবার সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।

সাংসদ ইসরাফিল আলম বলেন, সারা বিশ্ব বর্তমানে করোনা ভাইরাসের মরণ থাবায় আবদ্ধ। দেশজুড়ে এই সংকটময় সময়ে আমি আমার নির্বাচিত এলাকার অসহায় ও কর্মহীন মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এলাকায় চলে এসেছি। সব সময় এলাকার মানুষদের সার্বিক খোঁজ খবর রাখার চেষ্টা করছি। রাত-দিন বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে কর্মহীন মানুষদের খোঁজ-খবর নিচ্ছি।

এরপর আমি নিজে ও ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে স্বেচ্ছাসেবীরা প্রয়োজনীয় খাবার সামগ্রী সেইসব মানুষদের ঘরে পৌঁছে দিচ্ছি। যতদিন এই সংকট থাকবে ততদিন এই কার্যক্রম অব্যাহত থাকবে। শুধুমাত্র আপনারা ঘরের বাহিরে বের হবেন না এবং অবশ্যই করনীয় নিয়মগুলো মেনে চলবেন। সরকারকে আরো কঠোর হতে বাধ্য করবেন না।
সরকার করোনা পরিস্থিতি মোকাবেলায় ভিজিএফ, ভিজিডি, ১০টাকা কেজি চাল ও বিশেষ খাদ্য সহায়তা দিতে যে ব্যাপক ব্যবস্থা নিয়েছে তার সঠিক বাস্তবায়ন হলে কোনো মানুষই অভূক্ত থাকবে না। নির্বাচনের সময় যে ভাবে আমি বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়েছি ঠিক সেই ভাবেই আমার নেতৃত্বে খাদ্য সামগ্রী অসহায়দের বাড়ি বাড়ি পৌঁছে দেবো।
আত্রাই উপজেলার কর্মহীন, অসহায়, শ্রমজীবী, দিনমজুর ও অসচ্ছল পরিবারের জন্য হট লাইনের মাধ্যমে তাৎক্ষণিক ভাবে মানবিক খাদ্য সহায়তার হট লাইন নাম্বার গুলো হলো, ০১৭১৬৩৩১৭৯৭. ০১৭১১১৩৬৮১০. ০১৭২৮৭১৮৫৯১. ০১৭১৩৭৮৮৪৩৮. ০১৭৬৫৯১৯২৮০ ও ০১৭৪০৫৪০৭৮৭।
তিনি আরো বলেন, ত্রাণ বিতরণকে ঘিরে কেউ যদি অনৈতিক পরিকল্পনা বাস্তবায়নে অমানবিক কাজে জড়িত হওয়ার চেষ্টা করছেন। এমন অভিযোগ পেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। যাতে প্রকৃতভাবে ক্ষুধার্থ মানুষের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া যায় সে জন্য আত্রাই-রাণীনগর বাসির সহযোগীতা কামনা করছি। আপনারা করোনা মোকাবেলায় ঘরে বসে থাকুন আতঙ্কিত না হয়ে সচেতন হন।





নওগাঁ এর আরও খবর

আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর মাদকাসক্ত স্বামীর আত্মহত্যা আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর মাদকাসক্ত স্বামীর আত্মহত্যা
আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি?
নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা
স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু
বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র
আত্রাইয়ে সুমন হত্যার ১৯ মাস পর হাড়গোড় উদ্ধার আত্রাইয়ে সুমন হত্যার ১৯ মাস পর হাড়গোড় উদ্ধার
৩০ বছরের বন্দি জীবনের অবসান বৃদ্ধা রাহেলার ৩০ বছরের বন্দি জীবনের অবসান বৃদ্ধা রাহেলার
আত্রাইয়ে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার মহোৎসব আত্রাইয়ে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার মহোৎসব

আর্কাইভ