শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১২ এপ্রিল ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » ইচ্ছামাফিক চলাফেরায় সামাজিক সুরক্ষা বিঘ্নিত হচ্ছে
প্রথম পাতা » প্রধান সংবাদ » ইচ্ছামাফিক চলাফেরায় সামাজিক সুরক্ষা বিঘ্নিত হচ্ছে
রবিবার ● ১২ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইচ্ছামাফিক চলাফেরায় সামাজিক সুরক্ষা বিঘ্নিত হচ্ছে

---কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকারী নির্দেশনা মানছে না অনেকেই। সরকারী নির্দেশনা উপেক্ষা করে মানুষ ইচ্ছামাফিক চলাফেরা করায় সামাজিক সুরক্ষা বিঘ্নিত হচ্ছে। দ্রুত সরকারী নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন সচেতন নাগরিকরা।

জানাগেছে, বিশ্বাব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় বাংলাদেশ সরকার করোনা ভাইরাস হতে জনগনকে রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ২৬ মার্চ সাধারণ ছুটি ঘোষনা করে সারা দেশের সাথে যান চলাচল বন্ধ করে মানুষকে ঘরের মধ্যে থাকতে নির্দেশ দেয়। একই সাথে জরুরী প্রয়োজনে বাড়ীর বাহিরে বের হলে সঠিক কারন দর্শানো ও সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচল করার নির্দেশ দেয় সরকার।

সরকারের উৎকৃষ্ট পদক্ষেপের কারনে করোনা ভাইরাসের প্রার্দূভাব থেকে নিরাপদে আছে সাধারণ মানুষ এমনটাই দাবী করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আশেকুল হক।

কিন্তু সাধারণ মানুষ সরকারী নির্দেশনা উপক্ষো করে নিজেদের ইচ্ছা মাফিক অবাধে চলাফেরা করছে। উপজেলার বিভিন্ন বাজারে হাজার হাজার লোক জমায়েত হচ্ছে। উপজেলা শহরে কিছুটা সরকারী নির্দেশনা মানলেও গ্রামাঞ্চলে মোটেই মানছে না। গ্রামের চায়ের দোকানে ও রেষ্টুরেন্টে আড্ডা দিচ্ছে সাধারণ মানুষ। এতে বিঘ্নিত হচ্ছে সামাজিক সুরক্ষা। সামাজিক সুরক্ষা বিঘ্নিত হওয়ায় ঝুঁকিতে রয়েছে উপজেলার সাধারণ মানুষ। দ্রুত সরকারী নির্দেশনা মানাতে প্রশাসককে ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন সচেতন নাগরিকরা।

আজ ১২ এপ্রিল রবিবার খোঁজ নিয়ে জানাগেছে, সরকারী নির্দেশনা না মেনে উপজেলার বাঘমারা, ভেড়াছড়ি, বনগাঁও, সড়ই বাড়ী, বটেরতল, মুন্সিবাজার, ঠাকুরের বাজার , গোপালনগর, আদমপুর, ভাসানি গাঁও, উপজেলা বাজার, আদকানি, রানির বাজার, কালেঙ্গা বাজারসহ বিভিন্ন বাজারে লোকজন জমায়েত হয়ে চায়ের দোকান ও রেষ্টুরেন্টে বসে আড্ডা দিচ্ছেন। তারা সামাজিক সুরক্ষা মানছেন না। উপজেলার পৌর শহরেরও একই চিত্র। প্রশাসনের কঠোর নজরদারীর মধ্যেও সাধারণ মানুষ সরকারী নির্দেশনার প্রতি বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে সামাজিক সুরক্ষা বিঘ্নিত করছে।

সদর ইউনিয়নের যুবলীগ নেতা ছইদ আহমেদ বলেন, সরকারী নির্দেশনা কেউই মানছে না। বাজারে এসে চায়ের দোকানে আড্ডা দিচ্ছে। মাক্স পরছে না। প্রশাসনের কাছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবী জানাই।

সচেতনরা বলেন, সরকারী নির্দেশনা উপক্ষো করে উপজেলার বিভিন্ন বাজারে হাজার হাজার লোক জমায়েত হয়। প্রশাসন দেখলে দৌড়দিয়ে চলে যায়, প্রশাসন চলেগেলে পুনরায় ফিরে আসে, দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া প্রয়োজন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক বলেন, সরকারের নির্দেশনা উপেক্ষা করে কেউ যদি চলাচল করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে নিয়মিত আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। সাথেকরে নিয়মিত প্রশাসনিক টহল আরও জোরদার করা হয়েছে।





প্রধান সংবাদ এর আরও খবর

আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)