শিরোনাম:
●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান
রাঙামাটি, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১২ এপ্রিল ২০২০
প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে করোনায় মৃত দুলাল চৌকিদারের বোনও করোনায় আক্রান্ত
প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে করোনায় মৃত দুলাল চৌকিদারের বোনও করোনায় আক্রান্ত
রবিবার ● ১২ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পটুয়াখালীতে করোনায় মৃত দুলাল চৌকিদারের বোনও করোনায় আক্রান্ত

---হাসান আলী, পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে দ্বিতীয় করোনা রোগী সনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন। প্রতিষ্ঠানিক কোয়ারাইন্টাইনে থাকা পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.আবদুল মতিন ও পটুয়াখালী মেডিকেলের সহযোগী অধ্যাপক ডা.মশিউর রহমানকে কোয়ারাইন্টাইন থেকে মুক্তি দেয়া হয়েছে।
পটুয়াখালীর সিভিল সার্জন ডা.মো.জাহাঙ্গীর আলম জানান,দুমকী উপজেলায় নারায়নগঞ্জ ফেরত গার্মেন্টস কর্মী মো.দুলাল চৌকিদার (৩০) গত ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে মারা যান। ১০ এপ্রিল তার পরিবার পরিজনসহ ৮টি নমুনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরন করা হয়।

আজ রবিবার বিকেলে জানা গেছে মৃত দুলালের বোন খাদিজার করোনা রিপোর্ট পজিটিভ। আগেই তাদের বাড়ি লক ডাউন করা হয়েছে।
তিনি আরো জানান, এছাড়া বরগুনা উপজেলার আমতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি জিএম দেলোয়ার করোনা আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুর আগের দিন বুধবার তিনি পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট্য হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসেন। তত্ত্ববধায়কের কক্ষে তার চিকিৎসা প্রদান করেন পটুয়াখালী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও মেডিসিন বিশেষজ্ঞ ডা.মশিউর রহমান। এ সময় ল্যাব টেকনিশিয়ান আবদুর রশিদ তার নমুনা সংগ্রহ করেন। শুক্রবার তার রিপোর্ট পজেটিভ আসায় তত্ত্ববধায়ক ডা.আবদুল মতিন, ডা.মশিউর রহমান এবং ল্যাব টেকনিশিয়ান আবদুর রশীদকে প্রতিষ্ঠানিক কোয়ারাইন্টাইনের নির্দেশ দেন জেলা প্রশাসন। তাদের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরন করা হলে আজ রবিবার বিকেলে তাদের তাদের রিপোর্ট নেগেটিভ আসায় তাদের কোয়ারাইন্টাইন থেকে মুক্তি দেয়া হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)