শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৩ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারীকে বিচারের আওতায় আনা হবে:মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী
প্রথম পাতা » গাজিপুর » মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারীকে বিচারের আওতায় আনা হবে:মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী
বুধবার ● ৩ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারীকে বিচারের আওতায় আনা হবে:মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

---

গাজীপুর জেলা প্রতিনিধি ::(আপলোড ৩ ফেব্রুয়ারী বাংলাদেশ সময় রাত ২.০০মিঃ) মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী এডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এমপি বলেছেন, বেগম খালেদা জিয়া ক্ষয়তায় থাকা অবস্থায় অন্তত ২০ বার প্রধানমন্ত্রী হিসেবে তার স্বাক্ষরিত ক্রোড়পত্র প্রকাশ হয়েছে৷ যেখানে তিনি বলেছেন ৩০ লাখ শহীদের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে৷

অথচ হঠাত্‍ তিনি মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক করছেন৷ সরকার অচিরেই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারীদের বিচারের জন্য আইন করতে যাচ্ছে৷ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারী প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে৷

মন্ত্রী ২ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রাস্থ জাতির পিতা বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন৷
মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে৷ যুদ্ধাপরাধীদের সন্তানদের নাগরিকত্ব ও ভোটাধিকার থাকবে না৷ এ সম্পর্কে আইন প্রক্রিয়াধীন৷

তিনি আরও বলেন, যুদ্ধাপরাধীদল হিসেবে জামায়াতকে চিহ্নিত করা হয়েছে৷ জামায়াত ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল হলেও যুদ্ধাপরাধীদল হিসেবে তাদের রাজনীতি নিষিদ্ধ করা হবে৷

জাতির পিতা বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ রুবেল পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডঃ আজমত উল্লাহ খান, সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল হোসেন সবুজ, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারন সম্পাদক মাসুদ পারভেজ, কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাকিবুল হাসান মোল্লা, আব্দুল্লাহ আল মামুন সবুজসহ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা৷





আর্কাইভ