শিরোনাম:
●   রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে ●   কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি ●   হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে ●   রাঙামাটিতে সওজ বিভাগের ওয়াল থাকায় প্রাণে রক্ষা পায় ৩৮ জন যাত্রী ●   মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক ●   গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা ●   ঝালকাঠিতে ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন ●   ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ●   বিশ্বশান্তি-শোভা যাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ●   রাঙ্গামাটিতে জামায়াতে ইসলামীর বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত ●   প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস ●   এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো ●   মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার ●   চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ●   বিচারকদেরকে মনস্তাত্ত্বিক সংকট থেকে মুক্তি দিতে হবে ●   আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন ●   সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন ●   রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ●   প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে ●   ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ●   রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা ●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
রাঙামাটি, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২২ এপ্রিল ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি জেলায় এখনো কোন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি : সিভিল সার্জন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি জেলায় এখনো কোন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি : সিভিল সার্জন
বুধবার ● ২২ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটি জেলায় এখনো কোন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি : সিভিল সার্জন

---স্টাফ রিপোর্টার :: মহামারী করোনা ভাইরাস মোকাবেলার যুদ্ধে পুরো বিশ্ব রনক্ষেত্র। পৃথিবীর শক্তিধর দেশগুলোর মৃত্যু মিছিল দেখে মনে হয়না তারা বিশ্বচালক। প্রতিষেধকহীন মহামারী করোনা থাবার কাছে ধনী গরীব সাদা কালো সবই কত অসহায়। কিন্তু তারপরও থেমে নেই যুদ্ধ। করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ। আমাদের বাংলাদেশ ও সেই করোনা যুদ্ধের বাইরে নয়। প্রতিনিয়ত লড়ছে দেশ। দেশের সব চেয়ে বড় এবং প্রত্যান্ত এলাকা নিয়ে গঠিত রাঙামাটি পার্বত্য জেলা প্রস্তুত আছে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলার জন্য। যদিও এখনো কোন করোনা রোগী পাওয়া যায়নি এ জেলায়। যেকোন সময় যেকোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত বলে আত্মবিশ্বাসের সাথে সিএইচটি মিডিয়াকে জানান, রাঙামাটি জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা। তিনি বলেন করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের সেনা হলেন ডাক্তার-নার্স ও স্বাস্থ্যকর্মীরা। রাঙামাটি জেলায় এখনো কোন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি বা করোনাভাইরাসের রোগী পাওয়া যায়নি। প্রায় ২ মাসে এ পর্যন্ত ১২৬ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তার মধ্যে ৯০ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে। জেলায় ১১৫ জন ডাক্তার আছে। রাঙামাটি জেলা পরিষদ থেকে কিছু গাউন, গ্লাবস, মাস্ক, করোনা স্যাম্পল নেওয়ার লজিষ্টিক সাপোর্ট, জ্বালানী এবং একটি ডাক্তার-নার্স ও ষ্টাফদের আসা যাওয়ার জন্য একটি গাড়ি দিয়েছেন। জেলায় প্রতি উপজেলায় ১টা করে আইসোলেশন ওয়ার্ড এবং জেলা সদরে ২টি আইসোলেশন ওয়ার্ড স্থাপন করা হয়েছে, একটি আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইন্সষ্টিটিউট (আরপিটিআই) অন্যটি রাঙামাটি সরকারি কলেজের নবনির্মিত একাডেমিক ভবনে। আনুমানিক ১০ হাজার পিপিই পাওয়া গেছে। পর্যাপ্ত পিপিই আছে। রাঙামাটি মেডিকেল কলেজের ডাক্তারগণ করোনা চিকিৎসার জন্য করোনা ওয়ার্ডে দায়িত্ব পালন করছেন। রাঙামাটিতে করোনা চলাকালীন ডাক্তার-নার্স তথা চিকিৎসা সেবার লজিষ্টিক সাপোর্ট অক্সিজেন পর্যাপ্ত আছে। তবে নি¤œ সারির কর্মচারী যেমন : ওয়ার্ড বয়, আয়া ও পরিচ্ছন্ন কর্মীর সল্পতা রয়েছে রাঙামাটি জেলায়। টেষ্ট টিউবের মাধ্যমে স্যালাইন দিয়ে নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রামের সীতাকুন্ডু উপজেলার ফৌজদারহাটে ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজেজ- বিআইটিআইডিতে পাঠানো হচ্ছে। হাসপাতালে চিকিসাৎ সেবা নিতে রোগীরা কম আসছেন কেন জানতে চাইলে সিভিল সার্জন বলেন, লোকজন বর্তমানে ঘরে বসে ডাক্তারের সাথে যোগাযোগ করে চিকিৎসা নিচ্ছে। সিটি স্ক্যান ও ডিজিটাল ডায়গনষ্টিক ইউনিট, লেক সাইট হাসপাতাল, রাঙামাটি, স্থানীয় লোকজনের কাছ থেকে রোগ পরিক্ষার জন্য অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে জেলা সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষণ করা হলে, প্রাইভেট হাসপাতালের নিজস্ব সংগঠন আছে, ওদের পরিক্ষা নিরীক্ষার জন্য নির্ধারিত মূল্যে তালিকা আছে । তবে এর বাইরে বেশী মূল্য নিলে নির্দিষ্ট অভিযোগ থাকলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব বলেন সিভিল সার্জন।
রাঙামাটি জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা জেলাবাসীর উদ্দেশ্যে সিএইচটি মিডিয়াকে বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলা, পরিস্কার পরিচ্ছন্নতা, সাবান দিয়ে ঘনঘন হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব বজায় রাখা ছাড়া এসময় বিকল্প কিছু নেই কাজেই পরিচ্ছন্ন থাকুন ঘরে থাকুন এবং স্বাস্থ্য বিধি মেনে চলুন। সুস্থ্য থাকুন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাঙামাটিতে সওজ বিভাগের ওয়াল থাকায় প্রাণে রক্ষা পায় ৩৮ জন যাত্রী রাঙামাটিতে সওজ বিভাগের ওয়াল থাকায় প্রাণে রক্ষা পায় ৩৮ জন যাত্রী
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল
বিশ্বশান্তি-শোভা যাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন বিশ্বশান্তি-শোভা যাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই :  পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান
রাঙ্গামাটিতে জামায়াতে ইসলামীর বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত রাঙ্গামাটিতে জামায়াতে ইসলামীর বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার
চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)