শিরোনাম:
●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ
রাঙামাটি, সোমবার, ৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৩ এপ্রিল ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » সুন্দরবনে মাছ ধরা নিষিদ্ধ করোনায় ক্ষতিগ্রস্থ ৫০হাজার জেলে চরম উৎকন্ঠায়
প্রথম পাতা » খুলনা বিভাগ » সুন্দরবনে মাছ ধরা নিষিদ্ধ করোনায় ক্ষতিগ্রস্থ ৫০হাজার জেলে চরম উৎকন্ঠায়
বৃহস্পতিবার ● ২৩ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুন্দরবনে মাছ ধরা নিষিদ্ধ করোনায় ক্ষতিগ্রস্থ ৫০হাজার জেলে চরম উৎকন্ঠায়

---শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: কভিড-১৯ করোনায় মৎস্যভান্ডার হিসেবে খ্যাত সুন্দরবন চর পাটা ও ঝাঁকি জাল দিয়ে মাছ ধরায় নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, সুন্দরবনের বিভিন্ন খালে বিষ দিয়ে মাছ শিকার রোধ এবং মাছের নিরাপদ প্রজনন ও সংরক্ষণ করতেই এই নিষেধাজ্ঞা নিশ্চিৎ করেছে বন বিভাগ। করোনায় ক্ষতিগ্রস্থ জেলে বাওয়ালীরা নিরাপদে সুন্দরবনে মাছ ধরতে পারলেও সেটি বন্ধ থাকায় তারা পড়েছে মানবিক বিপর্যয়ে। অবিলম্বে পারমিট চালু করার দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা।
পূর্ব বিভাগের চারটি রেঞ্জ শরণখোলা, চাঁদপাই, খুলনা ও সাতক্ষীরা এলাকার ইতিমধ্যে ২৫ ফুটের নীচের প্রস্তের প্রায় চার শতাধিক খালকে নিষিদ্ধের তালিকায় নেওয়া হয়েছে। তবে ২৫ ফুটের অধিক প্রস্থের খাল ও বনের নদী এলাকা এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে জানিয়েছে বন বিভাগ।

চরম হতাশা আর উৎকন্ঠার মধ্যে রয়েছে উপকুলীয় অঞ্চলের হাজার হাজার জেলে।

বনবিভাগ সূত্রে জানা যায়, বনের মধ্যে দিয়ে ভোলা, বলেশ্বর, শ্যালা, পশুরসহ ১৩টি বড় নদ-নদী ও ৪৫০টি ছোট খাল প্রবাহিত হয়েছে। এ সব নদী ও খালে ২১০ প্রজাতির সাদামাছ, ২৪ প্রজাতির চিংড়ী, ১৪ প্রজাতির কাঁকড়া, ৪৩ প্রজাতির মালাস্কা ও লবস্টার পাওয় যায়। এ ছাড়াও রয়েছে বিলুপ্ত প্রায় প্রজাতির ইরাবতীসহ ছয় প্রজাতির ডলফিন।জুলাই ও আগস্ট মাস সুন্দরবনে মাছের প্রজনন মৌসুম। এ প্রজনন মৌসুমে সুন্দরবনের ছোট ছোট খালে মাছের আধিক্য বেশি থাকার সুযোগে এক শ্রেণির অসাধু জেলে গোপনে ছোট খালে বিষ দিয়ে মাছ শিকার করে থাকে। এ কারণে বনের মৎস্য ও অন্য জলজ প্রাণীর নিরাপদ প্রজনন ও সংরক্ষণসহ ও বিষ প্রয়োগ বন্ধে এ দু’মাস সুন্দরবনের অধিকাংশ খালে মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এ ব্যাপারে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. এনামুল হক বলেন, পাস-পারমিট নিতে আসা জেলেদের নিষেধাজ্ঞার বিষয়টি আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছে। কভিড-১৯ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দুরত্ব নিশ্চিতকরণে করোনার পর মাছ আহরণের জন্য জেলেদের সীমিত আকারে পাস-পারমিট দেওয়া হবে। সার্বক্ষণিক নজরদারিতে বনবিভাগের পাশাপাশি সুন্দরবন সহ ব্যবস্থাপনা কমিটি, সিপিজি, ভিটিআরটি, ওয়াইল্ড টিমের সদস্য নিয়োজিত থাকবে।

বাগেরহাটের মোরেলগঞ্জে করোনা ভাইরাস মোকাবিলায় যুদ্ধে মানব কল্যাণে আমরা

বাগেরহাট :: সবাই যখন আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয় খুঁজতে এ শহর থেকে ও গ্রামে ছুটতে ব্যস্ত, তখন এক দল তরুণ মানব কল্যাণে আমরা ব্যস্ত শহর এবং গ্রাম নিরাপদ রাখতে তারাও ছুটছে। তবে আপনার আমার জীবন যাত্রা যেনো নিরাপদ হয়, যেন নিরাপদ থাকে আপনার সহযাত্রী, প্রতিবেশী, পরিবার। করোনা থেকে শহর নগর নিরাপদ রাখতে রাত-দিন ছুটে চলছে মানব কল্যাণে আমরা ।
সারা বিশ আজ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে জর্জরিত। এই ভাইরাসের কোনো প্রতিষেধক আবিষ্কৃত না হওয়ায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা সবাইকে ঘরে বা হোম কোয়ারেন্টাইনে থাকার পরমার্শ জানিয়েছেন। করোনা মোকাবেলায় দেশ গড়ার দীক্ষা নিয়ে কাজ করে যাচ্ছে এই তরুণেরা।করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে । স্বেচ্ছাসেবীরা বলছেন, আমরা এখন গণপরিবহন, মসজিদ অথ্যাৎ যেখানে গণজমায়েত সেখানে গিয়ে গিয়ে সচেতন করছি। করোনা সক্রামণ ঠেকাতে আমাদের এ উদ্যোগ বাড়ি বাড়ি গিয়ে বোঝানো।
মোরেলগঞ্জ পৌরসভার সুযোগ্য মেয়র এস এম মনিরুল হক তালুকদারের নির্দেশ মোতাবেক পৌরসভার ভিতরে ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম থেকে আসা বহিরাগতদের তালিকা ধরে বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে লকডাউন করে লাল পতাকা উত্তোল করা হয়েছে। তার নির্দেশ মোতাবেক লকডাউন দানকৃত বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং পৌরসভার পক্ষ হতে তাদের সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া ।

এদিকে যখন ব্যস্ত গ্রামটি আতঙ্কে প্রায় স্তব্ধ, তখন দুরন্ত একদল তরুণ। বাজারে যখন করোনার জীবাণুনাশকের সংকট , তখন তারা বাড়ি বাড়ি গিয়ে ব্যস্ত কীভাবে মানসম্পন্ন হ্যান্ড স্যানিটাইজার মানুষের কাছে পৌঁছানো যায় সে প্রচেষ্টায়।

মানব কল্যাণে আমরা এ তরুণদের কাজে মানুষ আতঙ্কিত না হয়ে সেচ্ছাসেবকের ভূমিকায় নিজের পাশাপাশি পরিবেশ রক্ষায় এগিয়ে আসবে। সেই সঙ্গে চারপাশ নিয়মিত পরিষ্কারের কাজটি করতে হবে সরকারি-বেসরকারি, বাণিজ্যিক, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও-এমনই প্রত্যাশা তাদের।StayHome: করোনা থেকে বাঁচতে বাড়িতে থাকুন।মানব কল্যাণে আমরা সংগঠনের প্রতিটি কর্মীকে যারা নিজেদের জীবনকে বাজি রেখে এ কার্যক্রম পরিচালনা করেছেন , এছাড়াও অন্তরের অন্তস্থল থেকে গভীর শ্রদ্ধা ও অবিরাম ভালোবাসা পৌরসভার সুযোগ্য মেয়র অ্যাডভোকেট মনিরুল হক তালুকদার সাহেব কে। তার এ সাধারণ মানুষের জন্য ভালোবাসা দেখে সত্যিই শ্রদ্ধা দিন দিন বহুগুণে বেড়ে যাচ্ছে , অবিরাম ভালোবাসা প্রিয় অভিভাবক মোরেলগঞ্জের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “মানব কল্যাণে আমরা”।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)