শিরোনাম:
●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা
রাঙামাটি, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৩ এপ্রিল ২০২০
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দিচ্ছেন এলাকাবাসী
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দিচ্ছেন এলাকাবাসী
বৃহস্পতিবার ● ২৩ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দিচ্ছেন এলাকাবাসী

---বিনয় চাকমা , রাঙfমাটি :: সারাদেশে চলছে করোনাভাইরাসের সংক্রমণ। এই সংক্রমণ প্রতিরোধে চলছে লকডাউন। এতে শ্রমিক সংকটে অনেক কৃষকরা জমির পাকা ধান কাটতে পারছিলেন না। এই সংকটময় মুহূর্তে রাঙামাটির বন্দুক ভাঙ্গা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে কুমড়া পাড়া ও মগপাড়া গ্রামের কৃষকদের পাশে দাঁড়ালো একই এলাকার এলাকাবাসী। এই দুর্যোগ মুহূর্তে যাতে কোন চাষী তার পাকা ধান নষ্ট না হয় সেজন্য এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছেন এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার ২৩এপ্রিল সকালে ৪০ জনের একটি দল বন্দুক ভাঙ্গা ইউনিয়নের মগপাড়া গ্রামের ১ জন কৃষকের পাকা ধান কাটার মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়।
এসময়, কুমড়া পাড়া ও মগপাড়া এলাকার সমাজ সেবক মোহন চাকমা ও পদ্ম কুমার চাকমা, যুব সমাজের সভাপতি সিন্ধু মনি চাকমাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
পর্যায়ক্রমে আরও অনেক চাষীর ধান কেটে দেওয়া হবে বলে জানিয়েছে এলাকাবাসী। এদিকে দেশের এই সংকটের সময় বিনা পারিশ্রমিকে স্বেচ্ছাশ্রমে এভাবে ধান কেটে দেওয়ায় খুশি কৃষকরা।
কৃষক কষ্ণ চাকমা বলেন, ধান কাটার আগে চিন্তিত ছিলাম। এই করোনা সংকটে শ্রমিক না পাওয়ার কারণে। হঠাৎ করে এলাকাবাসীরা সিদ্ধান্ত নিলো একে অপরের সহযোগিতা করবে। এই উদ্যোগ আমি সাধুবাদ জানাই। সকালে এসেই ধান কাটা শুরু করেন এলাকাবাসী। আমি খুবই আনন্দিত। আগে কখনও এভাবে দেখেনি।
ধান কাটতে আসা গ্রামের সামজ সেবক মোহন চাকমা বলেন, করোনা পরিস্থিতিতে জাতি এক ধরণের ক্রান্তিকাল পার করছেন। এই পরিস্থিতিতে মাঠের বেশিরভাগ কৃষকের ধান পেকে গেছে। শ্রমিক সংকটে চাষীরা ধান কেটে ঘরে ওঠাতে পারছেন না। তাই আমাদের সমাজের মুরব্বিরা এক আলোচনা করি এবং একে অপরের যাতে সহযোগিতা করতে পারি। স্বেচ্ছাশ্রমে চাষীদের পাকা ধান কেটে দেওয়ার উদ্যোগ নিয়েছি। এটা চলমান থাকবে। এভাবে সবাই এগিয়ে আসলে কৃষকদের কষ্ট লাঘব হবে বলে উল্লেখ করেন তিনি।
পিবিএল ও ঊম্মেষ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মগপাড়া ও কুমড়াপাড়া হত-দরিদ্রদের মাঝে ত্রাণ-সামগ্রী বিতরণ
রাঙামাটি :: নভেল করোনা ভাইরাস আতংকের কারনে পুরো দেশ এখন লকডাউনে রয়েছে। দেশের হত দরিদ্র মানুষগুলো এখন মানবেতর জীবন যাপন করছে। সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠনগুলো তাদের সহায়তায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। রাঙামাটিতে বন্দুক ভাঙ্গা ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় মানুষের পাশে দাঁড়ালো স্থানীয় সামাজিক সংগঠন প্রো বেটার লিভিং বাংলাদেশ লিমিটেড (পিবিএল) ও ঊম্মষ স্বেচ্ছাসেবী সংগঠন। রাঙামাটিতে বিপদের সময় পাশে থেকে একত্রিত হয়ে এ সংগঠনটি দাঁড় করিয়েছে। তারা জেলা ও উপজেলায় বিভিন্ন সংকটের সময় এলাকার মানুষের পাশে এসে দাঁড়ায়। তাই করোনা আতংকের এ সংকটের সময়েও তারা অসহায় হত-দরিদ্র মানুষের পাশে এসে দাড়িয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে বন্দুক ভাঙ্গা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে কুমড়াপাড়া ও মগপাড়া গ্রামের প্রায় ৪০টি পরিবারের মুখে খাবার তুলে দেয়ার জন্য পিবিএল ও ঊম্মেষ স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগের এ ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।
এসময় সাবেক মানবাধিকার কমিশনের সদস্য নিরুপা দেওয়ান ও উত্তর বনরুপা বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ সভাপতি ও ঊম্মেষ এর উপদেষ্টা স্নেহাশীষ চাকমা ও ঊম্মেষ সাধারণ সম্পাদক বিদুৎ চাকমা উপস্থিত ছিলেন।
এবিষয়ে বিষয়ে সংগঠনের উপদেষ্টা স্নহাশীষ চাকমা বলেন, আমরা ১৫ কেজি চাল, আধা কেজি ডাল, ১ কেজি লবণ, ১ লিটার সয়াবিন তেল , ১ কেজি পেয়াজ, ও ১টি সাবানসহ প্রতিটি প্যাকেটে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। যতদিন দেশে করোনা আতংকের এ পরিস্থিতি বিরাজ করবে ততদিন পর্যন্ত পর্যায়ক্রমে আমাদের এ বিতরণ ব্যবস্থা অব্যাহত থাকবে।





আর্কাইভ